bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
2 Corinthians 3
2 Corinthians 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 4 →
1
আমরা এই সব কথা বলে কি আবার নিজেদের প্রশংসা করতে শুরু করছি? কোন কোন লোকের যেমন দরকার হয়ে থাকে, আমাদেরও কি সেই রকম তোমাদের কাছে বা তোমাদের কাছ থেকে প্রশংসার চিঠির দরকার হয়ে পড়েছে? কখনও না।
2
আমাদের অন্তরের মধ্যে লেখা তোমরাই তো আমাদের চিঠি। সেই চিঠির কথা সবাই জানে এবং সবাই তা পড়েছে।
3
তোমরাই যে খ্রীষ্টের লেখা চিঠি আর আমাদের কাজের ফল তা পরিষ্কার দেখা যায়। এই চিঠি কালি দিয়ে লেখা হয় নি বরং জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়েই লেখা হয়েছে। এটা কোন পাথরের ফলকের উপরে লেখা হয় নি, মানুষের অন্তরের উপরেই তা লেখা হয়েছে।
4
খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের উপর এই রকমের নিশ্চিত বিশ্বাসই আমাদের হয়েছে।
5
কিন্তু তার মানে এই নয় যে, আমাদের নিজেদের কোন কিছু করবার শক্তি আছে বলে আমরা দাবি করতে পারি, বরং আমাদের সেই যোগ্যতা ঈশ্বরের কাছ থেকেই আসে।
6
একটা নতুন ব্যবস্থার কথা জানাবার জন্য তিনিই আমাদের যোগ্য করে তুলেছেন। এই ব্যবস্থা অক্ষরে অক্ষরে আইন-কানুন পালনের ব্যাপার নয়, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় অন্তরের বাধ্যতার ব্যাপার; কারণ আইন-কানুন মৃত্যু আনে, কিন্তু পবিত্র আত্মা জীবন দান করেন।
7
পাথরে লেখা যে ব্যবস্থার ফলে মৃত্যু আসে সেই ব্যবস্থা দেবার সময় ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়েছিল। তাতে মোশির মুখও ঈশ্বরের মহিমায় উজ্জ্বল হয়েছিল। সেই উজ্জ্বলতা যদিও আস্তে আস্তে কমে যাচ্ছিল তবুও ইস্রায়েলীয়েরা মোশির মুখের দিকে তাকাতে পারে নি।
8
যদি এই ব্যবস্থার ফল এত মহিমাপুর্ণ হতে পারে, তবে পবিত্র আত্মার কাজের ফল কি আরও মহিমাপূর্ণ হবে না?
9
যে ব্যবস্থার দ্বারা মানুষকে দোষী বলে স্থির করা হয় তার কাজ যদি এত মহিমাপূর্ণ, তবে যে ব্যবস্থার দ্বারা মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয় তার কাজ আরও কত না বেশী মহিমাপূর্ণ!
10
আর সত্যিই, যা আগে মহিমাপূর্ণ ছিল, আসলে এখন তার কোন মহিমা নেই বললেই হয়, কারণ তার তুলনায় এখনকার ব্যবস্থার মহিমা আরও অনেক বেশী।
11
যা শেষ হয়ে যাচ্ছিল তা যখন এত মহিমাপূর্ণ ছিল তখন যা চিরকাল থাকে তা আরও কত না বেশী মহিমাপূর্ণ!
12
আমাদের এই রকম আশা আছে বলেই আমরা খোলাখুলিভাবে কথা বলি।
13
আমরা মোশির মত নই, কারণ মোশি তাঁর মুখের উপর ঢাকা দিয়েছিলেন যেন তাঁর মুখের উজ্জ্বলতা কমে যাওয়া ইস্রায়েলীয়েরা দেখতে না পায়।
14
কিন্তু সেই লোকদের মন কঠিন হয়েছিল। সেইজন্য আজও যখন সেই পুরানো ব্যবস্থার কথা পড়া হয় তখন তাদের অন্তরের উপর সেই একই রকমের পর্দা থেকেই যায়, কারণ কেবল খ্রীষ্টের সংগে যুক্ত হলেই সেই পর্দা সরে যায়।
15
কিন্তু আজও মোশির আইন-কানুনের বইগুলো পড়বার সময় ইস্রায়েলীয়দের অন্তর সেই পর্দায় ঢাকা থাকে।
16
কিন্তু তাদের মধ্যে কেউ যখন প্রভুর দিকে ফেরে তখন সেই পর্দা সরে যায়।
17
এই প্রভুই হলেন পবিত্র আত্মা; আর যেখানেই প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা।
18
এইজন্য আমরা যারা খ্রীষ্টের সংগে যুক্ত হয়েছি, আমরা সবাই খোলা মুখে আয়নায় দেখা ছবির মত করে প্রভুর মহিমা দেখতে দেখতে নিজেরাও মহিমায় বেড়ে উঠে বদলে গিয়ে তাঁরই মত হয়ে যাচ্ছি। প্রভুর, অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতেই এটা হয়।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13