bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Zephaniah 3
Zephaniah 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
1
ঘৃণ্য সেই জুলুমবাজ, বিদ্রোহী ও নাপাক শহর!
2
সে কাউকে মানে না, শাসনও গ্রাহ্য করে না। মাবুদের উপর সে ভরসা করে না, তার আল্লাহ্র কাছে যায় না।
3
তার রাজকর্মচারীরা যেন গর্জনকারী সিংহ আর শাসনকর্তারা সন্ধ্যাবেলার নেকড়ে বাঘ; তারা সকালের জন্য কিছুই ফেলে রাখে না।
4
তার নবীরা হঠকারী ও বেঈমান। তার ইমামেরা পবিত্রকে অপবিত্র করে এবং শরীয়তের বিরুদ্ধে কাজ করে।
5
তার মধ্যে বাসকারী মাবুদ ন্যায়বান; তিনি কোন অন্যায় করেন না। প্রতিদিন সকালে তিনি ন্যায়বিচার করেন; তা করতে তিনি ভুল করেন না। কিন্তু অন্যায়কারীদের লজ্জা নেই।
6
মাবুদ বলছেন, “আমি জাতিদের শেষ করে দিয়েছি; তাদের উঁচু পাহারা-ঘরগুলো ধ্বংস হয়ে গেছে। আমি তাদের রাস্তাগুলো জনশূন্য করেছি; কেউ সেগুলো দিয়ে আর যায় না। তাদের সব শহর ধ্বংস হয়ে গেছে; সেখানে কেউ নেই, কেউ বাস করে না।
7
আমি জেরুজালেমকে বললাম, ‘এখন তুমি নিশ্চয়ই আমাকে ভয় করবে এবং আমার শাসন মানবে।’ তাহলে তার বাসস্থান নষ্ট করা হবে না, আমার সব শাস্তিও তার উপরে আসবে না। কিন্তু তার লোকেরা আগ্রহের সংগে খারাপ কাজ করতে থাকল।
8
“হে জেরুজালেম, তুমি আমার জন্য অপেক্ষা কর; যেদিন আমি জাতিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য উঠে দাঁড়াব তুমি সেই দিনের জন্য অপেক্ষা কর। আমি ঠিক করেছি যে, জাতিদের আমি জমায়েত করব, রাজ্যগুলো একত্র করব এবং তাদের উপর আমার গজব, আমার জ্বলন্ত রাগ ঢেলে দেব। আমার দিলের জ্বালার আগুনে গোটা দুনিয়া পুড়ে যাবে।
9
তারপর আমি জাতিদের মুখ পাক-সাফ করব যাতে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমার এবাদত করতে পারে।
10
ইথিওপিয়া দেশের নদীগুলোর ওপার থেকে আমার এবাদতকারীরা, আমার ছড়িয়ে পড়া বান্দারা আমার উদ্দেশে কোরবানীর জিনিস নিয়ে আসবে।
11
তুমি আমার প্রতি যে সব অন্যায় করেছ তার জন্য তুমি সেই দিন লজ্জিত হবে না, কারণ এই শহর থেকে আমি সব অহংকারী ও গর্বিত লোকদের বের করে দেব। আমার পবিত্র পাহাড়ের উপরে তুমি আর কখনও গর্ব করবে না।
12
যারা মাবুদের উপর ভরসা করে সেই রকম নত ও নম্র লোকদের আমি তোমার মধ্যে বাকী রাখব।
13
ইসরাইলের সেই বাকী লোকেরা অন্যায় করবে না; তারা মিথ্যা কথা বলবে না এবং তাদের মুখে ছলনা থাকবে না। তারা খেয়ে নিরাপদে ঘুমাবে, কেউ তাদের ভয় দেখাবে না।”
14
হে সিয়োন্তকন্যা, কাওয়ালী গাও; হে ইসরাইল, জয়ধ্বনি কর; হে জেরুজালেম-কন্যা, তুমি খুশী হও ও তোমার সমস্ত দিল দিয়ে আনন্দ কর।
15
মাবুদ তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তিনি তোমার শত্রুকে তাড়িয়ে দিয়েছেন। ইসরাইলের বাদশাহ্ মাবুদ তোমার মধ্যে রয়েছেন; তুমি আর কখনও বিপদের ভয় করবে না।
16
সেই দিন তোমাকে বলা হবে, “হে সিয়োন, তুমি ভয় কোরো না, তুমি নিরাশ হোয়ো না।
17
তোমার মাবুদ আল্লাহ্ তোমার মধ্যে আছেন, তাঁর রক্ষা করবার শক্তি আছে। তিনি তোমার বিষয় নিয়ে খুব আনন্দিত হবেন, আর তাঁর গভীর মহব্বতের তৃপ্তিতে তিনি নীরব হবেন। তিনি তোমার বিষয় নিয়ে আনন্দ-কাওয়ালী গাইবেন।”
18
মাবুদ বলছেন, “নির্দিষ্ট ঈদ পালন করতে না পেরে তোমার যে লোকেরা দুঃখ করছে তাদের আমি একত্র করব। তারা তো অসম্মানের বোঝা বহন করছে।
19
যারা তোমার উপর জুলুম করে তাদের সবাইকে আমি সেই সময় শাস্তি দেব; আমি খোঁড়াদের উদ্ধার করব এবং যারা ছড়িয়ে পড়েছিল তাদের জমায়েত করব। তাদের লজ্জার বদলে আমি তাদের সারা দুনিয়াতে প্রশংসা ও গৌরব দান করব।
20
হে জেরুজালেমের লোকেরা, সেই সময়ে আমি তোমাদের নিয়ে এসে জমায়েত করব। আমি যখন তোমাদের অবস্থা ফিরাব তখন দুনিয়ার সমস্ত জাতির মধ্যে আমি তোমাদের সম্মান ও গৌরবের পাত্র করব, আর তোমরা তা দেখতে পাবে। আমি মাবুদ এই কথা বলছি।”
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
All chapters:
1
2
3