bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Matthew 10
Matthew 10
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 11 →
1
ঈসা তাঁর বারোজন সাহাবীকে ডাকলেন এবং ভূত ছাড়াবার ও সব রকম রোগ ভাল করবার ক্ষমতা দিয়ে তাঁদের পাঠিয়ে দিলেন।
2
সেই বারোজন প্রেরিতের নাম এই: প্রথম, শিমোন যাঁকে পিতর বলা হয়, তারপর তাঁর ভাই আন্দ্রিয়; সিবদিয়ের ছেলে ইয়াকুব ও তাঁর ভাই ইউহোন্না; ফিলিপ ও বর্থলময়;
3
থোমা ও খাজনা-আদায়কারী মথি; আল্ফেয়ের ছেলে ইয়াকুব ও থদ্দেয়;
4
মৌলবাদী শিমোন এবং ঈসাকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই এহুদা ইষ্কারিয়োৎ।
5
ঈসা সেই বারোজনকে এই সব হুকুম দিয়ে পাঠালেন, “তোমরা অ-ইহুদীদের কাছে বা সামেরীয়দের কোন গ্রামে যেয়ো না,
6
বরং ইসরাইল জাতির হারানো ভেড়াদের কাছে যেয়ো।
7
তোমরা যেতে যেতে এই কথা তবলিগ কোরো যে, বেহেশতী রাজ্য কাছে এসে গেছে।
8
এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ কোরো, মৃতদের জীবন দিয়ো, চর্মরোগীদের ভালো কোরো ও ভূতদের ছাড়ায়ো। তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দিয়ো।
9
তোমাদের কোমর-বাঁধনিতে তোমরা সোনা, রূপা কিংবা তামার পয়সাও নিয়ো না।
10
পথের জন্য কোন রকম থলি, দু’টা কোর্তা, জুতা বা লাঠিও নিয়ো না, কারণ যে কাজ করে সে খাওয়া-পরা পাবার যোগ্য।
11
“তোমরা যে কোন শহরে বা গ্রামে যাবে সেখানে একজন উপযুক্ত লোক খুঁজে নিয়ো এবং অন্য কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়ীতে থেকো।
12
সেই বাড়ীর ভিতরে ঢুকবার সময় তাদের সালাম জানায়ো।
13
যদি সেই বাড়ী উপযুক্ত হয় তবে তোমাদের শান্তি সেই বাড়ীর উপরে নেমে আসুক। কিন্তু যদি সেই বাড়ী উপযুক্ত না হয় তবে তোমাদের শান্তি তোমাদের কাছেই ফিরে আসুক।
14
যদি কেউ তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা না শোনে তবে সেই বাড়ী বা গ্রাম থেকে চলে যাবার সময়ে তোমাদের পায়ের ধুলা ঝেড়ে ফেলো।
15
আমি তোমাদের সত্যি বলছি, রোজ হাশরে সেই গ্রামের চেয়ে বরং সাদুম ও আমুরা শহরের অবস্থা অনেকখানি সহ্য করবার মত হবে।
16
“দেখ, আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মত তোমাদের পাঠাচ্ছি। এইজন্য সাপের মত সতর্ক এবং কবুতরের মত সরল হও।
17
সাবধান থেকো, কারণ মানুষ বিচার-সভার লোকদের হাতে তোমাদের ধরিয়ে দেবে এবং তাদের মজলিস-খানায় তোমাদের বেত মারবে।
18
আমার জন্যই শাসনকর্তা ও বাদশাহ্দের সামনে তোমাদের নিয়ে যাওয়া হবে যেন তাদের কাছে ও অ-ইহুদীদের কাছে তোমরা সাক্ষ্য দিতে পার।
19
লোকেরা যখন তোমাদের ধরিয়ে দেবে তখন কিভাবে এবং কি বলতে হবে তা ভেবো না। কি বলতে হবে তা তোমাদের সেই সময়েই বলে দেওয়া হবে।
20
তোমরাই যে বলবে তা নয়, বরং তোমাদের পিতার রূহ্ তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন।
21
“ভাই ভাইকে এবং বাবা ছেলেকে হত্যা করবার জন্য ধরিয়ে দেবে। ছেলেমেয়েরা মা-বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের খুন করাবে।
22
আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে।
23
কোন গ্রামের লোকেরা যখন তোমাদের উপর জুলুম করবে তখন অন্য গ্রামে পালিয়ে যেয়ো। আমি তোমাদের সত্যিই বলছি, ইসরাইল দেশের সমস্ত শহর ও গ্রামে তোমাদের কাজ শেষ হবার আগেই ইব্ন্তেআদম আসবেন।
24
“শিক্ষক থেকে ছাত্র বড় নয় এবং মালিক থেকে গোলাম বড় নয়।
25
ছাত্রের পক্ষে শিক্ষকের মত হওয়া আর গোলামের পক্ষে মালিকের মত হওয়াই যথেষ্ট। ঘরের কর্তাকেই যখন তারা বেল্সবূল বলেছে তখন ঘরের অন্য সবাইকে আরও কত বেশী করেই না বেল্সবূল বলবে।
26
“তবে তোমরা তাদের ভয় কোরো না, কারণ লুকানো সব কিছুই প্রকাশ পাবে এবং গোপন সব কিছুই জানানো হবে।
27
আমি তোমাদের কাছে যা অন্ধকারে বলছি তা তোমরা আলোতে বোলো। তোমরা যা কান্তেকানে শুনছ তা ছাদের উপর থেকে প্রচার কোরো।
28
যারা কেবল শরীরটা মেরে ফেলতে পারে কিন্তু রূহ্কে মারতে পারে না তাদের ভয় কোরো না। যিনি শরীর ও রূহ্ দু’টাই জাহান্নামে ধ্বংস করতে পারেন বরং তাঁকেই ভয় কর।
29
দু’টা চড়াই পাখী কি সামান্য দামে বিক্রি হয় না? তবুও তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না;
30
এমন কি, তোমাদের মাথার চুলগুলোও গোণা আছে।
31
কাজেই তোমরা ভয় পেয়ো না। অনেক অনেক চড়াই পাখীর চেয়েও তোমাদের মূল্য অনেক বেশী।
32
“যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করে আমিও আমার বেহেশতী পিতার সামনে তাকে স্বীকার করব।
33
কিন্তু যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করে আমিও আমার বেহেশতী পিতার সামনে তাকে অস্বীকার করব।
34
“আমি দুনিয়াতে শান্তি দিতে এসেছি এই কথা মনে কোরো না। আমি শান্তি দিতে আসি নি বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি;
35
ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, স্ত্রীকে শাশুড়ীর বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি।
36
একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু হবে।
37
“যে কেউ আমার চেয়ে পিতা-মাতাকে বেশী ভালবাসে সে আমার উপযুক্ত নয়। আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশী ভালবাসে সে আমার উপযুক্ত নয়।
38
যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সে-ও আমার উপযুক্ত নয়।
39
যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে; কিন্তু যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে।
40
“যে তোমাদের গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে; আর যে আমাকে গ্রহণ করে আমাকে যিনি পাঠিয়েছেন সে তাঁকেই গ্রহণ করে।
41
কোন নবীকে যদি কেউ নবী বলে গ্রহণ করে তবে নবী যে পুরস্কার পাবে সে-ও সেই পুরস্কার পাবে। একজন আল্লাহ্ভক্ত লোককে যদি কেউ আল্লাহ্ভক্ত লোক বলে গ্রহণ করে তবে আল্লাহ্ভক্ত লোক যে পুরস্কার পাবে সে-ও সেই পুরস্কার পাবে।
42
যে কেউ এই সামান্য লোকদের মধ্যে একজনকে আমার উম্মত বলে এক পেয়ালা ঠাণ্ডা পানি দেয়, আমি তোমাদের সত্যিই বলছি, সে কোনমতে তার পুরস্কার হারাবে না।”
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28