bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Nahum 1
Nahum 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
1
নিনেভে সম্বন্ধে আল্লাহ্র কালাম। ইল্কোশ গ্রামের নাহূম যে দর্শন পেয়েছিলেন তা এখানে লেখা আছে।
2
মাবুদ এমন আল্লাহ্ যিনি তাঁর পাওনা এবাদত চান ও প্রতিফল দেন; মাবুদ প্রতিশোধ নেন ও তিনি রাগে পরিপূর্ণ। মাবুদ তাঁর বিপক্ষদের উপরে প্রতিশোধ নেন এবং তাঁর শত্রুদের জন্য তাঁর রাগ জমা করে রাখেন।
3
মাবুদ সহজে রাগ করেন না এবং তিনি কুদরতে মহান; দোষীকে তিনি শাস্তি না দিয়ে ছেড়ে দেন না। তাঁর পথ ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে থাকে, আর মেঘ হল তাঁর পায়ের ধুলা।
4
তিনি সমুদ্রকে ধমক দিয়ে শুকিয়ে ফেলেন; সমস্ত নদীগুলোকে তিনি পানিশূন্য করে দেন। বাশন আর কর্মিল শুকিয়ে যায় আর লেবাননের সব ফুল ্নান হয়ে যায়।
5
বড় বড় পাহাড় তাঁর সামনে কাঁপে আর ছোট ছোট পাহাড়গুলো গলে যায়। তাঁর উপস্থিতিতে দুনিয়া ও তার মধ্যে বাসকারী সকলে কাঁপে।
6
তাঁর রাগের সামনে কে টিকে থাকতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভয়ংকর গজব? তাঁর রাগ আগুনের মত জ্বলে; তাঁর সামনে বড় বড় পাথর টুকরা টুকরা হয়ে যায়।
7
মাবুদ মেহেরবান, কষ্টের সময়ের আশ্রয়স্থান। যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের দেখাশোনা করেন।
8
কিন্তু তিনি ডুবিয়ে দেওয়া বন্যা দিয়ে নিনেভে শহর একেবারে মুছে ফেলবেন; তাঁর বিপক্ষদের তিনি অন্ধকারে তাড়া করবেন।
9
হে নিনেভের লোকেরা, মাবুদের বিরুদ্ধে তোমরা যে কোন ষড়যন্ত্র কর না কেন তা তিনি বিফল করে দেবেন; তোমরা কাউকে আর কষ্ট দিতে পারবে না।
10
তোমরা কাঁটার মধ্যে জড়িয়ে যাবে এবং মদানো রস খেয়ে মাতাল হবে; তোমরা নাড়ার মত পুড়ে যাবে।
11
তোমাদের মধ্য থেকে এমন একজন বের হয়ে এসেছে যে মাবুদের বিরুদ্ধে কুমতলব করছে ও খারাপীর পরামর্শ দিচ্ছে।
12
মাবুদ বলছেন, “হে এহুদা, যদিও আশেরীয়রা শক্তিতে পূর্ণ এবং অসংখ্য তবুও তাদের মেরে ফেলা হবে। আমি তোমাকে দুঃখ দিয়েছি সত্যি, কিন্তু আর দুঃখ দেব না।
13
এখন আমি তোমার কাঁধ থেকে তাদের জোয়াল ভেংগে দেব এবং তোমার বাঁধন ছিঁড়ে ফেলব।”
14
হে নিনেভে, মাবুদ তোমার বিষয়ে বলছেন, “তোমার নাম রক্ষা করবার জন্য তোমার মধ্যে কোন লোক থাকবে না। তোমার দেব-দেবীর মন্দিরে যে সব প্রতিমা ও মূর্তি রয়েছে সেগুলো আমি ধ্বংস করে ফেলব। তুমি অপদার্থ বলে আমি তোমার কবর প্রস্তুত করব।”
15
যে লোক সুখবর নিয়ে আসে ও শান্তি ঘোষণা করে, ঐ দেখ, পাহাড়-পর্বতের উপরে তার পা। হে এহুদা, তোমার ঈদগুলো পালন কর এবং মানত সব পূর্ণ কর। দুষ্টেরা আর তোমাকে আক্রমণ করবে না; তাদের একেবারে ধ্বংস করে ফেলা হবে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
All chapters:
1
2
3