bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Chronicles 16
1 Chronicles 16
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 17 →
1
ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাম্বু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করা হল।
2
সেই সব উৎসর্গের অনুষ্ঠান করা শেষ হয়ে গেলে পর দায়ূদ সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন।
3
তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক তাল কিশমিশ দিলেন।
4
সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা-কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে।
5
এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় ছিলেন সখরিয়, তারপরে ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। এঁরা বাজাতেন বীণা ও সুরবাহার আর আসফ বাজাতেন করতাল;
6
পুরোহিত বনায় আর যহসীয়েল ঈশ্বরের সেই ব্যবস্থা-সিন্দুকের সামনে নিয়মিত ভাবে তূরী বাজাতেন।
7
সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর লোকদের উপর দিলেন:
8
সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।
9
তাঁর উদ্দেশে গান গাও, তাঁর প্রশংসা-গান কর; তাঁর সব আশ্চর্য কাজের কথা বল।
10
তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক।
11
সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর; সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে আগ্রহী হও।
12
হে তাঁর দাস ইস্রায়েলের বংশধরেরা, তাঁর বেছে নেওয়া যাকোবের সন্তানেরা, তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য আশ্চর্য কাজের কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।
14
তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
15
যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তাঁর সেই ব্যবস্থার কথা চিরকাল মনে রেখো।
16
সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন আর ইস্হাকের কাছে শপথ করেছিলেন।
17
তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছে নিয়ম হিসাবে আর ইস্রায়েলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছিলেন।
18
তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশটা দেব, সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”
19
তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল, আর তারা সেখানে বিদেশী ছিল,
20
তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যে আর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,
21
তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না। তাদের জন্য তিনি রাজাদের ধম্কে দিতেন,
22
বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না; আমার নবীদের কোন ক্ষতি করবে না।”
23
পৃথিবীর সব লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর; তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর।
24
বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর; সমস্ত লোকের মধ্যে তাঁর সব আশ্চর্য কাজের কথা ঘোষণা কর।
25
সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব-দেবতার চেয়ে তিনি বেশী ভয় জাগান।
26
বিভিন্ন জাতির দেব-দেবতারা অসার মাত্র, কিন্তু সদাপ্রভু মহাকাশের সৃষ্টিকর্তা।
27
তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা; তাঁর বাসস্থানে রয়েছে শক্তি ও আনন্দ।
28
হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।
29
তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর; উৎসর্গের জিনিস নিয়ে তাঁর সামনে এস। সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁকে শ্রদ্ধা জানাও।
30
পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো। পৃথিবী অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না।
31
আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “সদাপ্রভুই রাজত্ব করেন।”
32
সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক; মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।
33
তাহলে বনের গাছপালাও সদাপ্রভুর সামনে আনন্দে গান করবে, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।
34
তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়; তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।
35
তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর, যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে ধন্যবাদ দিতে পারি আর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।
36
সৃষ্টির আগে থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক।” এর পর সব লোকেরা বলল, “আমেন, সদাপ্রভুর গৌরব হোক।”
37
প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত সেবা-কাজের জন্য দায়ূদ সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকের কাছে আসফ ও তাঁর লোকদের রেখে গেলেন।
38
তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর আটষট্টিজন লোককেও রেখে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম ও হোষা ছিলেন রক্ষী।
39
দায়ূদ গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে সদাপ্রভুর আবাস-তাম্বুর সামনে পুরোহিত সাদোক ও তাঁর সংগের পুরোহিতদের রেখে গেলেন।
40
এর উদ্দেশ্য ছিল সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে আইন-কানুন দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের বেদীর উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে পারেন।
41
তাঁদের সংগে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর চিরকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে।
42
ঈশ্বরের উদ্দেশে গান করবার সময়ে তূরী, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের বংশের লোকদের রক্ষী হিসাবে নিযুক্ত করা হল।
43
এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দায়ূদ তাঁর পরিবারের লোকদের আশীর্বাদ করবার জন্য বাড়ীতে ফিরে গেলেন।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29