bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Ezekiel 37
Ezekiel 37
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 36
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 38 →
1
সদাপ্রভুর হাত আমার উপরে ছিল এবং তিনি তাঁর আত্মার দ্বারা আমাকে নিয়ে গিয়ে একটা উপত্যকার মাঝখানে রাখলেন; জায়গাটা হাড়গোড়ে ভর্তি ছিল।
2
তিনি সেগুলোর চারপাশ দিয়ে আমাকে নিয়ে গেলেন। আমি সেই উপত্যকার মধ্যে অনেক হাড়গোড় দেখলাম; সেগুলো ছিল খুব শুকনা।
3
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “হে মানুষের সন্তান, এই হাড়গুলো কি বেঁচে উঠতে পারে?” আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, তুমিই কেবল তা জান।”
4
তখন তিনি আমাকে সেই হাড়গুলোর কাছে এই ভবিষ্যদ্বাণী বলতে বললেন, “ওহে শুকনা সব হাড়, তোমরা সদাপ্রভুর বাক্য শোন।
5
প্রভু সদাপ্রভু বলছেন, ‘আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস ঢুকিয়ে দেব আর তোমরা জীবিত হবে।
6
আমি তোমাদের হাড়ের সংগে হাড় বেঁধে দেব, তোমাদের উপরে মাংস জন্মাব এবং চামড়া দিয়ে তা ঢেকে দেব। আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস দেব আর তোমরা জীবিত হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
7
আমাকে যেমন আদেশ দেওয়া হয়েছিল আমি তখন সেইমতই ভবিষ্যদ্বাণী বললাম। ভবিষ্যদ্বাণী বলবার সময় খট্খট্ শব্দ হতে লাগল এবং হাড়গুলোর প্রত্যেকটা নিজের নিজের হাড়ের সংগে যুক্ত হল।
8
আমি দেখলাম হাড়ের সংগে হাড়ের বাঁধন হল, তার উপরে মাংস হল এবং চামড়া দিয়ে তা ঢাকা পড়ল, কিন্তু তাদের মধ্যে শ্বাস ছিল না।
9
তখন তিনি আমাকে বললেন, “তুমি বাতাসের উদ্দেশে ভবিষ্যদ্বাণী বল; হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে বাতাস, তুমি চারদিক থেকে এস এবং এই সব নিহত লোকদের মধ্যে শ্বাস দাও যাতে তারা জীবিত হয়।’”
10
সেইজন্য তাঁর আদেশমতই আমি ভবিষ্যদ্বাণী বললাম আর তখন তাদের মধ্যে শ্বাস ঢুকল; তারা জীবিত হয়ে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল। তারা ছিল এক বিরাট সৈন্যদল।
11
তারপর তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এই হাড়গুলো হল গোটা ইস্রায়েল জাতি। তারা বলছে, ‘আমাদের হাড়গুলো শুকিয়ে গেছে আর আমাদের আশাও চলে গেছে; আমরা মরে গেছি।’
12
কাজেই তুমি তাদের কাছে এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে আমার লোকেরা, আমি তোমাদের কবর খুলে সেখান থেকে তোমাদের তুলে আনব। ইস্রায়েল দেশে আমি তোমাদের ফিরিয়ে আনব।
13
আমি যখন তোমাদের কবর খুলে সেখান থেকে তোমাদের বের করে আনব তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
14
আমার আত্মা আমি তোমাদের মধ্যে দেব এবং তোমরা জীবিত হবে। তোমাদের নিজেদের দেশে আমি তোমাদের বাস করাব। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই এই কথা বলেছি এবং তা করেছি।’”
15
পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল,
16
“হে মানুষের সন্তান, একটা লাঠি নিয়ে তুমি তার উপর এই কথা লেখ, ‘যিহূদা ও তার সংগের ইস্রায়েলীয়দের জন্য।’ তারপর আর একটা লাঠি নিয়ে তার উপরে লেখ, ‘ইফ্রয়িমের লাঠি, অর্থাৎ যোষেফ ও তার সংগের সমস্ত ইস্রায়েলীয়দের জন্য।’
17
পরে সেই দু’টা লাঠি জোড়া দিয়ে একটা লাঠি বানাও যাতে তোমার হাতে সেই দু’টা একটা লাঠিই হয়।
18
“তোমার জাতির লোকেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘তুমি কি এর মানে আমাদের বলবে না?’
19
তখন তুমি তাদের বলবে যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘ইফ্রয়িমের হাতে যোষেফ ও তার সংগের ইস্রায়েলের গোষ্ঠীগুলোর যে লাঠিটা আছে আমি সেটা নিয়ে যিহূদার লাঠির সংগে জোড়া দিয়ে একটা লাঠিই বানাব আর সেই দু’টা আমার হাতে একটাই হবে।’
20
তুমি যে লাঠি দু’টার উপর লিখেছ তা তাদের চোখের সামনে তুলে ধরে তাদের বলবে যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘ইস্রায়েলীয়েরা যে সব জাতিদের মধ্যে আছে সেখান থেকে আমি তাদের বের করে আনব। আমি চারদিক থেকে তাদের জড়ো করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাব।
22
সেখানে ইস্রায়েলের পাহাড়-পর্বতের উপরে আমি তাদের নিয়ে একটাই রাজ্য করব। তাদের সকলের উপরে একজনই রাজা হবে এবং তারা আর কখনও দুই হবে না কিম্বা দু’টা রাজ্যে ভাগ হবে না।
23
তাদের সব প্রতিমা, মূর্তি কিম্বা তাদের কোন অন্যায় দিয়ে তারা আর নিজেদের অশুচি করবে না। তাদের সব পাপ ও বিপথে যাওয়া থেকে আমি তাদের রক্ষা করব এবং শুচি করব। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব।
24
“‘আমার দাস দায়ুদ তাদের রাজা হবে এবং তাদের সকলের পালক একজনই হবে। তারা আমার আইন-কানুন মতে চলবে এবং আমার সব নিয়ম সতর্ক হয়ে পালন করবে।
25
যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছি, যে দেশে তাদের পূর্বপুরুষেরা বাস করে গেছে সেখানেই তারা বাস করবে। তারা, তাদের ছেলেমেয়েরা ও নাতিপুতিরা সেখানে চিরকাল বাস করবে এবং আমার দাস দায়ূদ চিরকাল তাদের রাজা হবে।
26
আমি তাদের জন্য একটা মংগলের ব্যবস্থা স্থাপন করব; সেটা হবে একটা চিরস্থায়ী ব্যবস্থা। আমি তাদের শক্তিশালী করব ও তাদের সংখ্যা বাড়িয়ে দেব এবং আমার ঘর আমি চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব।
27
আমার বাসস্থান হবে তাদের মধ্যে; আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার লোক হবে।
28
আমার ঘর যখন চিরকালের জন্য তাদের মধ্যে হবে তখন জাতিরা সব জানবে যে, আমি সদাপ্রভুই ইস্রায়েলকে আমার উদ্দেশ্যে আলাদা করেছি।’”
← Chapter 36
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 38 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48