bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Timothy 1
1 Timothy 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 2 →
1
আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর ও খ্রীষ্ট যীশুর আদেশে আমি পৌল যীশু খ্রীষ্টের একজন প্রেরিত্ হয়েছি। খ্রীষ্ট যীশুর উপরেই আমাদের সব আশা।
2
বিশ্বাসী হিসাবে আমার সত্যিকারের সন্তান তীমথিয়ের কাছে আমি এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমাকে দয়া, করুণা ও শান্তি দান করুন।
3
ম্যাসিডোনিয়াতে যাবার সময় আমি তোমাকে যা বলেছি এখনও তা-ই বলছি-তুমি ইফিষ শহরেই থাক, যাতে কতগুলো লোককে নির্দেশ দিতে পার যেন তারা আর ভুল শিক্ষা না দেয়।
4
তাদের এই নির্দেশও দিয়ো যেন তারা গল্প-কথায় ও বড় বড় বংশ-তালিকার দিকে মনোযোগ না দেয়। এগুলো ঈশ্বরের কাজ বাদ দিয়ে নানা তর্কাতর্কির সৃষ্টি করে কিন্তু ঈশ্বর কিভাবে তাঁর কাজ পরিচালনা করেন তা বিশ্বাসের মধ্য দিয়ে জানা যায়।
5
এই নির্দেশের উদ্দেশ্য হল ভালবাসা জাগিয়ে তোলা। এই ভালবাসা খাঁটি অন্তর, পরিষ্কার বিবেক ও সত্যিকারের বিশ্বাসের মধ্য থেকে আসে।
6
কিছু লোক এই সব থেকে সরে গিয়ে বাজে কথাবার্তার দিকে ঝুঁকে পড়েছে।
7
তারা যদিও নিজেদের কথা নিজেরাই বোঝে না এবং যে বিষয়ে জোর দিয়ে বলছে সেই বিষয় সম্বন্ধেও জানে না তবুও তারা মোশির আইন- কানুনের শিক্ষক হতে চায়।
8
আমরা জানি আইন-কানুন ভাল, অবশ্য তা যদি ঠিকভাবে কাজে লাগানো হয়।
9
আমরা এও জানি, কোন সৎ লোকের জন্য এই আইন-কানুন দেওয়া হয় নি; তা দেওয়া হয়েছিল তাদেরই জন্য যারা আইন অমান্য করে ও অবাধ্য হয়, যারা ভক্তিহীন ও পাপী, যারা অপবিত্র ও অধার্মিক, যারা বাপ- মাকে মেরে ফেলে, যারা খুন করে,
10
যারা ব্যভিচার করে, যারা সমকামী, যারা দাস-ব্যবসা করে, যারা মিথ্যা কথা বলে ও মিথ্যা সাক্ষ্য দেয়, আর যারা সত্য শিক্ষার বিরুদ্ধে অন্য কোন কাজ করে।
11
গৌরবময় ঈশ্বরের মহান সুখবর অনুসারে যে শিক্ষা, সেই শিক্ষাই হল সত্য শিক্ষা। এই সুখবর প্রচারের ভার তিনি আমার উপরে দিয়েছেন।
12
আমাদের প্রভু খ্রীষ্ট যীশু, যিনি আমাকে শক্তি দান করেছেন, তাঁকে আমি ধন্যবাদ দিই, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তাঁর সেবা-কাজে নিযুক্ত করেছেন।
13
যদিও আমি আগে খ্রীষ্টের নিন্দা করতাম আর অত্যাচারী ও বদ্রাগী ছিলাম তবুও আমাকেই তিনি এই কাজে নিযুক্ত করেছেন। আমাকে তিনি দয়া করেছেন, কারণ আমার অবিশ্বাসের জন্য আমি না জেনেই সেই সব করতাম।
14
আমাদের প্রভু আমাকে অশেষ দয়া করেছেন এবং খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হবার ফলে যে বিশ্বাস ও ভালবাসা আসে তা দান করেছেন।
15
এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণ ভাবে গ্রহণেরও যোগ্য যে, পাপ থেকে পাপীদের উদ্ধার করবার জন্যই খ্রীষ্ট যীশু জগতে এসেছিলেন। সেই পাপীদের মধ্যে আমিই প্রধান।
16
আর সেইজন্যই ঈশ্বর আমাকে করুণা করেছেন, যেন প্রধান পাপী যে আমি, আমার মধ্য দিয়েই খ্রীষ্ট যীশু তাঁর অসীম ধৈর্য দেখাতে পারেন। তাঁর উপর বিশ্বাসের ফলে যারা অনন্ত জীবন পাবে তারা যেন আমাকে দেখে শিখতে পারে সেইজন্যই তিনি আমার প্রতি এই রকম করেছেন।
17
যিনি সমস্ত যুগের রাজা, যাঁর কোন ক্ষয় নেই এবং যাঁকে দেখা যায় না, চিরকাল সেই একমাত্র ঈশ্বরের সম্মান ও গৌরব হোক। আমেন।
18
স্নেহের সন্তান তীমথিয়, তোমার সম্বন্ধে অন্যেরা নবী হিসাবে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি। সেই কথা মনে রেখে তুমি খ্রীষ্টের পক্ষে প্রাণপণে যুদ্ধ করে যাও,
19
আর সেই সংগে বিশ্বাস ও পরিষ্কার বিবেক রক্ষা কর। কিছু লোক বিবেকের কথা না শুনে তাদের বিশ্বাসে ভাংগন ধরিয়েছে।
20
সেই লোকদের মধ্যে আছে হুমিনায় আর আলেক্সান্দর। তাই আমি শয়তানের হাতে তাদের ছেড়ে দিয়েছি, যেন তারা এই শিক্ষা পায় যে, ঈশ্বরের অপমান করতে নেই।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6