bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Hebrews 1
Hebrews 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 2 →
1
অনেক দিন আগে নবীদের মধ্য দিয়ে আল্লাহ্ আমাদের পূর্বপুরুষদের কাছে নানা ভাবে অনেক বার অল্প অল্প করে কথা বলেছিলেন।
2
কিন্তু এই দিনগুলোর শেষে তিনি তাঁর পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলেছেন। আল্লাহ্ তাঁর পুত্রকে সব কিছুর অধিকারী হওয়ার জন্য নিযুক্ত করলেন। পুত্রের মধ্য দিয়েই তিনি সব কিছু সৃষ্টি করলেন।
3
আল্লাহ্র সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে; পুত্রই আল্লাহ্র পূর্ণ ছবি। পুত্র তাঁর শক্তিশালী কালামের দ্বারা সব কিছু ধরে রেখে পরিচালনা করেন। মানুষের গুনাহ্ দূর করবার পরে পুত্র বেহেশতে আল্লাহ্তা’লার ডান পাশে বসলেন।
4
তাঁর পিতার কাছ থেকে তিনি যে নাম পেয়েছেন তা যেমন ফেরেশতাদের নামের চেয়ে মহান, তেমনি তিনি নিজেও ফেরেশতাদের চেয়ে অনেক মহান হয়েছেন।
5
আল্লাহ্ কখনও কি কোন ফেরেশতাকে এই কথা বলেছেন, “তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম”? আবার তিনি কি বলেছেন, “আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র”?
6
না, তিনি তা বলেন নি। আল্লাহ্ তাঁর প্রধান সন্তানকে এই দুনিয়াতে পাঠাবার সময় বলছেন, “আল্লাহ্র সব ফেরেশতারা তাঁকে সেজদা করুক।”
7
ফেরেশতাদের বিষয়ে আল্লাহ্ বলছেন, “তিনি বাতাসকে তাঁর ফেরেশতা করেছেন; জ্বলন্ত আগুনকে করেছেন তাঁর গোলাম।”
8
কিন্তু পুত্রের বিষয়ে আল্লাহ্ বলছেন, “হে আল্লাহ্, তোমার সিংহাসন চিরস্থায়ী; তোমার শাসন ন্যায়ের শাসন।
9
তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর; সেইজন্য আল্লাহ্, তোমার আল্লাহ্, তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।”
10
আল্লাহ্ আরও বলেছেন, “প্রভু, তুমি অনেক কাল আগেই দুনিয়ার ভিত্তি গেঁথেছিলে; আসমানও তোমার হাতে গড়া।
11
সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে। কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে।
12
সেগুলোকে তুমি কাপড়ের মতই গুটিয়ে রাখবে, আর কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে। কিন্তু তুমি একই রকম থাকবে, আর তোমার জীবনকাল কখনও শেষ হবে না।”
13
আল্লাহ্ কখনও কি কোন ফেরেশতাকে এই কথা বলেছেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডানদিকে বস”?
14
ফেরেশতারা কি সকলেই সেবাকারী রূহ্ নন? যারা নাজাত পাবে তাদের সেবা করবার জন্যই তো তাঁদের পাঠানো হয়।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13