bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Ezekiel 36
Ezekiel 36
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 37 →
1
পরে সদাপ্রভু আমাকে বললেন, “হে মানুষের সন্তান, ইস্রায়েলের পাহাড়-পর্বতের কাছে ভবিষ্যদ্বাণী বল এবং প্রভু সদাপ্রভুর এই বাক্য তাদের শুনতে বল যে, শত্রু তাদের সম্বন্ধে বলেছে, ‘বাঃ! পুরানো উঁচু জায়গাগুলো আমাদের দখলে এসে গেছে।’
3
কাজেই আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমরা যাতে অন্যান্য জাতিগুলোর দখলে আস এবং লোকদের হিংসার ও নিন্দার পাত্র হও সেইজন্য তারা চারদিক থেকে তোমাদের ধ্বংস ও গ্রাস করেছে।
4
তাই হে ইস্রায়েলের পাহাড়-পর্বত, তোমরা আমার বাক্য শোন। হে বড় বড় ও ছোট ছোট পাহাড়, খাদ ও উপত্যকাগুলো, জনশূন্য সব ধ্বংসস্থান এবং তোমাদের চারপাশের অন্যান্য জাতিরা যেগুলোকে লুট ও হাসির পাত্র করেছে সেই সব ছেড়ে যাওয়া শহরগুলো,
5
আমি প্রভু সদাপ্রভু তোমাদের বলছি, আমার অন্তরের জ্বালায় আমি অন্যান্য জাতিদের ও সমস্ত ইদোমের বিরুদ্ধে কথা বলেছি, কারণ তাদের মনের আনন্দ ও হিংসার সংগে তারা আমার দেশকে নিজেদের দখলে এনেছে যাতে তা লুট করতে পারে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
6
“তুমি ইস্রায়েল দেশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী বল। তার বড় বড় ও ছোট ছোট পাহাড়, খাদ ও উপত্যকাগুলোকে বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘আমার অন্তরের জ্বালাপূর্ণ ক্রোধে আমি কথা বলছি, কারণ তোমরা অন্যান্য জাতির কাছ থেকে অপমান ভোগ করেছ।
7
সেইজন্য আমি শপথ করে বলছি যে, তোমাদের চারপাশের জাতিরাও অপমান ভোগ করবে।
8
“‘কিন্তু হে ইস্রায়েলের পাহাড়-পর্বত, তোমরা তোমাদের গাছের ডালপালা ছড়িয়ে দিয়ে আমার লোক ইস্রায়েলীয়দের অনেক ফল দেবে, কারণ তারা শীঘ্রই ফিরে আসবে।
9
আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদের দিকে মনোযোগ দেব; তাতে তোমাদের উপর চাষ করা ও বীজ বোনা হবে।
10
আমি তোমাদের উপরে গোটা ইস্রায়েল জাতির লোকসংখ্যা বাড়িয়ে দেব। শহরগুলোতে লোকজন বাস করবে এবং ধ্বংসস্থানগুলো আবার গড়া হবে।
11
আমি তোমাদের উপরে মানুষ ও পশুর সংখ্যা বাড়িয়ে দেব এবং তারা ফলবান ও সংখ্যায় অনেক হবে। আমি তোমাদের উপরে আগের মতই লোকজন বাস করাব এবং আগের চেয়েও তোমাদের বেশী সফলতা দান করব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
12
আমি তোমাদের উপর দিয়ে লোকজনকে, অর্থাৎ আমার লোক ইস্রায়েলীয়দের হাঁটা-চলা করাব। তারা তোমাদের অধিকার করবে এবং তোমরা তাদের অধিকারের জায়গা হবে; তোমরা আর কখনও তাদের সন্তানহারা করবে না।
13
“‘হে ইস্রায়েল দেশ, লোকে তোমাকে বলে যে, তুমি মানুষকে গ্রাস কর এবং নিজের জাতিকে সন্তানহারা কর।
14
কিন্তু আমি বলছি, তুমি মানুষকে আর গ্রাস করবে না কিম্বা তোমার জাতিকে সন্তানহারা করবে না।
15
জাতিদের ঠাট্টা-বিদ্রূপ আর আমি তোমাকে শুনতে দেব না এবং তাদের করা অপমান আর তোমাকে সহ্য করতে হবে না। তোমার দরুন তোমার জাতির লোকেরা আর উছোট খাবে না। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’ ”
16
তারপর সদাপ্রভু আমাকে বললেন,
17
“হে মানুষের সন্তান, ইস্রায়েলীয়েরা নিজেদের দেশে বাস করবার সময়ে তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম দিয়ে দেশটা অশুচি করেছিল। আমার চোখে তাদের আচার-ব্যবহার ছিল স্ত্রীলোকের মাসিকের অশুচিতার মত।
18
সেইজন্য আমি তাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়েছিলাম, কারণ তারা দেশের মধ্যে রক্তপাত করেছিল আর তাদের প্রতিমাগুলো দিয়ে দেশটা অশুচি করেছিল।
19
