bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
2 Chronicles 5
2 Chronicles 5
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 6 →
1
এইভাবে শলোমন সদাপ্রভুর ঘরের সমস্ত কাজ শেষ করলেন। তারপর তিনি তাঁর বাবা দায়ূদ যে সব জিনিস সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন সেগুলো নিয়ে আসলেন। সেগুলো ছিল সোনা, রূপা ও বিভিন্ন পাত্র। সেগুলো তিনি ঈশ্বরের ঘরের ধনভাণ্ডারে রেখে দিলেন।
2
এর পর শলোমন দায়ূদ-শহর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইস্রায়েলের বৃদ্ধ নেতাদের, গোষ্ঠী-সর্দারদের ও ইস্রায়েলীয় বংশের প্রধান লোকদের যিরূশালেমে ডেকে পাঠালেন।
3
তাতে সপ্তম মাসে পর্বের সময়ে ইস্রায়েলের ঐ সমস্ত লোক রাজার কাছে উপস্থিত হলেন।
4
ইস্রায়েলের সব বৃদ্ধ নেতারা উপস্থিত হলে পর লেবীয়েরা সিন্দুকটি তুলে নিল।
5
তারা এবং পুরোহিতেরা সিন্দুকটি, মিলন-তাম্বু এবং সমস্ত পবিত্র পাত্র বয়ে নিলেন।
6
রাজা শলোমন ও তাঁর কাছে জড়ো হওয়া সমস্ত ইস্রায়েলীয়েরা সিন্দুকটির সামনে সামনে থেকে এত ভেড়া ও গরু উৎসর্গ করলেন যে, সেগুলোর সংখ্যা গোণা গেল না।
7
তারপর পুরোহিতেরা সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি নির্দিষ্ট জায়গায়, উপাসনা-ঘরের ভিতরের কামরায়, অর্থাৎ মহাপবিত্র স্থানে করূবদের ডানার নীচে নিয়ে রাখলেন।
8
তাতে করূবদের মেলে দেওয়া ডানায় সিন্দুক ও তা বহন করবার ডাণ্ডাগুলো ঢাকা পড়ল।
9
সিন্দুকের এই ডাণ্ডাগুলো এত লম্বা ছিল যে, সেগুলোর মাথা ভিতরের কামরার সামনের প্রধান কামরা, অর্থাৎ পবিত্র স্থান থেকে দেখা যেত, কিন্তু পবিত্র স্থানের বাইরে থেকে দেখা যেত না। সেগুলো আজও সেখানে রয়েছে।
10
ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে সদাপ্রভু হোরেব পাহাড়ে তাদের জন্য যখন ব্যবস্থা স্থাপন করেছিলেন তখন মোশি যে পাথরের ফলক দু’টি সিন্দুকের মধ্যে রেখেছিলেন সেই দু’টি ছাড়া আর কিছুই তার মধ্যে ছিল না।
11
তারপর সব পুরোহিতেরা পবিত্র স্থান থেকে বাইরে আসলেন। সেই পুরোহিতেরা যে কোন দলেরই হন না কেন, সবাই নিজেদের শুচি করেছিলেন।
12
যে সব লেবীয়েরা গান-বাজনা করতেন, অর্থাৎ আসফ, হেমন, যিদূথূন এবং তাঁদের ছেলেরা ও তাঁদের বংশের লোকেরা মসীনার কাপড় পরে বেদীর পূর্ব দিকে দাঁড়িয়ে করতাল, বীণা ও সুরবাহার বাজাচ্ছিলেন। তাঁদের সংগে ছিলেন একশো বিশ জন পুরোহিত যাঁরা তূরী বাজাচ্ছিলেন।
13
পুরোহিতেরা যখন বাইরে আসলেন তখন তূরী বাদকেরা ও গায়কেরা একসংগে এক সুরে সদাপ্রভুর গৌরব করলেন ও তাঁকে ধন্যবাদ দিলেন। তূরী, করতাল ও অন্যান্য বাজনার সংগে তাঁরা জোরে জোরে সদাপ্রভুর উদ্দেশে এই গান করলেন, “তিনি মংগলময়, তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।” সেই সময় সদাপ্রভুর ঘর মেঘে ভরে গেল।
14
সেই মেঘের জন্য পুরোহিতেরা তাঁদের সেবা-কাজ করতে পারলেন না, কারণ সদাপ্রভুর মহিমায় ঈশ্বরের ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36