bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
2 Chronicles 15
2 Chronicles 15
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 16 →
1
ঈশ্বরের আত্মা ওদেদের ছেলে অসরিয়ের উপরে আসলেন।
2
তখন অসরিয় আসার সংগে দেখা করতে গিয়ে বললেন, “হে আসা, হে যিহূদা ও বিন্যামীনের সমস্ত লোকেরা, আমার কথা শুনুন। আপনারা যতদিন সদাপ্রভুর সংগে থাকবেন ততদিন তিনিও আপনাদের সংগে থাকবেন। তাঁর ইচ্ছা জানতে চাইলে আপনারা তা জানতে পারবেন, কিন্তু তাঁকে যদি ত্যাগ করেন তবে তিনিও আপনাদের ত্যাগ করবেন।
3
ইস্রায়েলীয়েরা অনেক দিন ধরে সত্য ঈশ্বর ছাড়া, শিক্ষা দেবার জন্য পুরোহিত ছাড়া এবং আইন-কানুন ছাড়াই চলছিল।
4
কিন্তু তাদের দুঃখের দিনে তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরে তাঁর ইচ্ছা জানতে চেয়েছিল এবং তা জানতেও পেরেছিল।
5
সেই দিনগুলোতে কোথাও যাওয়া-আসা করা নিরাপদ ছিল না, কারণ সমস্ত জায়গার লোকেরা তখন খুব অশান্ত অবস্থায় ছিল।
6
এক জাতি অন্য জাতির, এক শহর অন্য শহরের সর্বনাশ করবার চেষ্টা করত, কারণ নানা রকম অমংগল দিয়ে ঈশ্বর তাদের কষ্ট দিচ্ছিলেন।
7
কিন্তু আপনারা শক্তিশালী হন, নিরাশ হবেন না, কারণ আপনাদের কাজের পুরস্কার আপনারা পাবেন।”
8
আসা এই সব কথা শুনে, অর্থাৎ ওদেদের ছেলে নবী অসরিয়ের ভবিষ্যদ্বাণী শুনে সাহস পেলেন। তিনি যিহূদা ও বিন্যামীনের সমস্ত এলাকা থেকে এবং তাঁর অধিকার করা ইফ্রয়িমের পাহাড়ী এলাকার গ্রাম ও শহরগুলো থেকে জঘন্য প্রতিমাগুলো ধ্বংস করে দিলেন। তিনি সদাপ্রভুর ঘরের বারান্দার সামনে রাখা সদাপ্রভুর বেদীটা মেরামত করলেন।
9
তারপর তিনি যিহূদা ও বিন্যামীনের সমস্ত লোকদের এবং ইফ্রয়িম, মনঃশি ও শিমিয়োন এলাকার যে সব লোকেরা তাদের মধ্যে বাস করছিল তাদের এক সংগে জড়ো করলেন। আসার ঈশ্বর সদাপ্রভু তাঁর সংগে আছেন দেখে ইস্রায়েলের অনেক লোক তাঁর পক্ষ নিয়ে তাঁর কাছে এসেছিল।
10
আসার রাজত্বের পনেরো বছরের তৃতীয় মাসে এই লোকেরা যিরূশালেমে এসে জড়ো হয়েছিল।
11
তারা যা লুট করে এনেছিল তার মধ্য থেকে সেই সময় তারা সাতশো গরু ও সাত হাজার ভেড়া সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করল।
12
তারা এই প্রতিজ্ঞা করল যে, তারা সমস্ত মন-প্রাণ দিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবে;
13
ছোট-বড়, স্ত্রী-পুরুষ যে-ই হোক না কেন যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবে না তাদের মেরে ফেলা হবে।
14
তারা আনন্দে চিৎকার করে এবং তূরী ও শিংগা বাজিয়ে সদাপ্রভুর কাছে জোরে জোরে শপথ করল।
15
এই শপথে যিহূদা দেশের সমস্ত লোক আনন্দ করল, কারণ সমস্ত অন্তর দিয়ে তারা সেই শপথ করেছিল। তারা ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়েছিল বলে তা জানতে পেরেছিল। তাই সদাপ্রভু সব দিক থেকেই তাদের শান্তি দিয়েছিলেন।
16
রাজা আসা তাঁর বাবার মা মাখাকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন, কারণ তিনি একটা জঘন্য আশেরা-মূর্তি তৈরী করিয়েছিলেন। আসা সেটা কেটে ফেলে, ভেংগে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন।
17
যদিও পূজার উঁচু স্থানগুলো তিনি ইস্রায়েল থেকে ধ্বংস করেন নি তবুও সারা জীবন তাঁর অন্তর সদাপ্রভুর প্রতি ভক্তিতে পূর্ণ ছিল।
18
তিনি ও তাঁর বাবা যে সব সোনা-রূপা ও অন্যান্য জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন সেগুলো তিনি ঈশ্বরের ঘরে নিয়ে গেলেন।
19
আসার রাজত্বের পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর কোন যুদ্ধ হয় নি।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36