bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
2 Corinthians 13
2 Corinthians 13
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
1
আমি এই তৃতীয় বার তোমাদের কাছে আসছি। শাস্ত্রে লেখা আছে, “দুই বা তিনজন সাক্ষীর কথায় এই সব বিষয় সত্যি বলে প্রমাণিত হয়।”
2
দ্বিতীয় বার আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন যারা আগে পাপ করেছিল তাদের এবং অন্যান্য সবাইকে আমি সাবধান করেছিলাম। এখন আমি উপস্থিত না থেকেও আবার তোমাদের সাবধান করে বলছি যে, আমি যখন আবার আসব তখন কাউকেই রেহাই দেব না,
3
কারণ খ্রীষ্ট যে আমার মধ্য দিয়ে কথা বলছেন তার প্রমাণ তোমরা চাইছ। তিনি তোমাদের ব্যাপারে দুর্বল নন, বরং তাঁর শক্তি তিনি তোমাদের মধ্যে দেখান।
4
তাঁকে দুর্বল অবস্থায় ক্রুশে দেওয়া হয়েছিল বটে, কিন্তু ঈশ্বরের শক্তিতে তিনি জীবিত আছেন। আমরা তাঁর সংগে যুক্ত হয়ে দুর্বল হয়েছি, কিন্তু তোমাদের জন্য ঈশ্বরের শক্তিতে তাঁর সংগে আমরা জীবিত থাকব।
5
তোমরা নিজেদের পরীক্ষা করে দেখ তোমরা সত্যি করে খ্রীষ্টকে বিশ্বাস করেছ কি না। তোমরা নিজেদের যাচাই করে দেখ। তোমরা কি বোঝ না যে, খ্রীষ্ট যীশু তোমাদের অন্তরে আছেন? অবশ্য যাচাই করবার ফলে তোমরা যদি অখাঁটি বলে ধরা না পড়।
6
কিন্তু আমি আশা করি তোমরা বুঝতে পারবে যে, আমরা খাঁটি বলে প্রমাণিত হয়েছি।
7
আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমরা কোন মন্দ কাজ না কর। অন্যেরা যাতে আমাদের খাঁটি বলে মনে করে সেইজন্যই যে আমরা এটা চাইছি তা নয়। আমরা চাই, তারা আমাদের খাঁটি বলে মনে না করলেও তোমরা যেন যা ভাল তা-ই কর।
8
সত্যের বিরুদ্ধে আমাদের কোন ক্ষমতা নেই কিন্তু সত্যের পক্ষে আছে।
9
যখন আমরা দুর্বল হই আর তোমরা বলবান হও তখন আমরা আনন্দিত হই। আর আমরা প্রার্থনা করি যেন তোমরা সব কিছু শুধ্রে নিয়ে পূর্ণতার দিকে এগিয়ে যাও।
10
এইজন্য আমার অনুপস্থিত থাকবার সময়েই আমি তোমাদের কাছে এই সব লিখছি, যেন উপস্থিত হলে পর প্রভু আমাকে যে অধিকার দিয়েছেন তা কঠিনভাবে ব্যবহার করতে না হয়। সেই অধিকারের উদ্দেশ্য হল তোমাদের গড়ে তোলা, তোমাদের ক্ষতি করা নয়।
11
ভাইয়েরা, এবার বিদায়। তোমরা তোমাদের সব কিছু শুধ্রে নিয়ে পূর্ণতার দিকে এগিয়ে যাও। আমার কথায় মনোযোগ দাও, তোমাদের একই মনোভাব হোক, আর তোমরা শান্তিতে থাক। তাহলে ভালবাসা ও শান্তির ঈশ্বর তোমাদের সংগে থাকবেন।
12
ভালবাসার মনোভাব নিয়ে তোমরা একে অন্যকে শুভেচ্ছা জানায়ো।
13
ঈশ্বরের সব লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে।
14
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়া, ঈশ্বরের ভালবাসা এবং পবিত্র আত্মার যোগাযোগ-সম্বন্ধ তোমাদের সকলের অন্তরে থাকুক।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13