bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Galatians 1
Galatians 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 2 →
1
আমি পৌল মসীহের একজন সাহাবী। এই সাহাবী-পদ কোন মানুষের কাছ থেকে বা কোন মানুষের মধ্য দিয়ে আমি পাই নি, বরং ঈসা মসীহ্ এবং পিতা আল্লাহ্, যিনি মসীহ্কে মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন, তাঁদের মধ্য দিয়েই আমি তা পেয়েছি।
2
আমি এবং আমার সংগে যে সব ঈমানদার ভাইয়েরা আছেন, আমরা সবাই গালাতিয়া জামাতগুলোর কাছে লিখছি।
3
আমাদের পিতা আল্লাহ্ এবং হযরত ঈসা মসীহ্ তোমাদের রহমত ও শান্তি দান করুন।
4
আমাদের আল্লাহ্ ও পিতার ইচ্ছামত মসীহ্ আমাদের গুনাহের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন তিনি এখনকার এই খারাপ দুনিয়ার হাত থেকে আমাদের রক্ষা করতে পারেন।
5
চিরকাল আল্লাহ্র গৌরব হোক। আমিন।
6
মসীহের রহমতে যিনি তাঁর নিজের বান্দা হবার জন্য তোমাদের ডেকেছিলেন, তোমরা এত তাড়াতাড়ি তাঁকে ছেড়ে দিয়ে অন্য রকম সুসংবাদের দিকে ঝুঁকে পড়েছ দেখে আমি আশ্চর্য হচ্ছি।
7
আসলে ওটা তো কোন সুসংবাদই নয়। তবুও কিছু লোক আছে যারা তোমাদের স্থির থাকতে দিচ্ছে না, আর মসীহের বিষয়ে সুসংবাদ বদলাতে চাইছে।
8
কিন্তু যে সুসংবাদ আমরা তোমাদের কাছে তবলিগ করেছি তা থেকে আলাদা কোন সুসংবাদ যদি তোমাদের কাছে তবলিগ করা হয়, তা আমরা নিজেরাই করি বা কোন ফেরেশতাই করেন, তবে তার উপর বদদোয়া পড়ুক।
9
আমি যেমন আগেও বলেছি তেমনি এখন আবার বলছি, যে সুসংবাদ তোমরা গ্রহণ করেছ তা থেকে আলাদা কোন সুসংবাদ যদি কেউ তবলিগ করে তবে তার উপর বদদোয়া পড়ুক।
10
আমি এতে কার প্রশংসা পাবার চেষ্টা করছি, মানুষের না আল্লাহ্র? না কি মানুষকে সন্তুষ্ট করবার চেষ্টা করছি? আমি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করতে চেষ্টা করি তবে তো আমি মসীহের গোলাম নই।
11
ভাইয়েরা, আমি তোমাদের জানাচ্ছি, আমি যে সুসংবাদ তবলিগ করেছি তা কোন মানুষের বানানো কথা নয়।
12
আমি কোন লোকের কাছ থেকে তা পাই নি বা কেউ আমাকে তা শেখায় নি, বরং ঈসা মসীহ্ নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন।
13
ইহুদী ধর্ম পালন করবার সময় কিভাবে আমি জীবন কাটাতাম তা তো তোমরা শুনেছ। আর তোমরা এও শুনেছ যে, কি ভীষণ ভাবে আমি আল্লাহ্র জামাতের উপরে জুলুম করতাম ও তা ধ্বংস করবার চেষ্টা করতাম।
14
আমার বয়সের অনেক ইহুদীর চেয়েও আমি সেই ধর্মে অনেক দূর এগিয়ে যাচ্ছিলাম। এছাড়া আমার পূর্বপুরুষদের কাছ থেকে যে সব নিয়ম চলে আসছে সেই বিষয়েও আমি খুবই উৎসাহী ছিলাম।
15
কিন্তু আল্লাহ্ আমার জন্মের সময় থেকেই আমাকে নিযুক্ত করে রেখেছিলেন এবং তাঁরই রহমতে সাহাবী হবার জন্য তিনি আমাকে ডেকেছিলেন।
16
আমি যেন অ-ইহুদীদের কাছে মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগ করি, এইজন্য আল্লাহ্ যখন তাঁর ইচ্ছা অনুসারে তাঁর পুুত্রকে আমার কাছে প্রকাশ করলেন তখন আমি কোন লোকের সংগে পরামর্শ করি নি।
17
এমন কি, যাঁরা আমার আগে সাহাবী হয়েছিলেন আমি জেরুজালেমে তাঁদের কাছেও যাই নি। আমি তখন আরব দেশে চলে গিয়েছিলাম এবং পরে আবার দামেস্ক শহরে ফিরে এসেছিলাম।
18
এর তিন বছর পরে আমি প্রথম বার পিতরের সংগে দেখা করবার জন্য জেরুজালেমে গিয়েছিলাম, আর সেখানে তাঁর সংগে পনেরো দিন ছিলাম।
19
তখন প্রভুর ভাই ইয়াকুব ছাড়া অন্য কোন সাহাবীর সংগে আমার দেখা হয় নি।
20
আল্লাহ্ সাক্ষী যে, আমি তোমাদের কাছে যা লিখছি তার কিছুই মিথ্যা নয়।
21
তারপর আমি সিরিয়া ও কিলিকিয়ার মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় গিয়েছিলাম।
22
এহুদিয়ার ঈসায়ী জামাতগুলো আমাকে চিনত না।
23
তারা কেবল এই কথা শুনেছিল, “যে লোক আমাদের উপর জুলুম করত সে এখন মসীহের উপর ঈমানের কথা তবলিগ করছে, অথচ তা সে আগে ধ্বংস করতে চেয়েছিল।”
24
আর তারা আমার দরুন আল্লাহ্র প্রশংসা করতে লাগল।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6