bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Esther 4
Esther 4
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 5 →
1
সমস্ত খবরাখবর জানতে পেরে মর্দখয় পরনের কাপড় ছিঁড়ে চট পরলেন ও ছাই মেখে শহরের মধ্যে গিয়ে জোরে জোরে খুব কাঁদতে লাগলেন।
2
এইভাবে তিনি রাজবাড়ীর দরজা পর্যন্ত গেলেন কিন্তু ভিতরে ঢুকতে পারলেন না, কারণ চট পরে কারও ভিতরে ঢুকবার হুকুম ছিল না।
3
প্রত্যেকটি বিভাগে যেখানে বাদশাহ্র ডিক্রি ও হুকুম পৌঁছাল সেখানে ইহুদীদের মধ্যে মহাশোক, রোজা রাখা, কান্নাকাটি ও বিলাপ হতে লাগল। অনেকে চট পরে ছাইয়ের মধ্যে শুয়ে পড়ল।
4
ইষ্টেরের বাঁদীরা ও খোজারা এসে যখন তাঁকে মর্দখয়ের খবর দিল তখন তাঁর মনে খুব বেশী দুঃখ হল। চটের বদলে পরবার জন্য তিনি মর্দখয়কে কাপড় পাঠিয়ে দিলেন কিন্তু তিনি তা নিলেন না।
5
তখন ইষ্টের বাদশাহ্র নিযুক্ত তাঁর সেবাকারী খোজা হথককে ডেকে পাঠালেন ও মর্দখয়ের কি হয়েছে এবং কেন হয়েছে তা তাঁর কাছ থেকে জেনে আসবার জন্য হুকুম দিলেন।
6
তখন হথক রাজবাড়ীর দরজার সামনে শহর-চকে মর্দখয়ের কাছে গেল।
7
এতে মর্দখয় তাঁর প্রতি যা ঘটেছে এবং ইহুদীদের ধ্বংস করবার জন্য হামান যে পরিমাণ টাকা রাজ-ভাণ্ডারে দেবার ওয়াদা করেছে তা সব হথককে বললেন।
8
সুসা শহরে দেওয়া ইহুদীদের ধ্বংস করবার যে রাজ-হুকুম বের হয়েছে মর্দখয় তার একটা নকল হথককে দিলেন, যাতে সে সেটা ইষ্টেরকে দেখাতে ও ব্যাপারটা বুঝাতে পারে। ইষ্টের যেন বাদশাহ্র সামনে গিয়ে তাঁর লোকদের জন্য মিনতি করেন সেই কথা ইষ্টেরকে বলবার জন্য মর্দখয় হথককে বললেন।
9
হথক ফিরে গিয়ে মর্দখয় যা বলেছিলেন তা ইষ্টেরকে জানাল।
10
তখন ইষ্টের মর্দখয়কে এই কথা বলবার জন্য হথককে নির্দেশ দিলেন,
11
“বাদশাহ্র সব কর্মচারীরা এবং বাদশাহ্র অধীন সব বিভাগের লোকেরা জানে যে, কোন পুরুষ বা স্ত্রীলোক বাদশাহ্র ডাক না পেয়ে যদি ভিতরের দরবারে তাঁর কাছে যায় তবে তার জন্য মাত্র একটা আইনই আছে- সেটা হল তার মৃত্যু। তবে যে লোকের প্রতি বাদশাহ্ সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন কেবল তার প্রাণই বাঁচে। কিন্তু গত ত্রিশ দিনের মধ্যে বাদশাহ্র কাছে যাবার জন্য আমাকে ডাকা হয় নি।”
12
ইষ্টেরের সব কথা মর্দখয়কে জানানো হল।
13
মর্দখয় ইষ্টেরকে এই কথা বলে পাঠালেন, “এই কথা মনে কোরো না যে, বাদশাহ্র ঘরে আছ বলে সমস্ত ইহুদীদের মধ্যে কেবল একা তুমিই রক্ষা পাবে।
14
কিন্তু এই সময় যদি তুমি চুপ করে থাক তবে অন্য দিক থেকে ইহুদীরা সাহায্য ও উদ্ধার পাবে, কিন্তু তুমি তো মরবেই আর তোমার বাবার বংশও শেষ হয়ে যাবে। কে জানে হয়তো এই রকম সময়ের জন্যই তুমি রাণীর পদ পেয়েছ।”
15
তখন ইষ্টের মর্দখয়কে এই জবাব পাঠিয়ে দিলেন,
16
“আপনি গিয়ে সুসা শহরে থাকা সমস্ত ইহুদীদের একত্র করুন এবং আমার জন্য সকলে রোজা রাখুন। আপনারা তিন দিন ধরে রাতে কি দিনে কোন কিছু খাওয়া-দাওয়া করবেন না। আপনারা যেমন রোজা রাখবেন তেমনি আমি ও আমার বাঁদীরা রোজা রাখব। তারপর যদিও তা আইনের বিরুদ্ধে হয় তবুও আমি বাদশাহ্র কাছে যাব। তাতে যদি আমাকে মরতে হয় আমি মরব।”
17
এতে মর্দখয় গিয়ে ইষ্টেরের সব নির্দেশ মত কাজ করলেন।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10