bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Zechariah 3
Zechariah 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 4 →
1
তারপর সেই ফেরেশতা আমাকে দেখালেন মহা-ইমাম ইউসা মাবুদের ফেরেশতার সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডানদিকে দাঁড়িয়ে আছে।
2
মাবুদ শয়তানকে বললেন, “শয়তান, মাবুদ তোমাকে বাধা দিন। জেরুজালেমকে যিনি বেছে নিয়েছেন তিনি তোমাকে বাধা দিন। এই লোকটি কি আগুন থেকে বের করে নেওয়া কাঠ নয়?”
3
তখন ইউসা নোংরা কাপড় পরা অবস্থায় মাবুদের ফেরেশতার সামনে দাঁড়িয়ে ছিলেন।
4
সেই ফেরেশতা নিজের সামনে দাঁড়িয়ে থাকা অন্য ফেরেশতাদের বললেন, “তার নোংরা কাপড়-চোপড় খুলে ফেল।” তারপর তিনি ইউসাকে বললেন, “দেখ, আমি তোমার গুনাহ্ দূর করে দিয়েছি এবং আমি তোমাকে সুন্দর পোশাক পরাব।”
5
তখন আমি বললাম, “তাঁর মাথায় একটা পরিষ্কার পাগড়ী দেওয়া হোক।” সেইজন্য সেই ফেরেশতারা তাঁর মাথায় একটা পরিষ্কার পাগড়ী দিলেন এবং তাঁকে পোশাক পরালেন। তখনও মাবুদের ফেরেশতা তাঁদের কাছে দাঁড়িয়ে ছিলেন।
6
তারপর মাবুদের ফেরেশতা ইউসাকে বললেন,
7
“আল্লাহ্ রাব্বুল আলামীন তোমাকে বলছেন, ‘তুমি যদি আমার পথে চল ও আমার এবাদত-কাজ কর তাহলে তুমি আমার ঘরের সব কিছু পরিচালনা করবে এবং আমার উঠানের দেখাশোনার ভার পাবে, আর যারা এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের মতই আমার সামনে আসবার অধিকার তোমাকে দেব।
8
হে মহা-ইমাম ইউসা, তুমি শোন এবং তোমার সামনে বসে থাকা তোমার সংগী-ইমামেরা শুনুক। আমি যে সেই চারাকে, অর্থাৎ আমার গোলামকে নিয়ে আসব এই ইমামেরা হল তার চিহ্ন।
9
হে ইউসা, আমি তোমার সামনে একটা পাথর রেখেছি। সেই পাথরের উপরে সাতটা চোখ রয়েছে, আর তার উপরে আমি একটা কথা খোদাই করব এবং আমি এক দিনেই এই দেশের গুনাহ্ দূর করে দেব।
10
সেই দিন তোমরা প্রত্যেকে তোমাদের আংগুর লতা ও ডুমুর গাছের তলায় বসবার জন্য তোমাদের প্রতিবেশীকে দাওয়াত করবে। আমি আল্লাহ্ রাব্বুল আলামীন এই কথা বলছি।’ ”
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14