bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Colossians 2
Colossians 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
1
আমি তোমাদের জানাতে চাই যে, তোমাদের জন্য এবং লায়দিকেয়া শহরের মণ্ডলীর লোকদের জন্য, আর যারা আমাকে দেখে নি তাদের সকলের জন্য আমি প্রাণপণ পরিশ্রম করছি।
2
আমি চাই যেন তারা অন্তরে উৎসাহ পায় এবং ভালবাসায় এক হয়, আর খ্রীষ্টের বিষয় বুঝবার ফলে যে নিশ্চয়তা পাওয়া যায় সেই পূর্ণ নিশ্চয়তা প্রচুর পরিমাণে লাভ করে। তার ফলে ঈশ্বরের গুপ্ত সত্যকে, অর্থাৎ খ্রীষ্টকে তারা জানতে পারবে।
3
খ্রীষ্টের মধ্যে সব জ্ঞান ও বুদ্ধি লুকানো আছে।
4
আমি তোমাদের এই কথা বলছি যাতে কেউ মন ভুলানো যুক্তিতর্ক দিয়ে তোমাদের ভুল পথে নিয়ে যেতে না পারে।
5
আমি দেহে তোমাদের মধ্যে উপস্থিত না থাকলেও আত্মায় উপস্থিত আছি এবং তোমাদের ভাল চালচলন ও খ্রীষ্টের উপর তোমাদের স্থির বিশ্বাস দেখে আনন্দ পাচ্ছি।
6
তোমরা যেভাবে খ্রীষ্ট যীশুকে প্রভু হিসাবে গ্রহণ করেছ ঠিক সেইভাবে তাঁর সংগে যুক্ত হয়ে তোমাদের জীবন কাটাও।
7
খ্রীষ্টের মধ্যে গভীরভাবে ডুবে গিয়ে তাঁরই মধ্যে তোমরা গড়ে উঠতে থাক। তোমরা শিক্ষা পেয়ে যা বিশ্বাস করেছ তাতে স্থির থাক এবং ঈশ্বরকে সব সময় ধন্যবাদ দিতে থাক।
8
তোমরা সাবধান হও, যেন কেউ মানুষের ফাঁপা ছলনাপূর্ণ দর্শনের শিক্ষা দ্বারা তোমাদের বন্দী হিসাবে টেনে নিতে না পারে। খ্রীষ্টের সংগে সেই শিক্ষার কোন সম্বন্ধ নেই; মানুষের গড়া চলতি নিয়ম এবং জগতের নানা রীতিনীতির উপরেই তা নির্ভর করে।
9
ঈশ্বরের সমস্ত পূর্ণতা খ্রীষ্টের মধ্যে দেহ নিয়ে বাস করছে, আর খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে তোমরাও সেই পূর্ণতা পেয়েছ।
10
তিনি মহাকাশের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের উপরে।
11
এছাড়া তোমরা খ্রীষ্টের সংগে যুক্ত হয়েছ বলে তোমাদের সুন্নতও করানো হয়েছে। এই সুন্নত কোন মানুষের হাতে করানো হয় নি, খ্রীষ্ট নিজেই তা করেছেন; অর্থাৎ দেহের উপর পাপ-স্বভাবের যে শক্তি ছিল সেই শক্তি থেকে তিনি তোমাদের মুক্ত করেছেন।
12
বাপ্তিস্মের মধ্য দিয়ে খ্রীষ্টের সংগে তোমাদের কবর হয়েছে; শুধু তা-ই নয়, যিনি মৃত্যু থেকে খ্রীষ্টকে জীবিত করে তুলেছেন সেই ঈশ্বরের শক্তির উপর বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদের খ্রীষ্টের সংগে জীবিত করে তোলাও হয়েছে।
13
তোমরা তো পাপের দরুন এবং সুন্নত-না-করানোর দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রীষ্টের সংগে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন,
14
আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি- দাওয়া সুদ্ধ তা বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে ফেলেছেন।
15
তিনি মহাকাশের সমস্ত মন্দ শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের ক্ষমতা নষ্ট করেছেন। আর এইভাবে তিনি খ্রীষ্টের ক্রুশের মধ্য দিয়ে তাদের উপর জয়লাভ করেছেন এবং সকলের সামনে তাদের অসম্মানিত করেছেন।
16
সেইজন্য খাওয়া-দাওয়া বা ধর্মীয় কোন পর্ব কিম্বা অমাবস্যা বা বিশ্রামবার নিয়ে তোমাদের দোষ দেবার অধিকার কারও নেই।
17
এগুলো তো ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়া, কিন্তু যা আসল তা খ্রীষ্টের মধ্যেই আছে।
18
নিজেদের দেহকে কষ্ট দেওয়া ও স্বর্গদূতদের উপাসনা করা যারা দরকারী বলে মনে করে তারা যেন তোমাদের পুরস্কার পাবার পথে বাধা না জন্মায়। এই রকমের লোক যা দেখেছে বলে ভান করে সেই বিষয়ে অনেক বড় বড় কথা বলে এবং বিনা কারণেই অহংকারে ফুলে ওঠে, কারণ তাদের মন পাপ-স্বভাবের অধীন।
19
তারা শক্তভাবে মাথাকে, অর্থাৎ যীশু খ্রীষ্টকে ধরে রাখে না, অথচ সেই মাথার পরিচালনায়ই গোটা দেহটা হাড়- মাংসের বাঁধনে যুক্ত হয়ে ও স্থির থেকে ঈশ্বরের ইচ্ছামত বেড়ে ওঠে।
20
খ্রীষ্টের সংগে মরে তোমরা যখন জগতের নানা রীতিনীতির কাছ থেকে দূরে সরে এসেছ তখন জগতের লোকদের মতই তোমরা কেন আবার জগতের নিয়মের অধীন হচ্ছ?
21
যে সব জিনিস ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায় সেই সব জিনিসের বিষয়ে এই রকম নিয়ম আছে-ধোরো না, খেয়ো না, ছুঁয়ো না। এই সব নিয়ম তো কেবল মানুষের দেওয়া আদেশ ও শিক্ষা।
23
এই সব নিয়মগুলো দেখতে মনে হয় বেশ জ্ঞানে পূর্ণ, কারণ কি করে উপাসনা করা যায়, কিভাবে নিজেদের নীচু করা যায়, কিভাবে নিজের দেহকে কষ্ট দেওয়া যায়, তা এই নিয়মগুলো লোকদের জানায়, কিন্তু পাপ- স্বভাবকে বশ করবার ব্যাপারে এগুলোর কোন মূল্যই নেই।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
All chapters:
1
2
3
4