bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Chronicles 6
1 Chronicles 6
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 7 →
1
লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।
2
কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
3
অম্রামের সন্তানেরা হল হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।
4
ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবিশূয়,
5
অবিশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি,
6
উষির ছেলে সরহিয়, সরহিয়ের ছেলে মরায়োৎ,
7
মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
8
অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে অহীমাস,
9
অহীমাসের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোহানন,
10
যোহাননের ছেলে অসরিয়। ইনি যিরূশালেমে শলোমনের তৈরী উপাসনা-ঘরে পুরোহিতের কাজ করতেন।
11
অসরিয়ের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
12
অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে শল্লুম,
13
শল্লুমের ছেলে হিল্কিয়, হিল্কিয়ের ছেলে অসরিয়,
14
অসরিয়ের ছেলে সরায় এবং সরায়ের ছেলে যিহোষাদক।
15
সদাপ্রভু যে সময় নবূখদ্নিৎসরকে দিয়ে যিহূদা ও যিরূশালেমের লোকদের বন্দীদশায় পাঠিয়েছিলেন সেই সময় যিহোষাদককেও সেখানে পাঠিয়েছিলেন।
16
লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।
17
গের্শোনের ছেলেদের নাম হল লিব্নি আর শিমিয়ি।
18
কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
19
মরারির ছেলেরা হল মহলি ও মূশি। পূর্বপুরুষদের বংশ অনুসারে এদের নাম লেবীয়দের বংশ-তালিকায় লেখা হয়েছিল।
20
গের্শোনের ছেলে লিব্নি, লিব্নির ছেলে যহৎ, যহতের ছেলে সিম্ম,
21
সিম্মের ছেলে যোয়াহ, যোয়াহের ছেলে ইদ্দো, ইদ্দোর ছেলে সেরহ, সেরহের ছেলে যিয়ত্রয়।
22
কহাতের একজন ছেলের নাম হল অম্মীনাদব, অম্মীনাদবের ছেলে কোরহ, কোরহের ছেলে অসীর,
23
অসীরের ছেলে ইল্কানা, ইল্কানার ছেলে ইবীয়াসফ, ইবীয়াসফের ছেলে অসীর,
24
অসীরের ছেলে তহৎ, তহতের ছেলে ঊরীয়েল, ঊরীয়েলের ছেলে ঊষিয়, ঊষিয়ের ছেলে শৌল।
25
ইল্কানার ছেলেরা হল অমাসয় ও অহীমোৎ,
26
অহীমোতের ছেলে ইল্কানা, ইল্কানার ছেলে সোফী, সোফীর ছেলে নহৎ,
27
নহতের ছেলে ইলীয়াব, ইলীয়াবের ছেলে যিরোহম, যিরোহমের ছেলে ইল্কানা এবং ইল্কানার ছেলে শমূয়েল।
28
শমূয়েলের প্রথম ছেলের নাম যোয়েল ও দ্বিতীয় ছেলের নাম অবিয়।
29
মরারির একজন ছেলের নাম হল মহলি, মহলির ছেলে লিব্নি, লিব্নির ছেলে শিমিয়ি, শিমিয়ির ছেলে উষঃ,
30
উষের ছেলে শিমিয়, শিমিয়ের ছেলে হগিয় এবং হগিয়ের ছেলে অসায়।
31
সাক্ষ্য-সিন্দুকটি সদাপ্রভুর ঘরে এনে রাখবার পরে দায়ূদ কিছু লোকের উপর গান-বাজনার ভার দিলেন।
32
শলোমন যিরূশালেমে সদাপ্রভুর ঘর তৈরী না করা পর্যন্ত সেই লোকেরা আবাস-তাম্বুর সামনে, অর্থাৎ মিলন-তাম্বুর সামনে গান-বাজনা করে সদাপ্রভুর সেবা-কাজ করত। তাদের জন্য যে নিয়ম ঠিক করে দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা নিজেদের কাজ করত।
33
এই সেবা-কাজে যে সব লোকেরা এবং তাদের বংশধরেরা নিযুক্ত হয়েছিল তারা হল: কহাতীয়দের মধ্যে ছিলেন গায়ক হেমন। হেমন ছিলেন যোয়েলের ছেলে, যোয়েল শমূয়েলের ছেলে,
34
শমূয়েল ইল্কানার ছেলে, ইল্কানা যিরোহমের ছেলে, যিরোহম ইলীয়েলের ছেলে, ইলীয়েল তোহের ছেলে,
35
তোহ সূফের ছেলে, সূফ ইল্কানার ছেলে, ইল্কানা মাহতের ছেলে, মাহৎ অমাসয়ের ছেলে,
36
অমাসয় ইল্কানার ছেলে, ইল্কানা যোয়েলের ছেলে, যোয়েল অসরিয়ের ছেলে, অসরিয় সফনিয়ের ছেলে,
37
সফনিয় তহতের ছেলে, তহৎ অসীরের ছেলে, অসীর ইবীয়াসফের ছেলে, ইবীয়াসফ কোরহের ছেলে,
38
কোরহ যিষ্হরের ছেলে, যিষ্হর কহাতের ছেলে, কহাৎ লেবির ছেলে এবং লেবি ইস্রায়েলের ছেলে।
39
হেমনের আত্মীয় আসফ ও তার গায়কের দল হেমনের ডান দিকে দাঁড়াত। আসফ ছিলেন বেরিখিয়ের ছেলে, বেরিখিয় শিমিয়ের ছেলে,
40
শিমিয় মীখায়েলের ছেলে, মীখায়েল বাসেয়ের ছেলে, বাসেয় মল্কিয়ের ছেলে,
41
মল্কিয় ইৎনির ছেলে, ইৎনি সেরহের ছেলে, সেরহ অদায়ার ছেলে,
42
অদায়া এথনের ছেলে, এথন সিম্মের ছেলে, সিম্ম শিমিয়ির ছেলে,
43
