bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Deuteronomy 4
Deuteronomy 4
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 5 →
1
“ইস্রায়েলীয়েরা, আমি তোমাদের যে সব নিয়ম ও আইন-কানুন শিক্ষা দিতে যাচ্ছি তা তোমরা এখন শোন। এগুলো তোমাদের মেনে চলতে হবে যাতে তোমরা বেঁচে থাক এবং তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের দিতে যাচ্ছেন সেখানে গিয়ে তা অধিকার করে নিতে পার।
2
আমি তোমাদের যে আদেশ দিচ্ছি তার সংগে কিছু যোগ কোরো না এবং তা থেকে কিছু বাদও দিয়ো না। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যে সব আদেশ আমি তোমাদের দিচ্ছি তা তোমরা মেনে চলবে।
3
“সদাপ্রভু বাল-পিয়োরে যা করেছিলেন তা তো তোমরা নিজের চোখেই দেখেছ। তোমাদের মধ্যে যারা পিয়োরের বাল দেবতার পূজা করেছিল তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের প্রত্যেককে তোমাদের মধ্য থেকে ধ্বংস করেছেন,
4
কিন্তু তোমরা যারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে আঁকড়ে ধরেছিলে, তোমরা সবাই এখনও বেঁচে আছ।
5
“আমার ঈশ্বর সদাপ্রভুর আদেশ মেনে আমি তোমাদের নিয়ম ও আইন-কানুন শিক্ষা দিয়েছি, যাতে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেই দেশে তা পালন করতে পার। তোমরা এই সব যত্নের সংগে পালন করবে।
6
এগুলো পালন করবার মধ্য দিয়ে অন্যান্য জাতির লোকদের সামনে তোমাদের জ্ঞান ও বুদ্ধি প্রকাশ পাবে। তারা এই সব নিয়মের বিষয় শুনে বলবে, ‘জাতি হিসাবে এরা সত্যিই মহান এবং জ্ঞানী ও বুদ্ধিমান।’
7
এমন আর কোন্ মহান জাতি আছে যাদের দেব-দেবতারা তাদের কাছে থাকে, যেমন করে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ডাকলে তাঁকে কাছে পাওয়া যায়?
8
এমন আর কোন্ মহান জাতি আছে যাদের নিয়ম ও আইন-কানুন তোমাদের কাছে আজকে আমার দেওয়া নিয়ম-কানুনের মত ন্যায়ে ভরা?
9
“যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন তোমরা সতর্ক থাকবে এবং নিজেদের উপর কড়া নজর রাখবে যাতে তোমরা চোখে যা দেখেছ তা ভুলে না যাও এবং তোমাদের অন্তর থেকে তা মুছে না যায়। এই সব তোমরা তোমাদের ছেলেমেয়েদের এবং তাদের পরে তাদের ছেলেমেয়েদের শিখাবে।
10
তোমরা সেই দিনের কথা মনে কর যেদিন তোমরা হোরেবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হয়েছিলে। সেই দিন তিনি আমাকে বলেছিলেন, ‘আমার কথা শুনবার জন্য তুমি লোকদের আমার সামনে জড়ো কর যাতে তারা এই পৃথিবীতে সারা জীবন আমাকেই ভক্তি করে চলতে শিখতে পারে আর তাদের ছেলেমেয়েদের আমার আদেশের কথা শিক্ষা দিতে পারে।’
11
তখন তোমরা কাছে গিয়ে সেই পাহাড়ের নীচে দাঁড়িয়ে ছিলে; আর তখন অন্ধকারে ঘেরা পাহাড়টা মেঘ ও ঘন অন্ধকারে ভরা আকাশ পর্যন্ত জ্বলছিল।
12
সেই সময় আগুনের মধ্য থেকে সদাপ্রভু তোমাদের কাছে কথা বলেছিলেন। তোমরা তাঁর কথা শুনেছিলে কিন্তু কোন চেহারা দেখতে পাও নি, কেবল স্বরই শুনেছিলে।
13
তিনি তোমাদের কাছে তাঁর ব্যবস্থা, অর্থাৎ তাঁর দশ আজ্ঞা ঘোষণা করেছিলেন। তিনি সেই দশ আজ্ঞা তোমাদের মেনে চলতে বলেছিলেন এবং তা দু’টি পাথরের ফলকের উপর লিখে দিয়েছিলেন।
14
যর্দন নদী পার হয়ে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেই দেশে গিয়ে তোমাদের যে নিয়ম ও আইন-কানুন পালন করে চলতে হবে তা তোমাদের শিক্ষা দেবার জন্য সেই সময় সদাপ্রভু আমাকে নির্দেশ দিয়েছিলেন।
15
“হোরেব পাহাড়ে যেদিন সদাপ্রভু আগুনের মধ্য থেকে তোমাদের কাছে কথা বলেছিলেন সেই দিন তোমরা কোন চেহারা দেখতে পাও নি। সেইজন্য তোমরা নিজেদের উপর খুব কড়া নজর রাখবে,