আমি নানা জাতি ও দেশের মধ্যে তাদের ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছি; তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম অনুসারে আমি তাদের শাস্তি দিয়েছি।
20
তারা জাতিদের মধ্যে যেখানেই গেছে সেখানেই আমার পবিত্র নাম অপবিত্র করেছে, কারণ লোকে তাদের সম্বন্ধে বলেছে, ‘এরা সদাপ্রভুর লোক, অথচ তাঁর দেশ তাদের ছাড়তে হয়েছে।’
21
আমার নামের পবিত্রতা রক্ষার দিকে আমার মনোযোগ ছিল, কারণ ইস্রায়েল জাতি যে সব জাতির মধ্যে গেছে সেখানেই আমার নাম অপবিত্র করেছে।
22
“কাজেই তুমি ইস্রায়েলীয়দের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে ইস্রায়েলীয়েরা, আমি যে তোমাদের দরুন এই সব কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের দরুনই করব। তোমরা যে সব জাতির মধ্যে গিয়েছ সেখানেই এই নাম অপবিত্র করেছ।
23
যে নাম জাতিদের মধ্যে অসম্মানিত করা হয়েছে আমার সেই মহৎ নামের পবিত্রতা আমি দেখাব; তোমরা তাদের মধ্যে সেই নাম অপবিত্র করেছ। যখন আমি তাদের চোখের সামনে তোমাদের মধ্য দিয়ে নিজের পবিত্রতা দেখাব তখন জাতিরা জানবে যে, আমিই সদাপ্রভু।
24
“‘আমি জাতিদের মধ্য থেকে তোমাদের বের করে আনব; সমস্ত দেশ থেকে আমি তোমাদের জড়ো করে তোমাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব।
25
আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব, আর তাতে তোমরা শুচি হবে; তোমাদের সমস্ত নোংরামি ও প্রতিমা থেকে আমি তোমাদের শুচি করব।
26
আমি তোমাদের ভিতরে নতুন অন্তর ও নতুন মন দেব; আমি তোমাদের কঠিন অন্তর দূর করে নরম অন্তর দেব।
27
তোমাদের ভিতরে আমি আমার আত্মা স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন কর। তাতে তোমরা আমার আইন-কানুন মেনে চলতে মনোযোগী হবে।
28
তোমাদের পূর্বপুরুষদের যে দেশ আমি দিয়েছিলাম সেখানে তোমরা বাস করবে; তোমরা আমারই লোক হবে আর আমি তোমাদের ঈশ্বর হব।
29
তোমাদের সব অশুচিতা থেকে আমি তোমাদের রক্ষা করব। আমি তোমাদের প্রচুর ফসল দেব এবং তোমাদের দেশে আমি আর দুর্ভিক্ষ পাঠাব না।
30
আমি গাছের ফল ও ক্ষেতের ফসল বাড়িয়ে দেব যাতে দুর্ভিক্ষের দরুন তোমরা জাতিদের মধ্যে আর অসম্মান ভোগ না কর।
31
তখন তোমাদের মন্দ আচার-ব্যবহার ও অসৎ কাজকর্মের কথা তোমাদের মনে পড়বে এবং নিজেদের পাপ ও জঘন্য কাজকর্মের জন্য নিজেরাই নিজেদের ঘৃণা করবে।
32
তোমরা জেনে রাখ যে, আমি তোমাদের দরুন এই কাজ করতে যাচ্ছি না। হে ইস্রায়েল জাতি, তোমাদের আচার-ব্যবহারের জন্য তোমরা লজ্জিত ও দুঃখিত হও।
33
“‘আমি প্রভু সদাপ্রভু বলছি, যেদিন আমি সব পাপ থেকে তোমাদের পরিষ্কার করব সেই দিনই আমি শহরগুলোতে লোকদের বাস করাব এবং ধ্বংসস্থানগুলো আবার তৈরী করা হবে।
34
লোকে যাওয়া-আসা করবার সময় যে দেশটাকে ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখত সেই দেশে চাষের কাজ চলবে।
35
তারা বলবে যে, এই দেশটা আগে ধ্বংস হয়ে পড়ে ছিল, কিন্তু এখন সেটা এদন বাগানের মত হয়েছে; তার শহরগুলো ধ্বংস, জনশূন্য ও ভাংগাচোরা হয়ে পড়ে ছিল, কিন্তু এখন সেগুলো দেয়াল-ঘেরা ও বাস করবার জায়গা হয়েছে।
36
তখন তোমাদের চারপাশের বেঁচে থাকা জাতিরা জানবে যে, আমি সদাপ্রভুই ভাংগা জায়গা আবার গড়েছি এবং পতিত জায়গায় আবার গাছ লাগিয়েছি। আমি সদাপ্রভুই এই কথা বলেছি এবং আমি তা-ই করব।’”
37
তারপর প্রভু সদাপ্রভু আমাকে বললেন, “আমি আর একবার ইস্রায়েল জাতিকে আমার কাছে অনুরোধ জানাতে দেব এবং তাদের অনুরোধ অনুসারে আমি ভেড়ার পালের মত তাদের লোকদের অসংখ্য করব।
38
যিরূশালেমে নির্দিষ্ট পর্বের সময়ে যেমন উৎসর্গের ভেড়ায় ভরে যায় তেমনি ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো অসংখ্য মানুষে ভরে যাবে। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 37 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48