bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Titus 1
Titus 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
1
আমি পৌল আল্লাহ্র গোলাম ও ঈসা মসীহের একজন সাহাবী হয়েছি, যেন আমি আল্লাহ্র বাছাই করা বান্দাদের ঈমানের পথে নিয়ে আসতে পারি, আর আল্লাহ্-ভয়ের সংগে যে সত্যের যোগ আছে সেই সত্যকে জানতে তাদের সাহায্য করতে পারি।
2
অনন্ত জীবন পাবার আশা নিয়ে আমি মসীহের সেবা করে যাচ্ছি। দুনিয়া সৃষ্ট হবার আগেই আল্লাহ্, যিনি মিথ্যা বলেন না, তিনি এই জীবন দেবার ওয়াদা করেছিলেন।
3
আমাদের নাজাতদাতা আল্লাহ্র হুকুম মত আমি যা তবলিগ করি তার মধ্য দিয়ে আল্লাহ্ তাঁর কালাম ঠিক সময়েই নাজেল করেছেন।
4
মসীহের উপর ঈমানে যে আমার সংগে এক হয়ে গেছে, আমার সেই সত্যিকারের সন্তান তীতের কাছে আমি এই চিঠি লিখছি। পিতা আল্লাহ ও আমাদের নাজাতদাতা মসীহ্ ঈসা তোমাকে রহমত ও শান্তি দান করুন।
5
ক্রীট দ্বীপে যে কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে তা ঠিক করবার জন্যই আমি তোমাকে ক্রীট দ্বীপে রেখে এসেছি। আমি তোমাকে যে হুকুম দিয়েছিলাম সেই অনুসারে প্রত্যেক শহরের জামাতে প্রধান নেতাদের কাজে বহাল কোরো।
6
জামাতের প্রধান নেতাকে এমন হতে হবে যেন কেউ তাঁকে দোষ দিতে না পারে। তাঁর মাত্র একজনই স্ত্রী থাকবে। তাঁর ছেলেমেয়েরা যেন ঈসায়ী ঈমানদার হয়, যেন তারা নিজেদের খুশীমত না চলে এবং অবাধ্য না হয়।
7
আল্লাহ্র কাছ থেকে দায়িত্বভার পাওয়া লোক হিসাবে সেই পরিচালককে এমন হতে হবে যাতে কেউ তাঁর নিন্দা করতে না পারে। তিনি যেন একগুঁয়ে, রাগী, মাতাল বা বদমেজাজী না হন। অন্যায় লাভের দিকে যেন তাঁর ঝোঁক না থাকে;
8
তার বদলে মেহমানদারী ও দয়ার কাজ করতে তিনি যেন ভালবাসেন। তাঁর ভাল বিচারবুদ্ধি থাকবে, তিনি সৎ ও আল্লাহ্র বাধ্য হবেন এবং নিজেকে দমনে রাখবেন।
9
আল্লাহ্র বিশ্বাসযোগ্য কালাম, যা আমি শিক্ষা দিয়েছি, তাঁকে তা শক্ত করে ধরে রাখতে হবে, যেন সত্য শিক্ষার বিষয় তিনি তবলিগ করতে পারেন এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের ভুল দেখিয়ে দিতে পারেন।
10
এমন অনেক লোক আছে যারা অবাধ্য, যারা বাজে কথা বলে ও যারা ছলনা করে বেড়ায়। যারা খৎনা করানোর উপর জোর দেয়, বিশেষ করে আমি তাদের কথাই বলছি।
11
এই লোকদের মুখ বন্ধ করে দেওয়া দরকার, কারণ অন্যায় লাভের জন্য তারা এমন শিক্ষা দেয় যা তাদের দেওয়া উচিত নয়; আর এইভাবে তারা কতগুলো পরিবারকে ধ্বংস করে ফেলেছে।
12
তাদের নিজেদেরই একজন নবী এই কথা বলেছেন, “ক্রীট দ্বীপের লোকেরা বরাবরই মিথ্যাবাদী, বুনো পশুর মত এবং অলস ও পেটুক।”
13
কথাটা সত্যি। এইজন্য খুব কড়াকড়ি ভাবে তাদের দোষ দেখিয়ে দাও যেন তারা ঈসায়ী ঈমানকে ঠিকভাবে ধরে রাখে,
14
আর ইহুদীদের গল্প-কথায় ও যারা আল্লাহ্র সত্যের কাছ থেকে ফিরে গেছে তাদের হুকুমে কান না দেয়।
15
যাদের দিল পাক-পবিত্র তাদের কাছে সব কিছুই পবিত্র, কিন্তু যাদের দিল নোংরা ও যারা অ-ঈমানদার তাদের কাছে কিছুই পবিত্র নয়; এমন কি, তাদের মন ও বিবেক পর্যন্ত নোংরা।
16
মুখে তারা বলে তারা আল্লাহ্কে জানে, কিন্তু তাদের কাজ দ্বারা তারা তাঁকে অস্বীকার করে। তারা ঘৃণার যোগ্য ও অবাধ্য; তারা কোন ভাল কাজেরই উপযুক্ত নয়।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
All chapters:
1
2
3