16
যাতে তোমরা কুপথে গিয়ে পূজার উদ্দেশ্যে কোন প্রতিমা খোদাই না কর কিম্বা কোন চেহারার মূর্তি তৈরী না কর- তা পুরুষের বা স্ত্রীলোকেরই হোক,
17
কিম্বা মাটির উপরকার কোন জন্তুর বা আকাশে উড়ে বেড়ানো কোন পাখীরই হোক,
18
কিম্বা বুকে-হাঁটা কোন প্রাণীর বা জলের নীচের কোন মাছেরই হোক।
19
আকাশের দিকে তাকিয়ে সূর্য, চাঁদ ও তারা, এক কথায় মহাকাশে সাজিয়ে রাখা সমস্ত আলোদানকারী জিনিসগুলো যখন তোমাদের চোখে পড়বে তখন পৃথিবীর সমস্ত জাতিকে দেওয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর এই সব জিনিসগুলোকে প্রণাম এবং পূজা করে তোমরা বিপথে চলে যেয়ো না।
20
মনে রেখো, সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছেন এবং লোহা গলানো হাপরের মত যে মিসর দেশ সেখান থেকে তোমাদের বের করে এনেছেন যেন তোমরা তাঁরই লোক হতে পার, আর তোমরা এখন তা-ই হয়েছ।
21
“তোমাদের দরুন সদাপ্রভু আমার উপর অসন্তুষ্ট হলেন। তিনি শপথ করে বলেছিলেন যে, সম্পত্তি হিসাবে যে চমৎকার দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন, যর্দন নদী পার হয়ে আমার সেখানে যাওয়া হবে না।
22
আমি এখানেই মারা যাব, যর্দন নদী পার হতে পারব না; কিন্তু তোমরা নদী পার হয়ে সেই চমৎকার দেশটা অধিকার করতে যাচ্ছ।
23
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছেন, সাবধান, তা তোমরা ভুলে যেয়ো না। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিষেধ করা কোন কিছুর মূর্তি তৈরী করা তোমাদের চলবে না,
24
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু হলেন সব কিছু পুড়িয়ে দেওয়া আগুন; তাঁর পাওনা ভক্তি সম্বন্ধে তিনি খুব আগ্রহী।
25
“তোমরা এবং তোমাদের বংশধরেরা সেই দেশে অনেক দিন বাস করবার পর যখন তোমরা কুপথে গিয়ে পূজার জন্য মূর্তি তৈরী করবে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখে যা খারাপ তা করে তাঁকে অসন্তুষ্ট করে তুলবে,
26
সেই সময়ের জন্য আমি আজকের এই দিনে মহাকাশ ও পৃথিবীকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী রেখে বলছি, তোমরা যর্দন নদী পার হয়ে যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশে তোমরা অল্প দিনেই শেষ হয়ে যাবে। তোমরা সেখানে বেশী দিন বাস করতে পারবে না, নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে।
27
সদাপ্রভু নানা জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন এবং যাদের মধ্যে তিনি তোমাদের তাড়িয়ে দেবেন তোমাদের খুব কম লোকই তাদের মধ্যে বেঁচে থাকবে।
28
সেখানে তোমরা মানুষের তৈরী কাঠের ও পাথরের দেবতার পূজা করবে যারা না পারে দেখতে, না পারে শুনতে, না পারে খেতে, না পারে গন্ধ নিতে।
29
কিন্তু সেখান থেকে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে মন ফিরাবে এবং তাতে তোমরা তাঁর কাছ থেকে সাড়া পাবে, অবশ্য যখন তোমরা তোমাদের সমস্ত মন-প্রাণ দিয়ে তা করবে।
30
যখন তোমরা কষ্টে পড়বে এবং এই সব তোমাদের উপর ঘটে যাবে তখন ভবিষ্যতের সেই দিনগুলোতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে এবং তাঁর বাধ্য হয়ে চলবে।
31
তোমাদের ঈশ্বর সদাপ্রভু করুণাময়; তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা ধ্বংস করবেন না, কিম্বা শপথ করে তোমাদের পূর্বপুরুষদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছেন তা ভুলে যাবেন না।
32
“ঈশ্বর পৃথিবীতে মানুষ সৃষ্টি করবার পর থেকে তোমাদের সময়কার অনেক আগের দিনগুলোতে তোমরা খুঁজে দেখ; আকাশের এক দিক থেকে অন্য দিক পর্যন্ত খুঁজে দেখ যে, যা যা ঘটেছে তার মত মহান আর কিছু ঘটেছে কি না, কিম্বা তার মত আর কোন কিছুর কথা শোনা গেছে কি না,
