bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Timothy 6
1 Timothy 6
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
1
যে সব দাসদের কঠোর পরিশ্রম করতে হয় তারা সবাই তাদের মনিবদের সমস্ত সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন কেউ ঈশ্বরের নামের এবং আমাদের শিক্ষার নিন্দা করতে না পারে।
2
যে দাস খ্রীষ্টে বিশ্বাসী মনিবের অধীন সে যেন বিশ্বাসী ভাই বলেই সেই মনিবকে তুচ্ছ না করে বরং আরও ভালভাবে তাঁর সেবা করে, কারণ তার সেবায় যিনি উপকার পাচ্ছেন তিনি তো বিশ্বাসী এবং তার প্রিয়। এই সব বিষয় শিক্ষা দাও এবং উপদেশ দাও।
3
কেউ যদি অন্য রকম শিক্ষা দেয় এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের শিক্ষা ও ঈশ্বরভক্তির শিক্ষা মেনে না নেয় তবে সে অহংকারী।
4
সে কিছুই বোঝে না; ঝগড়া এবং তর্কাতর্কি করা যেন তার একটা রোগে দাঁড়িয়ে যায়। এই সবের ফল হল-হিংসা, ঝগড়া, নিন্দা, কুসন্দেহ,
5
আর নীচমনা লোকদের মধ্যে অনবরত গোলমাল। এই লোকদের মধ্যে ঈশ্বরের সত্য নেই; তারা খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাসকে একটা জাগতিক লাভের উপায় বলে মনে করে।
6
কিন্তু আসলে সন্তুষ্ট মনে খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাস অনুসারে চললে মহা লাভ হয়।
7
জগতে আমরা তো কিছুই সংগে নিয়ে আসি নি আর জগৎ থেকে কিছুই সংগে নিয়ে যেতে পারব না।
8
তবে খাবার ও কাপড় থাকলেই আমরা সন্তুষ্ট থাকব।
9
কিন্তু যারা ধনী হতে চায় তারা নানা পরীক্ষায় এবং ফাঁদে পড়ে, আর এমন সব বাজে ও অনিষ্টকর ইচ্ছা তাদের মনে জাগে যা লোককে ধ্বংস ও সর্বনাশের তলায় ডুবিয়ে দেয়।
10
সব রকম মন্দের গোড়াতে রয়েছে টাকা-পয়সার প্রতি ভালবাসা। অনেকে টাকা-পয়সার লোভে খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাস থেকে সরে গিয়ে নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে।
11
কিন্তু তুমি তো ঈশ্বরের লোক; এই সব থেকে তুমি পালাও। সৎ জীবন, ভক্তি, বিশ্বাস, ভালবাসা, ধৈর্য ও নরম স্বভাবের জন্য আগ্রহী হও।
12
খ্রীষ্টের উপর বিশ্বাসের জন্য তাঁর পক্ষে প্রাণপণে যুদ্ধ চালিয়ে যাও। যে অনন্ত জীবনের জন্য ঈশ্বর তোমাকে ডেকেছিলেন সেই অনন্ত জীবন ধরে রাখ। তুমি অনেক লোকের সামনেই তোমার বিশ্বাসের সাক্ষ্য দিয়েছিলে।
13
ঈশ্বর, যিনি সব কিছুকে জীবন দান করেন আর খ্রীষ্ট যীশু, যিনি পন্তীয় পীলাতের সামনে সত্যের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, সেই ঈশ্বর ও খ্রীষ্ট যীশুর সামনে আমি তোমাকে এই আদেশ দিচ্ছি-
14
আমাদের প্রভু যীশু খ্রীষ্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত নিখুঁত ভাবে আমার আদেশ পালন করে যাও, যেন কেউ তোমার নিন্দা করতে না পারে।
15
সেই পরম ধন্য ঈশ্বর, যিনি একমাত্র শাসনকর্তা, যিনি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, তিনিই তাঁর উপযুক্ত সময়ে খ্রীষ্টকে প্রকাশ করবেন।
16
একমাত্র ঈশ্বরই মৃত্যুর অধীন নন। তিনি এমন আলোতে বাস করেন যেখানে কোন মানুষ যেতে পারে না। কোন মানুষ কোন দিন তাঁকে দেখেও নি, দেখতে পায়ও না। সম্মান এবং ক্ষমতা চিরকাল তাঁরই। আমেন।
17
যারা এই জগতে ধনী তাদের এই নির্দেশ দাও যেন তারা অহংকার না করে ও অস্থায়ী ধনের উপর নির্ভর না করে ঈশ্বরের উপর নির্ভর করে। তিনিই ভোগের জন্য সব জিনিস খোলা হাতে আমাদের দান করেন।
18
ধনীদের নির্দেশ দাও যেন তারা অন্যের উপকার করে, সৎ কাজে ব্যস্ত থাকে, খোলা হাতে দান করে এবং তাদের ধন-সম্পত্তির ভাগ অন্যদেরও দেয়।
19
এতে তারা নিজেদের জন্য এমন ধন জমা করবে যা ভবিষ্যতে তাদের পক্ষে একটা শক্ত ভিত্তির মত হবে, যেন সত্যিকারের যে জীবন তা তারা শক্ত করে ধরে রাখতে পারে।
20
হে তীমথিয়, যা রক্ষা করবার জন্য তোমাকে দেওয়া হয়েছে তা ভাল করে রক্ষা কর। মিথ্যা জ্ঞানের ভক্তিহীন বাজে কথা ও স্ববিরোধী শিক্ষা থেকে দূরে থাক।
21
কোন কোন লোক এই রকম জ্ঞানের দাবি করে খ্রীষ্টীয় ধর্ম- বিশ্বাস থেকে দূরে সরে গেছে। ঈশ্বর তোমাদের দয়া করুন।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
All chapters:
1
2
3
4
5
6