bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Hebrews 3
Hebrews 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 4 →
1
সেইজন্য পবিত্র ভাইয়েরা, তোমরা যারা বেহেশতের অধিকারী হবার জন্য তাঁর ডাকে সাড়া দিয়েছ, তোমরা ঈসার বিষয়ে মনোযোগী হও। যাঁর উপর আমরা ঈমান এনেছি তিনিই আল্লাহ্র সেই পাঠানো বান্দা এবং সেই মহা-ইমাম।
2
আল্লাহ্র পরিবারের লোকদের দেখাশোনার কাজে মূসা যেমন বিশ্বস্ত ছিলেন তেমনি ঈসাকে যিনি নিযুক্ত করেছিলেন সেই আল্লাহ্র কাছে তিনিও বিশ্বস্ত ছিলেন।
3
যে লোক ঘর তৈরী করে সে যেমন সেই ঘরের চেয়ে বেশী সম্মান লাভ করে, সেই অনুসারে আল্লাহ্ ঈসাকে মূসার চেয়ে আরও বেশী গৌরব পাবার অধিকারী বলে মনে করলেন।
4
প্রত্যকটা ঘর কেউ না কেউ তৈরী করে থাকে, কিন্তু আল্লাহ্ই সব কিছু তৈরী করেছেন।
5
সত্যিই মূসা আল্লাহ্র পরিবারে সেবাকারী হিসাবে বিশ্বস্ত ছিলেন, যেন ভবিষ্যতে যা বলা হবে তার সম্বন্ধে তিনি সাক্ষ্য দিতে পারেন।
6
কিন্তু মসীহ্ সেই পরিবারের ভার-পাওয়া পুত্র হিসাবে বিশ্বস্ত ছিলেন। আমাদের নিশ্চিত আশার ফলে মনে যে সাহস ও আনন্দ আসে, তাতে যদি আমরা শেষ পর্যন্ত স্থির থাকি তবে দেখা যাবে যে, আমরাই আল্লাহ্র পরিবারের লোক।
7
সেইজন্য পাক-রূহ্ বলেছিলেন, “আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও!
8
তিনি বলছেন, তোমাদের পূর্বপুরুষদের মত তোমাদের দিল তোমরা কঠিন কোরো না। তারা মরুভূমির মধ্যে বিদ্রোহী হয়ে আমার পরীক্ষা করেছিল।
9
তোমাদের পূর্বপুরুষেরা সেখানে আমাকে যাচাই করেছিল, আর চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকেরা আমার কাজ দেখেছিল।
10
আমি তাদের উপর খুব বিরক্ত হয়ে বলেছিলাম, ‘এই লোকদের দিল বিপথে ঘুরে বেড়াচ্ছে; তারা আমার পথ জানল না।’
11
সেইজন্য আমি রাগে কসম খেয়ে বলেছিলাম, ‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ”
12
ভাইয়েরা, সাবধান! তোমাদের মধ্যে কারও মন যেন খারাপ ও অ-ঈমানদার না হয়। এই রকম মন জীবন্ত আল্লাহ্র কাছ থেকে দূরে সরে যায়।
13
এর চেয়ে যতদিন পাক-কিতাবের “আজ” কথাটা বলা যায়, তার প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও, যাতে তোমাদের কারও মন গুনাহের ছলনায় পড়ে কঠিন না হয়;
14
কারণ প্রথমে যে নিশ্চয়তা আমাদের ছিল, যদি আমরা তাতে শেষ পর্যন্ত স্থির থাকি তবে দেখা যাবে যে, আমরা মসীহের সংগে অংশীদার হয়েছি।
15
একটু আগে বলা হয়েছে, আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও! তিনি বলেছেন, “তোমাদের পূর্বপুরুষদের মত তোমাদের দিল তোমরা কঠিন কোরো না।”
16
কারা আল্লাহ্র কথা শুনেও তাঁকে বিরক্ত করেছিল? তারা কি সেই সব লোক নয় যাদের মূসা মিসর দেশ থেকে বের করে এনেছিলেন?
17
আর চল্লিশ বছর ধরে আল্লাহ্ কাদের উপর বিরক্ত ছিলেন? তারা কি সেই সব লোক নয় যারা গুনাহ্ করেছিল এবং যাদের লাশ মরুভূমিতে পড়ে ছিল?
18
আর কাদের কাছেই বা আল্লাহ্ কসম খেয়ে বলেছিলেন যে, তারা তাঁর দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারবে না? তারা কি সেই সব লোক নয় যারা তাঁর কথায় ঈমান না এনে অমান্য করেছিল?
19
এতে দেখা যায় যে, তাদের ঈমান না আনবার জন্যই তারা আল্লাহ্র দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারে নি।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13