Numbers 15

Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)

← Chapter 14 Chapter 16 →
1মাবুদ মূসাকে বনি-ইসরাইলদের এই কথা বলতে বললেন, “যে দেশটা আমি তোমাদের নিজের দেশ হিসাবে দিচ্ছি সেখানে যাবার পরে আমাকে খুশী করবার খোশবুর জন্য তোমরা পাল থেকে গরু, ভেড়া বা ছাগল নিয়ে এসে আমার উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী দেবে। কোরবানীর প্রত্যেকটি পশুর সংগে থাকবে শস্য-কোরবানী এবং ঢালন-কোরবানী- সেটা পোড়ানো-কোরবানীই হোক, কিংবা বিশেষ মানত পূরণের কোরবানীই হোক, কিংবা নিজের ইচ্ছায় করা কোরবানীই হোক, কিংবা কোন ঈদের কোরবানীই হোক। কোরবানীর পশুটা বাচ্চা-ভেড়া হলে তার সংগে শস্য-কোরবানীর জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে এক কেজি আটশো গ্রাম আর তেলের পরিমাণ হবে প্রায় এক লিটার। ঢালন-কোরবানীর জন্য আনতে হবে প্রায় এক লিটার আংগুর-রস।
← Chapter 14 Chapter 16 →