bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Song of Solomon 5
Song of Solomon 5
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 6 →
1
প্রিয়া আমার, কনে আমার, আমি আমারই বাগানে এসেছি; আমার গন্ধরস ও খোশবু মসলা আমি জোগাড় করেছি। আমার মৌচাক ও মধু আমি খেয়েছি, খেয়েছি আংগুর-রস ও দুধ। ভোগ কর, হে বন্ধুরা, ভোগ কর, ভালবাসা পরিপূর্ণভাবে ভোগ কর।
2
আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার দিল জেগে ছিল। ঐ শোন, আমার প্রিয় দরজায় আঘাত দিয়ে বলছেন, “কনে আমার, প্রিয়া আমার, আমার ঘুঘু, আমার নিখুঁত সেই জন, আমাকে দরজা খুলে দাও। শিশিরে আমার মাথা ভিজে গেছে, রাতের কুয়াশায় ভিজেছে আমার চুল।”
3
আমি মনে মনে বললাম, “আমার পোশাক আমি খুলে ফেলেছি, কেমন করে আবার তা পরব? আমি আমার পা ধুয়েছি, কেমন করে তা আবার নোংরা করব?”
4
দরজার ফুটো দিয়ে আমার প্রিয় তাঁর হাত ঢুকালেন, আমার মন তাঁর জন্য ব্যাকুল হল।
5
আমার প্রিয়কে দরজা খুলে দেওয়ার জন্য আমি উঠলাম, আমার হাত গন্ধরসে ভেজা ছিল, আমার আংগুল থেকে গন্ধরসের স্রোতে দরজার হাতল ভিজে গেল।
6
আমার প্রিয়ের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রিয় ছিলেন না, চলে গিয়েছিলেন। তিনি যখন কথা বলেছিলেন তখন দুঃখে আমার মন গলে গিয়েছিল। আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না; আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।
7
পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময় আমাকে দেখতে পেল; তারা আমাকে মারল, তাতে কালশিরা পড়ে গেল; শহর-দেয়ালের পাহারাদারেরা আমার গায়ের চাদর কেড়ে নিল।
8
হে জেরুজালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি, যদি তোমরা আমার প্রিয়ের দেখা পাও তবে তাঁকে বোলো যে, আমি ভালবাসায় দুর্বল হয়েছি।
9
ওহে সেরা সুন্দরী, অন্যদের চেয়ে তোমার প্রিয় কিসে ভাল? তোমার প্রিয় অন্যদের চেয়ে কিসে ভাল যে, তুমি এইভাবে আমাদের অনুরোধ করছ?
10
আমার প্রিয়ের চেহারা উজ্জ্বল, লাল্চে তাঁর গায়ের রং; দশ হাজার জনের মধ্যে তিনি বিশেষ একজন।
11
তাঁর মাথা খাঁটি সোনার মত, তাঁর চুল ঢেউ খেলানো আর দাঁড়কাকের মত কালো;
12
তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত, যা দুধে ধোয়া, রত্নের মত বসানো।
13
তাঁর গাল দু’টা যেন খোশবু মসলার বীজতলা, যেখান থেকে সুগন্ধ বের হচ্ছে। তাঁর ঠোঁট দু’টা যেন গন্ধরস ঝরা লিলি ফুল।
14
তাঁর হাত দু’টা যেন বৈদূর্যমণি বসানো সোনার লাঠি, আর শরীরটা নীলকান্তমণিতে সাজানো, পালিশ করা হাতির দাঁতের মত।
15
তাঁর রান দু’টা যেন খাঁটি সোনার ভিত্তির উপর বসানো মার্বেল পাথরের থাম। তাঁর ধরন লেবাননের উঁচু পাহাড়ের মত, লেবাননের বাছাই করা এরস গাছের মত জাঁকালো।
16
তাঁর মুখখানা খুব মিষ্টি, তাঁর সবই সুন্দর। হে জেরুজালেমের মেয়েরা, উনিই আমার প্রিয়, আমার বন্ধু।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8