bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Deuteronomy 29
Deuteronomy 29
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 30 →
1
সদাপ্রভু হোরেব পাহাড়ে মোশির মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছিলেন, আর এগুলো হল তাঁর দ্বিতীয় ব্যবস্থার শর্ত যা তিনি মোশিকে মোয়াব দেশে ইস্রায়েলীয়দের জন্য স্থাপন করতে বলেছিলেন।
2
মোশি সব ইস্রায়েলীয়দের ডেকে বললেন, “সদাপ্রভু মিসর দেশের ফরৌণ ও তাঁর সমস্ত কর্মচারীর প্রতি এবং তাঁর গোটা দেশটার প্রতি যা করেছিলেন তা তোমরা নিজেরাই দেখেছ।
3
তাঁদের সেই মহাপরীক্ষা এবং সদাপ্রভুর দেখানো আশ্চর্য চিহ্ন এবং তাঁর বড় বড় আশ্চর্য কাজ তোমরা নিজেদের চোখেই দেখেছ।
4
কিন্তু তোমরা সদাপ্রভুর কাছ থেকে আজ পর্যন্ত সেগুলো বুঝবার মন, দেখবার চোখ ও শুনবার কান পাও নি।
5
চল্লিশ বছর মরু-এলাকার মধ্য দিয়ে সদাপ্রভুই তোমাদের চালিয়ে নিয়ে এসেছেন। এর মধ্যে তোমাদের গায়ের কাপড় এবং জুতা নষ্ট হয়ে যায় নি।
6
রুটি, আংগুর-রস কিম্বা অন্য কোন মদ তোমরা খেতে পাও নি। সদাপ্রভুই তা করেছেন যাতে তোমরা বুঝতে পার যে, তিনিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
7
“তোমরা এই জায়গায় পৌঁছালে পর হিষ্বোনের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ আমাদের সংগে যুদ্ধ করবার জন্য বের হয়ে এসেছিলেন, কিন্তু আমরা তাঁদের হারিয়ে দিয়েছি।
8
আমরা তাঁদের দেশ নিয়ে সম্পত্তি হিসাবে তা রূবেণীয়, গাদীয় ও মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে দিয়েছি।
9
সেইজন্য তোমরা এই ব্যবস্থার সব আদেশগুলো যত্নের সংগে মেনে চলবে যাতে সব কাজেই তোমাদের মংগল হয়।
10
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আজ তোমরা সবাই এসে দাঁড়িয়েছ- দাঁড়িয়েছে তোমাদের সর্দারেরা ও প্রধানেরা, তোমাদের বৃদ্ধ নেতারা ও কর্মচারীরা এবং অন্যান্য সব ইস্রায়েলীয়েরা।
11
তোমাদের সংগে রয়েছে তোমাদের ছেলেমেয়ে ও স্ত্রীলোকেরা; আর রয়েছে তোমাদের ছাউনিতে বাস-করা অন্য জাতির লোকেরা যারা তোমাদের কাঠ কাটে ও জল তোলে।
12
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য আজ নিশ্চয়তার শপথ করে যে ব্যবস্থা স্থাপন করেছেন সেই শপথ ও ব্যবস্থা মেনে নেবার জন্য তোমরা এখানে এসে দাঁড়িয়েছ।
13
সদাপ্রভু আজ তা স্থাপন করছেন যাতে তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে করা শপথ এবং তোমাদের কাছে করা প্রতিজ্ঞা অনুসারে তিনি তোমাদের ঈশ্বর হতে পারেন এবং আজকের দিনে পাকাপাকি ভাবে তোমাদের তাঁর নিজের লোক করে নিতে পারেন।
14
আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে এসে আজ যারা দাঁড়িয়েছে কেবল তাদের জন্যই যে আমি নিশ্চয়তার শপথ করা এই ব্যবস্থার কথা ঘোষণা করছি তা নয়, কিন্তু যাদের এখনও জন্ম হয় নি তাদের জন্যও করছি।
16
“তোমরা নিজেরাই জান, মিসর দেশে আমরা কি রকম জীবন কাটিয়েছি এবং কিভাবে বিভিন্ন দেশের মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছি।
