bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Nahum 3
Nahum 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
1
ঘৃণ্য, সেই রক্তপাতের শহর, যেটা মিথ্যা ও লুটের জিনিসে ভরা, যেখানে সব সময় মানুষ-শিকার চলছে।
2
শোন, চাবুকের শব্দ, চাকার ঘড়ঘড় শব্দ; সেখানে ঘোড়া লাফ দিয়ে দিয়ে চলছে; রথ বেপরোয়া ভাবে চলছে;
3
ঘোড়সওয়ারেরা আক্রমণ করছে, তলোয়ার চম্কাচ্ছে, বর্শা চক্ চক্ করছে। দেখ, অনেক আহত লোক আর লাশের ঢিবি, অসংখ্য লাশ, লোকে লাশের উপরে উচোট খাচ্ছে।
4
এই সবই হচ্ছে সেই বেশ্যার অনেক বেশ্যাগিরির জন্য; সে আকর্ষনীয়া এবং নানারকম জাদুর কর্ত্রী। তার বেশ্যার কাজ দিয়ে সে জাতিদের এবং জাদুবিদ্যা দিয়ে লোকদের বন্দী করে।
5
আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “হে নিনেভে, আমি তোমার বিরুদ্ধে; আমি মুখ পর্যন্ত তোমার কাপড় উঠাব। তোমার উলংগতা আমি জাতিদের দেখাব আর রাজ্যগুলোকে দেখাব তোমার লজ্জা।
6
আমি তোমার উপর আবর্জনা ছুঁড়ে ফেলব, তোমাকে ঘৃণার চোখে দেখব এবং তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র করব।
7
লোকে তোমাকে দেখে মুখ ফিরাবে এবং বলবে, ‘নিনেভে ধ্বংস হয়ে গেছে, কে তার জন্য বিলাপ করবে?’ আমি তোমার জন্য কোথায় সান্ত্বনাকারী খুঁজে পাব?”
8
হে নিনেভে, তুমি কি থিব্সের চেয়ে ভাল? সে তো নীল নদের ধারে ছিল আর তার চারপাশ ঘিরে ছিল পানি। নদী ছিল তার রক্ষার দেয়াল।
9
ইথিওপিয়া আর মিসর তাকে সীমাহীন শক্তি যোগাত; তার বন্ধুদের মধ্যে ছিল পূট ও লিবিয়া।
10
তবুও তার লোকদের বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকটি রাস্তার মোড়ে তার শিশুদের আছাড় মারা হয়েছিল। তার গণ্যমান্য লোকদের জন্য গুলিবাঁট করে তাদের শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল।
11
হে নিনেভে, তুমিও মাতাল হয়ে ঢলে পড়বে; তুমি শত্রুদের কাছ থেকে লুকাবার জন্য আশ্রয় খুঁজবে।
12
তোমার সমস্ত কেল্লাগুলো পাকা ফলে ভরা ডুমুর গাছের মত; যে কেউ সেগুলো নাড়াবে ডুমুরগুলো তারই মুখে পড়বে।
13
তোমার সৈন্যেরা তো সবাই স্ত্রীলোকের মত। তোমার দেশের দরজাগুলো তোমার শত্রুদের সামনে একেবারে খোলা রয়েছে; আগুন সেগুলোর আগল পুড়িয়ে ফেলেছে।
14
ঘেরাওয়ের সময়ের জন্য তুমি পানি তুলে রাখ, তোমার কেল্লাগুলো শক্তিশালী কর। কাদা দলাই-মলাই কর; চুন ও বালি মিশাও ও ইটের ছাঁচ তৈরী কর।
15
সেখানে আগুন তোমাকে গ্রাস করবে; তলোয়ার তোমাকে কেটে ফেলবে এবং ধ্বংসকারী পংগপালের মত ধ্বংস করে ফেলবে। তুমি ধ্বংসকারী ও ঝাঁকবাঁধা পংগপালের মত সংখ্যায় বেড়ে ওঠো।
16
তোমার ব্যবসায়ীদের সংখ্যা তুমি আসমানের তারার চেয়েও বেশী বাড়িয়েছ, কিন্তু তারা ধ্বংসকারী পংগপালের মত খোলস ছেড়ে উড়ে গেছে।
17
তোমার পাহারাদারেরা ও কর্মচারীরা ঝাঁকবাঁধা পংগপালের ঝাঁকের মত, যারা শীতের দিনে দেয়ালের উপরে বসে থাকে কিন্তু সূর্য উঠলে পর উড়ে যায়, কোথায় যায় কেউ জানে না।
18
হে আশেরিয়ার বাদশাহ্, তোমার নেতারা ঘুমাচ্ছে; তোমার রাজকর্মচারীরা শুয়ে আছে। তোমার লোকেরা পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়েছে, তাদের জমায়েত করবার কেউ নেই।
19
কোন কিছুই তোমার ঘা ভাল করতে পারছে না; তোমার আঘাত সাংঘাতিক। যারা তোমার খবর শুনছে তারা প্রত্যেকেই তোমার পতনে হাততালি দিচ্ছে, কারণ তোমার অশেষ নিষ্ঠুরতা কে না ভোগ করেছে?
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
All chapters:
1
2
3