33
কিম্বা তোমাদের মত করে অন্য কোন জাতির লোক আগুনের মধ্য থেকে ঈশ্বরকে কথা বলতে শুনে বেঁচে আছে কি না।
34
তোমরা খুঁজে দেখ যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের চোখের সামনে মিসর দেশে তোমাদের জন্য যা করেছিলেন কোন দেবতা কখনও সেইভাবে পরীক্ষা দ্বারা, আশ্চর্য কাজ ও চিহ্ন দ্বারা, যুদ্ধ দ্বারা, কঠোর ও শক্তিশালী হাত দ্বারা এবং মহান ও ভয় জাগানো কাজ দ্বারা কোন জাতিকে অন্য জাতির মধ্য থেকে নিজের জন্য বের করে এনেছে কি না।
35
“তোমরা যাতে জানতে পার যে, সদাপ্রভুই ঈশ্বর এবং তিনি ছাড়া আর কোন ঈশ্বর নেই, সেইজন্যই এই সব তোমাদের দেখানো হয়েছিল।
36
তোমাদের তাঁর শাসনের আওতায় আনবার জন্য তিনি স্বর্গ থেকে তাঁর স্বর তোমাদের শুনতে দিয়েছিলেন আর পৃথিবীতে দেখিয়েছিলেন তাঁর মহান আগুন, আর সেই আগুনের মধ্য থেকে তোমরা তাঁর কথা শুনতে পেয়েছিলে।
37
তিনি তোমাদের পূর্বপুরুষদের ভালবাসতেন এবং তাঁদের পরে তাঁদের বংশধরদের বেছে নিয়েছেন। সেইজন্য তিনি নিজে উপস্থিত থেকে তাঁর মহাশক্তি দ্বারা মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন।
38
তিনি তা করেছেন যাতে তোমাদের চেয়েও বড় এবং শক্তিশালী জাতিগুলোকে তোমাদের সামনে থেকে তাড়িয়ে দিয়ে তাদের দেশে তোমাদের নিয়ে যেতে পারেন এবং সম্পত্তি হিসাবে তা তোমাদের দিতে পারেন; আর আজ তা-ই হয়েছে।
39
“আজকে তোমরা এই কথাটা জেনে রাখ এবং অন্তরে গেঁথে রাখ যে, সদাপ্রভুই উপরে স্বর্গের এবং নীচে পৃথিবীর ঈশ্বর, আর তিনি ছাড়া অন্য কোন ঈশ্বর নেই।
40
তোমাদের ও তোমাদের পরে তোমাদের সন্তানদের যেন মংগল হয় এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ চিরকালের জন্য তোমাদের দিচ্ছেন তাতে যেন তোমরা অনেকদিন বেঁচে থাকতে পার সেইজন্য আমি যে সব আইন-কানুন ও আদেশ আজ তোমাদের দিচ্ছি তা তোমরা মেনে চলবে।”
41
এর পর মোশি যর্দন নদীর পূর্ব দিকে তিনটা শহর বেছে নিলেন, যাতে কেউ কাউকে মেরে ফেললে পর সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে। অবশ্য যদি সে মনে কোন হিংসা না রেখে হঠাৎ তা করে থাকে তবেই সে সেখানে আশ্রয় নিতে পারবে। যে শহরগুলোতে পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করা যাবে সেগুলো হল রূবেণীয়দের জন্য মরু-এলাকার সমভূমির বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দের রামোৎ এবং মনঃশীয়দের জন্য বাশনের গোলন।
44
মোশি ইস্রায়েলীয়দের সামনে এই আইন-কানুন তুলে ধরেছিলেন। মিসর থেকে বের হয়ে আসবার পর তিনি যর্দনের পূর্ব দিকে হিষ্বোনের ইমোরীয় রাজা সীহোনের দেশে বৈৎ-পিয়োরের সামনের উপত্যকাতে ইস্রায়েলীয়দের কাছে এই সব সাবধানের কথা এবং নিয়ম ও নির্দেশ জানিয়েছিলেন। মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর মোশি ও ইস্রায়েলীয়েরা রাজা সীহোনকে হারিয়ে দিয়েছিলেন।
47
তাঁরা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশ অধিকার করে নিয়েছিলেন। এই দুই ইমোরীয় রাজার রাজ্য দু’টি ছিল যর্দনের পূর্ব দিকে।
48
অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে সীওন পাহাড়, অর্থাৎ হর্মোণ পাহাড় পর্যন্ত ছিল এই দুই রাজ্য।
49
তার মধ্যে রয়েছে যর্দনের পূর্ব দিকের গোটা অরাবা এলাকাটা। এটা পিস্গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নীচে অরাবার সাগর পর্যন্ত চলে গেছে।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34