bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
2 Samuel 10
2 Samuel 10
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 11 →
1
পরে অম্মোনীয় রাজা মারা গেলে পর তাঁর ছেলে হানূন তাঁর জায়গায় রাজা হলেন।
2
দায়ূদ বললেন, “হানূনের বাবা নাহশ আমার প্রতি যেমন বিশ্বস্ত ছিলেন তেমনি আমিও হানূনের প্রতি বিশ্বস্ত থাকব।” সেইজন্য তাঁর বাবার মৃত্যুতে তাঁকে সান্ত্বনা দেবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। তাতে দায়ূদের লোকেরা অম্মোনীয়দের দেশে গেল।
3
কিন্তু অম্মোনীয় নেতারা তাঁদের মনিব হানূনকে বললেন, “আপনি কি মনে করেন যে, দায়ূদ আপনার বাবার প্রতি সম্মান দেখাবার জন্য আপনাকে সান্ত্বনা দিতে লোক পাঠিয়েছে? সে আসলে তাদের আপনার কাছে পাঠিয়েছে যাতে তারা গুপ্তচর হিসাবে শহরটার খোঁজ-খবর নিয়ে পরে সেটা ধ্বংস করে দিতে পারে।”
4
হানূন তখন দায়ূদের লোকদের ধরে তাদের দাড়ির একপাশ কামিয়ে দিলেন এবং তাদের লম্বা জামার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।
5
দায়ূদকে এই কথা জানানো হলে পর তাঁর পাঠানো সেই লোকদের সংগে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জায় পড়েছিল। রাজা তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা যিরীহোতেই থাক; তারপর তোমরা ফিরে এসো।”
6
অম্মোনীয়েরা বুঝতে পারল যে, তারা দায়ূদের ঘৃণার পাত্র হয়েছে। তাই তারা বৈৎ-রহোব ও সোবা থেকে বিশ হাজার অরামীয় পদাতিক সৈন্য, এক হাজার সৈন্যসহ মাখার রাজাকে এবং টোব থেকে বারো হাজার লোককে ভাড়া করল।
7
এই সব শুনে দায়ূদ যোয়াবকে এবং তাঁর সমস্ত সৈন্যদলকে পাঠিয়ে দিলেন।
8
তখন অম্মোনীয়েরা বের হয়ে তাদের শহরের ফটকে ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে সোবা আর রহোবের অরামীয়েরা এবং টোব আর মাখার সৈন্যেরা খোলা মাঠে রইল।
9
যোয়াব দেখলেন তাঁর সামনে এবং পিছনে অরামীয় সৈন্যদের সাজানো হয়েছে। সেইজন্য তিনি তাঁর সৈন্যদের মধ্য থেকে কতগুলো বাছাই-করা সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে সাজালেন।
10
বাকী সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের অধীনে অম্মোনীয়দের বিরুদ্ধে সাজালেন।
11
যোয়াব তাঁর ভাইকে বললেন, “যদি অরামীয়েরা আমার চেয়ে শক্তিশালী হয় তবে তুমি আমাকে সাহায্য করতে আসবে, আর যদি অম্মোনীয়েরা তোমার চেয়ে শক্তিশালী হয় তবে আমি তোমাকে সাহায্য করতে যাব।
12
সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সংগে যুদ্ধ করি। সদাপ্রভুর চোখে যা ভাল তিনি তা-ই করুন।”
13
এই বলে যোয়াব তাঁর সৈন্যদল নিয়ে অরামীয়দের সংগে যুদ্ধ করবার জন্য এগিয়ে গেলে পর অরামীয়েরা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
14
অরামীয়দের পালিয়ে যেতে দেখে অম্মোনীয়েরাও অবীশয়ের সামনে থেকে পালিয়ে গিয়ে শহরের ভিতরে গিয়ে ঢুকল। কাজেই যোয়াব অম্মোনীয়দের সংগে আর যুদ্ধ না করে যিরূশালেমে ফিরে গেলেন।
15
অরামীয়েরা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেছে দেখে আবার একসংগে জড়ো হল।
16
রাজা হদদেষর লোক পাঠিয়ে ইউফ্রেটিস নদীর ওপারে বাস করা অরামীয়দের আনালেন। তারা হেলমে আসল। হদদেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের পরিচালনা করে নিয়ে আসলেন।
17
দায়ূদকে সেই কথা জানালে পর তিনি সমস্ত ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করলেন এবং যর্দন নদী পার হয়ে হেলমে গেলেন। তাতে অরামীয়েরা তাদের সৈন্য সাজিয়ে নিয়ে দায়ূদের বিরুদ্ধে যুদ্ধ করল,
18
কিন্তু ইস্রায়েলীয়দের সামনে থেকে তারা পালিয়ে গেল। তখন দায়ূদ তাদের সাতশো রথচালক ও চল্লিশ হাজার ঘোড়সওয়ারকে মেরে ফেললেন। তিনি তাদের সেনাপতি শোবককেও আঘাত করলেন; তাতে শোবক সেখানে মারা গেলেন।
19
হদদেষরের অধীন সমস্ত রাজারা যখন দেখলেন যে, তাঁরা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেছেন তখন ইস্রায়েলীয়দের সংগে তাঁরা শান্তি-চুক্তি করে তাদের অধীন হলেন। সেই থেকে অরামীয়েরা ভয়ে অম্মোনীয়দের আর সাহায্য করে নি।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24