bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Song of Solomon 8
Song of Solomon 8
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
1
আহা, যদি তুমি আমার ভাইয়ের মত হতে যে আমার মায়ের দুধ খেয়েছে! তাহলে আমি তোমাকে বাইরে পেলেও চুম্বন করতে পারতাম, কেউ আমাকে কিছু বলতে পারত না;
2
তাহলে আমি তোমাকে পথ দেখিয়ে আমার মায়ের ঘরে নিয়ে আসতাম, আর তুমি আমাকে শিক্ষা দিতে। আমি তোমাকে খোশবু মসলা-দেওয়া আংগুর-রস খেতে দিতাম, খেতে দিতাম আমার ডালিমের মিষ্টি রস।
3
আমার মাথার নীচে আছে তাঁর বাঁ হাত, আর ডান হাত আমাকে জড়িয়ে ধরেছে।
4
হে জেরুজালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
5
তার প্রিয়ের উপর ভর দিয়ে মরুভূমি থেকে যে আসছে সে কে? আপেল গাছের নীচে আমি তোমাকে জাগালাম; তোমার মা ওখানেই প্রসব-যন্ত্রণা ভোগ করে তোমাকে জন্ম দিয়েছিলেন।
6
সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার দিলে আর তোমার হাতে রাখ; কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী, পাওনা ভালবাসার আগ্রহ কবরের মতই হার মানে না। তা জ্বলন্ত আগুনের মতই জ্বলতে থাকে, জ্বলতে থাকে জোরালো শিখার মত।
7
বন্যার পানিও ভালবাসাকে নিভাতে পারে না; সব নদীও পারে না তা ভাসিয়ে নিয়ে যেতে। ভালবাসার জন্য যদি কেউ তার সব কিছু দিয়েও দেয় তবে তা হবে খুবই তুচ্ছ।
8
আমাদের একটা ছোট বোন আছে, তার বুক দু’টা এখনও বড় হয় নি। সেদিন আমরা কি করব যেদিন তার বিয়ের কথাবার্তা হবে?
9
সে যদি দেয়াল হত তবে আমরা তার উপরে রূপা দিয়ে উঁচু পাহারা-ঘর তৈরী করতাম। যদি সে দরজা হত তবে এরস কাঠের পাল্লা দিয়ে আমরা তাকে বন্ধ করে রাখতাম।
10
আমি তো একটা দেয়াল, আর আমার বুক দু’টা উঁচু পাহারা-ঘরের মত। আমি তাঁর চোখে তেমনই হলাম যা তৃপ্তি আনতে পারে।
11
বাল-হামোনে সোলায়মানের একটা আংগুর ক্ষেত আছে; তিনি সেটা দেখাশোনাকারীদের হাতে দিয়েছেন। তার ফলের দাম হিসাবে প্রত্যেককে বারো কেজি রূপা দিতে হয়।
12
আমার নিজের আংগুর ক্ষেত আছে, যা কেবল আমিই দিতে পারি। হে সোলায়মান, সেই বারো কেজি রূপা তোমারই থাকুক, কিন্তু আড়াই কেজি থাকুক তাদের জন্য যারা ফলের দেখাশোনা করেছে।
13
তুমি তো বাগানে বাগানে থাক; তোমার বন্ধুরা তোমার গলার আওয়াজ শোনে, আমাকেও তা শুনতে দাও।
14
প্রিয় আমার, চলে এস; খোশবু মসলা-ভরা পাহাড়ের উপরে তুমি হও কৃষ্ণসারের মত কিংবা হরিণের বাচ্চার মত।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
All chapters:
1
2
3
4
5
6
7
8