bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Galatians 5
Galatians 5
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 6 →
1
মসীহ্ আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন থাকতে পারি। সেইজন্য তোমরা স্থির থাক, যেন কেউ আবার তোমাদের গোলাম বানাতে না পারে।
2
আমি পৌল তোমাদের বলছি, শোন্ত যদি তোমাদের খৎনা করানোই হয় তবে তোমাদের কাছে মসীহের কোন মূল্য নেই।
3
আমি সকলের কাছে আবার এই সাক্ষ্য দিচ্ছি, যাকে খৎনা করানো হয় সে সমস্ত শরীয়ত পালন করতে বাধ্য।
4
তোমরা যারা শরীয়ত পালন করে আল্লাহ্র গ্রহণযোগ্য হতে চাইছ তোমরা তো মসীহের কাছ থেকে আলাদা হয়ে গেছ, আল্লাহ্র রহমত থেকে সরে গেছ।
5
কিন্তু আমাদের যে ধার্মিক বলে গ্রহণ করা হবে, সেই নিশ্চয়তায় ঈমানের দ্বারা পাক-রূহের মধ্য দিয়ে আমরা অপেক্ষা করে আছি;
6
কারণ যারা মসীহ্ ঈসার, তাদের কাছে খৎনা করানো বা না করানোর কোন দাম নেই, বরং যে ঈমান মহব্বতের মধ্য দিয়ে কাজ করে সেই ঈমানই আসল জিনিস।
7
তোমরা তো বেশ ভালভাবেই চলছিলে; তবে সত্যের বাধ্য হতে কে তোমাদের বাধা দিল?
8
যে মতামত তোমরা মেনে নিয়েছ, যিনি তোমাদের ডেকেছেন সেই আল্লাহ্র কাছ থেকে তা আসে নি।
9
একটুখানি খামি একটা গোটা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে।
10
তোমাদের সম্বন্ধে প্রভুর উপর আমার এই বিশ্বাস আছে যে, তোমরা আর অন্য কোন মতামত গ্রহণ করবে না। কিন্তু যে তোমাদের স্থির থাকতে দিচ্ছে না, সে যে-ই হোক না কেন, সে তার পাওনা শাস্তি ভোগ করবে।
11
ভাইয়েরা, যদি আমি এখনও তবলিগ করি যে, লোকদের খৎনা করানো উচিত তবে কেন আমাকে এখনও জুলুম করা হচ্ছে? ক্রুশের উপর মসীহের মৃত্যুর বাধা তো তাহলে দূর হয়ে গেছে।
12
যারা তোমাদের গোলমালে ফেলছে, আমি চাই তারা যেন নিজেদের একেবারে খোজা-ই করে ফেলে।
13
ভাইয়েরা, স্বাধীন হবার জন্যই তো আল্লাহ্ তোমাদের ডেকেছেন। কিন্তু তোমাদের গুনাহ্-স্বভাবের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য এই স্বাধীনতা ব্যবহার কোরো না। তার চেয়ে বরং মহব্বতের মনোভাব নিয়ে একে অন্যের সেবা কর,
14
কারণ সমস্ত শরীয়ত মিলিয়ে এক কথায় বলা হয়েছে, “তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত করবে।”
15
কিন্তু যদি তোমরা একে অন্যের সংগে ঝগড়াঝাঁটি ও হিংসাহিংসি কর তবে সাবধান! এই রকম করলে তোমরা তো একে অন্যকে ধ্বংস করে ফেলবে।
16
আমি যা বলছি তা এই- তোমরা পাক-রূহের অধীনে চলাফেরা কর। তা করলে তোমরা গুনাহ্-স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না।
17
গুনাহ্-স্বভাব যা চায় তা পাক-রূহের বিরুদ্ধে এবং পাক-রূহ্ যা চান তা গুনাহ্-স্বভাবের বিরুদ্ধে। গুনাহ্-স্বভাব ও পাক-রূহ্ একে অন্যের বিরুদ্ধে বলে তোমরা যা করতে চাও তা কর না।
18
তোমরা যদি পাক-রূহের দ্বারাই পরিচালিত হও তবে তোমরা শরীয়তের অধীনে নও।
19
গুনাহ্-স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। সেগুলো হল- জেনা, নাপাকী, লমপটতা,
20
মূর্তিপূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি,
21
হিংসা, মাতলামি, হৈ-হল্লা করে মদ খাওয়া, আর এই রকম আরও অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম এখনও তা-ই করে বলছি, যারা এই রকম কাজ করে আল্লাহ্র রাজ্যে তাদের জায়গা হবে না।
22
কিন্তু পাক-রূহের ফল হল- মহব্বত, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভাল স্বভাব, বিশ্বস্ততা,
23
নম্রতা ও নিজেকে দমন। এই সবের বিরুদ্ধে কোন আইন নেই।
24
যারা মসীহ্ ঈসার, তারা তাদের গুনাহ্-স্বভাবকে তার সমস্ত কামনা-বাসনা সুদ্ধ ক্রুশে দিয়ে শেষ করে ফেলেছে।
25
যদি আমরা পাক-রূহের মধ্য দিয়ে জীবন পেয়ে থাকি তবে এস, আমরা পাক-রূহের অধীনেই চলাফেরা করি।
26
আমরা যেন মিথ্যা বড়াই না করি এবং একে অন্যকে বিরক্ত ও হিংসা না করি।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6