17
কাঠ, পাথর, সোনা ও রূপার তৈরী জঘন্য মূর্তি ও প্রতিমা তোমরা ঐ সব লোকদের মধ্যে দেখেছ।
18
তোমরা দেখে নাও যেন তোমাদের মধ্যে আজ এমন কোন পুরুষ বা স্ত্রীলোক কিম্বা কোন বংশ বা গোষ্ঠী না থাকে যার অন্তর তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ফেলে ঐ সব জাতির দেব-দেবতার পূজা করতে আগ্রহী। যদি সেই রকম কেউ থাকে তবে তোমাদের মধ্যে সে হবে এমন একটা শিকড়ের মত যা পরে বিষাক্ত তেতো গাছ হয়ে উঠবে।
19
এই রকম লোক এই শপথ করা কথাগুলো শুনবার সময় যদি নিজেকে ভাগ্যবান বলে মনে করে এবং মনে মনে ভাবে, নিজের ইচ্ছামত চলতে থাকলেও সে নিরাপদে থাকবে, তাহলে তোমাদের সকলের উপরেই সে সর্বনাশ ডেকে আনবে।
20
সদাপ্রভু কখনও তাকে ক্ষমা করতে রাজী হবেন না। সেই লোকের বিরুদ্ধে তাঁর ক্রোধ জ্বলে উঠবে আর তাঁর অন্তরে তাঁর পাওনা ভক্তির আগ্রহ জেগে উঠবে। এই বইয়ে যে সব অভিশাপের কথা লেখা আছে তা সবই তার উপর পড়বে। সদাপ্রভু পৃথিবী থেকে তার নাম মুছে ফেলবেন।
21
তিনি ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে অমংগলের জন্য তাকেই বেছে নেবেন, আর তিনি এই আইন-কানুনের বইয়ে লেখা ব্যবস্থার মধ্যে যে সব অভিশাপের কথা বলা হয়েছে সেই কথা অনুসারে তা করবেন।
22
“এইভাবে এই দেশের উপর যে সব আঘাত নেমে আসবে এবং সদাপ্রভু যে সব রোগ দেশের উপর পাঠিয়ে দেবেন সেই বিষয়ে তোমাদের বংশধরেরা আর দূর দেশ থেকে আসা বিদেশীরা তোমাদের জিজ্ঞাসা করবে।
23
গোটা দেশটা লবণ আর গন্ধকে পুড়ে পড়ে থাকবে। তাতে কিছুই বোনা হবে না, কিছুই গজাবে না আর কোন ঘাস বা ঝোপ-ঝাড় তার উপর থাকবে না। এই দেশের অবস্থা হবে সদোম, ঘমোরা, অদ্মা ও সবোয়িমের মত, যা সদাপ্রভু তাঁর ভয়ংকর ক্রোধে জ্বলে উঠে ধ্বংস করে দিয়েছিলেন।
24
তা দেখে অন্য সব জাতি জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভু কেন এই দেশটার এই দশা করেছেন? কেন তাঁর এই ভয়ংকর জ্বলন্ত ক্রোধ? ’
25
“এর উত্তর হবে, ‘কারণ এই জাতি তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা ত্যাগ করেছে, যে ব্যবস্থা মিসর দেশ থেকে তাদের বের করে আনবার পর তিনি তাদের জন্য স্থাপন করেছিলেন।
26
তারা তাঁকে ফেলে তাদের কাছে নতুন দেব-দেবতার পূজা করেছে ও তাদের সামনে মাথা নীচু করেছে, যাদের পূজা করবার নির্দেশ সদাপ্রভু দেন নি।
27
সেইজন্যই সদাপ্রভুর ক্রোধ এই দেশের উপর জ্বলে উঠেছে আর তিনি এই বইয়ে লেখা সব অভিশাপ এই দেশের উপর ঢেলে দিয়েছেন।
28
ভীষণ ক্রোধে, ভয়ংকর জ্বলন্ত ক্রোধে, তিনি দেশ থেকে তাদের উপ্ড়ে নিয়ে অন্য দেশে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর আজও তারা সেখানেই আছে।’
29
“গোপন সব কিছু আমাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যাপার, কিন্তু প্রকাশিত সব কিছু চিরকালের জন্য আমাদের ও আমাদের সন্তানদের, যেন এই আইন-কানুনের সমস্ত কথা আমরা পালন করে চলতে পারি।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 30 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34