শিমিয়ি যহতের ছেলে, যহৎ গের্শোনের ছেলে এবং গের্শোন লেবির ছেলে।
44
তাদের আত্মীয়েরা, অর্থাৎ মরারীয় গায়ক দল হেমনের বাঁ দিকে দাঁড়াত। এথন ছিলেন কীশির ছেলে, কীশি অব্দির ছেলে, অব্দি মল্লুকের ছেলে,
45
মল্লুক হশবিয়ের ছেলে, হশবিয় অমৎসিয়ের ছেলে, অমৎসিয় হিল্কিয়ের ছেলে,
46
হিল্কিয় অম্সির ছেলে, অম্সি বানির ছেলে, বানি শেমরের ছেলে,
47
শেমর মহলির ছেলে, মহলি মূশির ছেলে, মূশি মরারির ছেলে এবং মরারি লেবির ছেলে।
48
তাদের আত্মীয় অন্যান্য লেবীয়েরা আবাস-তাম্বুর, অর্থাৎ ঈশ্বরের ঘরের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত হয়েছিল।
49
কিন্তু হারোণ ও তাঁর বংশের লোকেরা ঈশ্বরের দাস মোশির সমস্ত আদেশ অনুসারে পোড়ানো-উৎসর্গের বেদী ও ধূপ-বেদীর উপরে উৎসর্গের অনুষ্ঠান করতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইস্রায়েল জাতির পাপ ঢাকা দেবার ব্যবস্থা করতেন।
50
হারোণের একজন ছেলের নাম ছিল ইলিয়াসর, ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,
51
অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি, উষির ছেলে সরাহিয়,
52
সরাহিয়ের ছেলে মরায়োৎ, মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
53
অহীটূবের ছেলে সাদোক এবং সাদোকের ছেলে অহীমাস।
54
কহাতীয় হারোণের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হয়েছিল বলে বাসস্থান হিসাবে যে সমস্ত শহর ও গ্রাম তাদের ভাগে পড়েছিল সেগুলোর মধ্যে ছিল যিহূদা-এলাকার আশ্রয়-শহর হিব্রোণ ও তার চারপাশের পশু চরাবার মাঠ। কিন্তু শহরের চারপাশের ক্ষেত-খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালেবকে। এছাড়া হারোণের বংশের লোকদের দেওয়া হয়েছিল লিব্না, যত্তীর, ইষ্টিমোয়, হিলেন, দবীর, আশন, বৈৎশেমশ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
60
বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হল।
61
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে দশটা শহর ও গ্রাম গুলিবাঁট অনুসারে কহাতের বাকী বংশের লোকদের দেওয়া হল।
62
বংশ অনুসারে গের্শোনের বংশের লোকদের দেওয়া হল ইষাখর, আশের, নপ্তালি এবং বাশনের মনঃশি-গোষ্ঠীর এলাকা থেকে তেরোটা শহর ও গ্রাম।
63
রূবেণ, গাদ ও সবূলূন-গোষ্ঠীর এলাকা থেকে গুলিবাঁট করে বারোটা শহর ও গ্রাম বংশ অনুসারে মরারির বংশের লোকদের দেওয়া হল।
64
এইভাবে ইস্রায়েলীয়েরা এই সব শহর ও গ্রাম এবং সেগুলোর পশু চরাবার মাঠ লেবীয়দের দিল।
65
যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন-গোষ্ঠীর এলাকা থেকে যে সব শহর ও গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোও গুলিবাঁট অনুসারে দেওয়া হয়েছিল।
66
কয়েকটি কহাতীয় বংশকে ইফ্রয়িম-গোষ্ঠীর এলাকা থেকে কতগুলো শহর ও গ্রাম দেওয়া হয়েছিল।
67
ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে আশ্রয়-শহর শিখিম, গেষর, যক্মিয়াম, বৈৎ-হোরণ, অয়ালোন ও গাৎ-রিম্মোণ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল।
70
এছাড়া মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে আনের ও বিল্য়ম এবং সেগুলোর চারপাশের পশু চরাবার মাঠ কহাতের বাকী বংশগুলোকে দেওয়া হল।
71
গের্শোনীয়েরা মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ বাশনের গোলন ও অষ্টারোৎ পেল।
72
তারা ইষাখর-গোষ্ঠীর এলাকা থেকে পেল কেদশ, দাবরৎ, রামোৎ ও আনেম এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
74
আশের-গোষ্ঠীর এলাকা থেকে তারা পশু চরাবার মাঠ সুদ্ধ মশাল, আব্দোন, হূকোক ও রহোব পেল।
76
নপ্তালি-গোষ্ঠীর এলাকা থেকে পেল পশু চরাবার মাঠ সুদ্ধ গালীলের কেদশ, হম্মোন ও কিরিয়াথয়িম।
77
বাকী লেবীয়েরা, অর্থাৎ মরারীয়েরা সবূলূন-গোষ্ঠীর এলাকা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ রিম্মোণ ও তাবোর পেল।
78
তারা যিরীহোর পূর্ব দিকে যর্দনের ওপারে রূবেণ-গোষ্ঠীর এলাকা থেকে মরু-এলাকার বেৎসর, যাহসা, কদেমোৎ ও মেফাৎ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ পেল।
80
তারা গাদ-গোষ্ঠীর এলাকা থেকে পেল গিলিয়দের রামোৎ, মহনয়িম, হিষ্বোণ ও যাসের এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29