bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Numbers 8
Numbers 8
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 9 →
1
মাবুদ মূসাকে বললেন,
2
“তুমি হারুনকে বল, বাতিদানের সাতটা বাতি তাকে এমনভাবে বসাতে হবে যাতে সেগুলোর আলো বাতিদানের সামনের জায়গাটায় পড়ে।”
3
হারুন তা-ই করলেন। মূসাকে দেওয়া মাবুদের হুকুম মতই তিনি বাতিগুলো এমনভাবে বসালেন যাতে বাতিদানের উপর সেগুলোর সল্তে সামনের দিকে থাকে।
4
বাতিদানটার গোড়া থেকে আগার ফুলগুলো পর্যন্ত সবটাই সোনা পিটিয়ে তৈরী করা হয়েছিল। মাবুদ মূসাকে যে নমুনা দেখিয়েছিলেন ঠিক সেইরকম করেই বাতিদানটা তৈরী করা হয়েছিল।
5
মাবুদ মূসাকে বললেন,
6
“তুমি অন্যান্য বনি-ইসরাইলদের মধ্য থেকে লেবীয়দের বের করে নিয়ে তাদের পাক-সাফ কর।
7
এইভাবে তুমি তাদের পাক-সাফ করবে: তাদের উপর পাক-সাফ করবার পানি ছিটিয়ে দেবে। তারপর তারা তাদের সারা শরীর কামিয়ে কাপড়-চোপড় ধুয়ে নিজেদের পাক-সাফ করে নেবে।
8
পরে তারা একটা ষাঁড় এবং এর সংগেকার শস্য-কোরবানীর জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দা নিয়ে আসবে। গুনাহের কোরবানীর জন্য তোমাকে আর একটা ষাঁড় আনিয়ে নিতে হবে।
9
এর পরে তুমি মিলন-তাম্বুর সামনে লেবীয়দের নিয়ে আসবে এবং সমস্ত বনি-ইসরাইলদের সেখানে জমায়েত করবে।
10
লেবীয়দের তুমি মাবুদের সামনে আনবে এবং বনি-ইসরাইলরা তাদের উপর হাত রাখবে।
11
হারুন বনি-ইসরাইলদের মধ্য থেকে দোলন-কোরবানী হিসাবে লেবীয়দের মাবুদের সামনে উপস্থিত করবে যেন তারা মাবুদের কাজে হাত দিতে পারে।
12
তারপর লেবীয়রা সেই দু’টা ষাঁড়ের উপর হাত রাখবে আর তুমি তার একটা দিয়ে মাবুদের উদ্দেশে গুনাহের কোরবানী এবং অন্যটা দিয়ে পোড়ানো-কোরবানী করে তাদের গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা করবে।
13
লেবীয়দের তুমি হারুন ও তার ছেলেদের সামনে দাঁড় করাবে এবং মাবুদের কাছে দোলন-কোরবানী হিসাবে তাদের কোরবানী করবে।
14
এইভাবে তুমি অন্যান্য বনি-ইসরাইলদের থেকে লেবীয়দের আলাদা করে নেবে, আর তাতে তারা আমার হবে।
15
“এইভাবে লেবীয়দের পাক-সাফ করে নিয়ে দোলন-কোরবানী হিসাবে দান করবার পরে তারা মিলন-তাম্বুতে কাজ করবার জন্য আসবে।
16
সমস্ত বনি-ইসরাইলদের মধ্য থেকে এরাই সম্পূর্ণভাবে আমার, আর কারও নয়। প্রত্যেক ইসরাইলীয় স্ত্রীলোকের প্রথম পুরুষ সন্তানের বদলে আমি লেবীয়দের আমার নিজের করে নিচ্ছি।
17
প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি ইসরাইলীয় পুরুষ সন্তান আমার- সে মানুষেরই হোক বা পশুরই হোক। মিসরীয়দের প্রথম পুরুষ সন্তান মেরে ফেলবার সময় আমি বনি-ইসরাইলদের প্রথম পুরুষ সন্তান আমার জন্য পবিত্র করে রেখেছিলাম।
18
প্রথমে জন্মেছে সেই সমস্ত ইসরাইলীয় সন্তানদের জায়গায় আমি এখন লেবীয়দের কবুল করছি।
19
বনি-ইসরাইলদের মধ্যেকার এই লেবীয়দের আমি হারুন ও তার ছেলেদের দান করছি, যাতে তারা বনি-ইসরাইলদের হয়ে মিলন-তাম্বুতে কাজ করে এবং তাদের গুনাহ্ ঢাকবার ব্যবস্থা করে। তার ফলে বনি-ইসরাইলরা পবিত্র তাম্বুর কাছে গেলেও তাদের উপর কোন বিপদ নেমে আসবে না।”
20
মাবুদ লেবীয়দের সম্বন্ধে মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন মূসা, হারুন এবং অন্য সমস্ত বনি-ইসরাইল লেবীয়দের নিয়ে তা-ই করলেন।
21
লেবীয়রা নিজেদের পাক-সাফ করে নিল এবং কাপড়-চোপড় ধুয়ে ফেলল। তারপর হারুন মাবুদের উদ্দেশে দোলন-কোরবানী হিসাবে তাদের দান করলেন এবং পাক-সাফ করে নেবার জন্য তাদের গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা করলেন।
22
এর পর লেবীয়রা হারুন ও তার ছেলেদের অধীনে মিলন-তাম্বুতে তাদের কাজ করতে গেল। মাবুদ মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন তারা লেবীয়দের নিয়ে ঠিক তা-ই করলেন।
23
পরে মাবুদ মূসাকে বললেন,
24
“লেবীয়দের সম্বন্ধে এই নিয়ম থাকবে যে, তাদের মধ্যে পঁচিশ কিংবা তার বেশী বয়সের লোকেরা মিলন-তাম্বুর কাজ করতে আসবে,
25
কিন্তু পঞ্চাশ বছর বয়সের পরে ঐ কাজ থেকে তাদের অবসর নিতে হবে; তারা আর কাজ করবে না।
26
তখন এই লোকেরা মিলন-তাম্বুতে তাদের ভাইদের সংগে দেখাশোনার কাজে সাহায্য করতে পারবে কিন্তু নিজেরা কোন কাজে হাত দিতে পারবে না। এই নিয়ম অনুসারে তুমি লেবীয়দের কাজ ঠিক করে দেবে।”
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36