bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Zechariah 9
Zechariah 9
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 10 →
1
হদ্রক ও দামেস্কের বিরুদ্ধে মাবুদ যে কালাম নাজেল করেছিলেন তা পূর্ণ হবে। ইসরাইলের গোষ্ঠীগুলোর ও অন্য সব মানুষের চোখ মাবুদের উপর রয়েছে।
2
হামা, যেটা হদ্রকের সীমানার কাছে আছে তারও বিরুদ্ধে মাবুদের কালাম পূর্ণ হবে। যদিও টায়ার ও সিডনের লোকেরা খুবই জ্ঞানী, তবুও তাদের বিরুদ্ধে তা পূর্ণ হবে।
3
টায়ার নিজের জন্য একটা কেল্লা তৈরী করেছে এবং ধুলার মত রূপা ও রাস্তার কাদার মত সোনা জড়ো করেছে।
4
কিন্তু দীন-দুনিয়ার মালিক তার সব কিছু দূর করে দেবেন; তার ধন-সম্পদ তিনি সমুদ্রে ফেলে দেবেন আর আগুন সেই শহরকে পুড়িয়ে ফেলবে।
5
অস্কিলোন তা দেখে ভয় পাবে, গাজা যন্ত্রণায় মোচড় খাবে আর ইক্রোণের দশাও তা-ই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার বাদশাহ্কে হারাবে আর অস্কিলোনে কেউ বাস করবে না।
6
মিশ্র জাতের বংশধরেরা অস্দোদে বাস করবে। মাবুদ বলছেন, “ফিলিস্তিনীদের অহংকার আমি শেষ করে দেব।
7
আমি তাদের মুখ থেকে রক্তসুদ্ধ গোশ্ত ও অন্যান্য হারাম খাবার বের করব। তাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা হবে আমার বান্দা; তারা হবে এহুদার একটা বংশের মত এবং ইক্রোণ হবে যিবূষীয়দের মত।
8
আক্রমণকারী সৈন্যদলের হাত থেকে আমি আমার বান্দাদের রক্ষা করব। কোন জুলুমবাজ আর কখনও আমার বান্দাদের কাছে আসবে না, কারণ এখন আমি পাহারা দিচ্ছি।
9
“হে সিয়োন্তকন্যা, খুব আনন্দ কর। হে জেরুজালেম, তুমি জয়ধ্বনি কর। দেখ, তোমার বাদশাহ্ তোমার কাছে আসছেন; তিনি ন্যায়বান ও তাঁর কাছে উদ্ধার আছে; তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন।
10
আমি আফরাহীমের রথ ও জেরুজালেমের যুদ্ধের ঘোড়া সব ধ্বংস করব আর যুদ্ধের ধনুক ভেংগে ফেলা হবে। তিনি জাতিদের কাছে শান্তি ঘোষণা করবেন। তাঁর শাসন সাগর থেকে সাগর পর্যন্ত, ফোরাত নদী থেকে দুনিয়ার শেষ সীমা পর্যন্ত চলবে।
11
হে জেরুজালেম, তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপনের রক্তের দরুন আমি তোমার বন্দীদের সেই পানিশূন্য গর্ত থেকে মুক্ত করে দেব।
12
হে আশায় পূর্ণ বন্দীরা, তোমরা তোমাদের কেল্লায় ফিরে যাও; আজ আমি ওয়াদা করছি যে, আমি তোমাদের দুই গুণ দোয়া করব।
13
আমি এহুদাকে ধনুকের মত আর আফরাহীমকে তীরের মত ব্যবহার করব। হে সিয়োন, আমি তোমার ছেলেদের গ্রীস দেশের ছেলেদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব এবং তোমাকে যোদ্ধার তলোয়ারের মত করব।”
14
তারপর মাবুদ তাঁর বান্দাদের উপরে প্রকাশিত হবেন; তাঁর তীর বিদ্যুতের মত চম্কাবে। আল্লাহ্ মালিক শিংগা বাজাবেন আর দক্ষিণের ঝোড়ো বাতাসের মত এগিয়ে যাবেন;
15
আল্লাহ্ রাব্বুল আলামীন তাদের রক্ষা করবেন। এতে তারা শত্রুদের ধ্বংস করবে ও তাদের ফিংগার পাথর পায়ে মাড়াবে। তারা আংগুর-রস খাবে এবং মাতালদের মত চিৎকার করবে; কোরবানগাহের কোণাগুলোতে পাত্র থেকে রক্ত ঢালবার মত করে তারা প্রচুর রক্তপাত করবে।
16
সেই দিন তাদের মাবুদ আল্লাহ্ ভেড়ার পালের মত করে তাঁর বান্দাদের উদ্ধার করবেন। তারা তাঁর দেশে তাজের মধ্যে মণি-মাণিকের মত ঝক্মক্ করবে।
17
তাদের চেহারা কত ভাল হবে, কত সুন্দর হবে! শস্য খেয়ে যুবকেরা এবং নতুন আংগুর-রস খেয়ে যুবতীরা সতেজ হয়ে উঠবে।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14