bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Zephaniah 1
Zephaniah 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
1
আমোনের ছেলে এহুদার বাদশাহ্ ইউসিয়ার রাজত্বের সময়ে কূশির ছেলে সফনিয়ের উপর মাবুদের কালাম নাজেল হল। কূশি ছিলেন গদলিয়ের ছেলে, গদলিয় অমরিয়ের ছেলে, অমরিয় বাদশাহ্ হিষ্কিয়ের ছেলে।
2
মাবুদ বলছেন, “আমি দুনিয়ার বুক থেকে সব কিছুই শেষ করে দেব।
3
মানুষ ও পশু, আকাশের পাখী ও সাগরের মাছ আমি শেষ করে দেব। আমি দুষ্টদের পতন ঘটাব। দুনিয়ার উপর থেকে আমি মানুষকে ধ্বংস করে দেব।
4
“এহুদার বিরুদ্ধে এবং জেরুজালেমে বাসকারী সকলের বিরুদ্ধে আমি আমার হাত উঠাব। আমি এই দেশ থেকে বাল দেবতার পূজার সমস্ত কিছু এবং মূর্তিপূজাকারী নানান পদের পুরোহিতদের শেষ করে ফেলব।
5
যারা আসমানের সব তারাগুলোর পূজা করবার জন্য ছাদের উপরে উঠে প্রণাম করে এবং যারা মাবুদের উদ্দেশে সেজদা করে কসম খাওয়ার পরে মিল্কম দেবতার নামেও কসম খায় তাদের আমি ধ্বংস করে ফেলব।
6
যারা মাবুদের পিছনে চলা থেকে ফিরে গেছে এবং তাঁর ইচ্ছামত চলে না ও তাঁর ইচ্ছা জানতেও চায় না তাদের আমি শেষ করে দেব।”
7
তোমরা আল্লাহ্ মালিকের সামনে নীরব হও, কারণ মাবুদের দিন কাছে এসে গেছে। মাবুদ একটা কোরবানীর আয়োজন করেছেন; তিনি যাদের দাওয়াত করেছেন তাদের পাক-পবিত্র করেছেন।
8
মাবুদ বলছেন, “আমার সেই কোরবানীর দিনে আমি রাজকর্মচারীদের, বাদশাহ্র ছেলেদের এবং বিদেশী কাপড় পরা সমস্ত লোকদের শাস্তি দেব।
9
যারা লাফ দিয়ে চৌকাঠ পার হয় এবং জুলুম ও ছলনা দ্বারা তাদের দেব-দেবীর ঘর পূর্ণ করে সেই দিনে আমি তাদের শাস্তি দেব।”
10
মাবুদ আরও বলছেন, “সেই দিন মাছ-দরজার কাছ থেকে কান্নার শব্দ, শহরের দ্বিতীয় অংশ থেকে বিলাপের শব্দ এবং পাহাড়গুলোর দিক থেকে ভেংগে পড়বার জোর শব্দ শোনা যাবে।
11
হে মক্তেশের বাসিন্দারা, তোমরা বিলাপ কর, কারণ তোমাদের সব ব্যবসায়ীদের ও টাকা-পয়সা লেনদেনকারীদের মুছে ফেলা হবে।
12
সেই সময়ে আমি বাতি নিয়ে জেরুজালেমের সব জায়গায় খোঁজ করব এবং যারা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে আর বলে, ‘মাবুদ ভাল-মন্দ কিছুই করবেন না,’ তাদের আমি শাস্তি দেব।
13
তাদের ধন-সম্পদ লুট করা হবে এবং তাদের বাড়ী-ঘর ধ্বংস হবে। তারা ঘর-বাড়ী তৈরী করবে কিন্তু তাতে বাস করতে পারবে না; তারা আংগুর ক্ষেত করবে কিন্তু আংগুর-রস খেতে পারবে না।”
14
মাবুদের সেই মহা দিন কাছে এসে গেছে এবং তাড়াতাড়ি আসছে। ঐ শোন, মাবুদের দিনের শব্দ! তখন যোদ্ধারা যন্ত্রণায় চিৎকার করবে।
15
সেই দিনটা হবে রাগের দিন, দারুণ দুর্দশা ও মনের কষ্টের দিন, বিপদ ও ধ্বংসের দিন, গাঢ় অন্ধকারের দিন, মেঘ ও ঘন কালোর দিন।
16
সেটা হবে দেয়াল-ঘেরা সব শহরের বিরুদ্ধে ও কোণের সব উঁচু পাহারা-ঘরের বিরুদ্ধে শিংগার আওয়াজ ও যুদ্ধের হাঁকের দিন।
17
লোকদের উপরে মাবুদ দারুণ কষ্ট আনবেন যার জন্য তারা অন্ধ লোকদের মত হাঁটবে, কারণ মাবুদের বিরুদ্ধে তারা গুনাহ্ করেছে। তাদের রক্ত ধুলার মত ফেলে দেওয়া হবে ও তাদের লাশ গোবরের মত পড়ে থাকবে।
18
মাবুদের রাগের দিনে তাদের সোনা-রূপাও তাদের রক্ষা করতে পারবে না। তাঁর অন্তরের জ্বালার আগুনে সমস্ত দুনিয়া পুড়ে যাবে, কারণ দুনিয়াতে বাসকারী সকলকে তিনি হঠাৎ শেষ করে দেবেন, জ্বী, ভীষণভাবে শেষ করে দেবেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
All chapters:
1
2
3