bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Titus 2
Titus 2
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
তুমি এমনভাবে শিক্ষা দেবে যাতে তোমার কথার সংগে সত্য শিক্ষার মিল থাকে।
2
যাঁরা বৃদ্ধ, তাঁদের বলবে যেন তাঁরা সব ব্যাপারে নিজেদের দমনে রাখেন; তাঁরা যেন সম্মান পাবার যোগ্য হন; তাঁদের যেন ভাল বিচারবুদ্ধি, খাঁটি ঈমান, মহব্বত ও ধৈর্যগুণ থাকে।
3
তেমনি করে বয়স্কা স্ত্রীলোকদের বলবে, তাঁদের চালচলনে যেন আল্লাহ্র প্রতি ভয় থাকে এবং তাঁরা যেন ভাল শিক্ষা দেন। পরের নিন্দা করা বা মাতাল হওয়া তাঁদের উচিত নয়।
4
তাহলে তাঁরা যুবতী মেয়েদের শিখাতে পারবেন যেন তারা স্বামী ও ছেলেমেয়েদের ভালবাসে,
5
নিজেদের দমনে রাখে, সতী থাকে, সংসারের দিকে খেয়াল করে, দয়ালু হয় এবং স্বামীর অধীনে থাকে, যাতে কেউ আল্লাহ্র কালামের অসম্মান করতে না পারে।
6
তেমনি করে যুবকদের উপদেশ দাও যেন তারা নিজেদের দমনে রাখে।
7
সব কিছুতেই তুমি তাদের কাছে ভাল কাজের একটা আদর্শ হও। তোমার শিক্ষার মধ্যে যেন সৎ উদ্দেশ্য থাকে, তাতে যেন হালকা মনোভাব না থাকে।
8
কেউ যাতে তোমার দোষ ধরতে না পারে সেই রকম সত্য শিক্ষা দাও, যেন তোমাদের বিপক্ষের লোকেরা লজ্জা পায়, কারণ আমাদের বিষয়ে খারাপ বলবার তো তাদের কিছুই থাকবে না।
9
যারা গোলাম, তাদের বলবে যেন সব ব্যাপারে তারা মালিকদের অধীনে থাকে, তাদের খুশী করতে চেষ্টা করে, কথার উপর কথা না বলে,
10
আর মালিকদের জিনিস চুরি না করে, বরং তারা যে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য তা প্রমাণ করে, যেন তারা আমাদের নাজাতদাতা আল্লাহ্র সম্বন্ধে যে শিক্ষা আছে তা সব দিক থেকে সুন্দর করে তুলতে পারে।
11
আল্লাহ্র যে রহমত দ্বারা নাজাত পাওয়া যায় তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে।
12
এই রহমতই আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা আল্লাহ্র প্রতি ভয়হীনতা ও দুনিয়ার কামনা-বাসনাকে অগ্রাহ্য করে এই দুনিয়াতেই নিজেদের দমনে রেখে আল্লাহ্-ভয়ের সংগে সৎ জীবন কাটাই,
13
আর আমাদের আল্লাহ্তা’লা এবং নাজাতদাতা ঈসা মসীহের মহিমাপূর্ণ প্রকাশের আনন্দ-ভরা আশা পূর্ণ হবার জন্যই আগ্রহের সংগে অপেক্ষা করি।
14
ঈসা মসীহ্ আমাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন সমস্ত গুনাহ্ থেকে আমাদের মুক্ত করতে পারেন এবং তাতে এমন একদল লোককে পাক-সাফ করতে পারেন যারা কেবল তাঁরই হবে এবং যারা অন্যদের উপকার করতে আগ্রহী হবে।
15
সেইজন্য পূর্ণ অধিকার নিয়ে তুমি এই সব বিষয়ে শিক্ষা দাও, উপদেশ দাও ও দোষ দেখিয়ে দাও। কেউ যেন তোমাকে তুচ্ছ না করে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3
Recommended Reading
Commentary
Titus Commentaries
→
Devotional
Titus Devotional Guide
→
Get This Bible
Bangladesh MBCL (Kitabul Mukkadas) Study Bible
→