bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Genesis 40
Genesis 40
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 39
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 41 →
1
এই সব ঘটনার পরে মিসরের রাজার দু’জন কর্মচারী রাজার বিরুদ্ধে অন্যায় করে বসল। এদের মধ্যে একজন ছিল প্রধান রুটিকার আর অন্যজন ছিল প্রধান পানীয় পরিবেশক।
2
ফরৌণ এই দু’জনের উপর এত বিরক্ত হয়েছিলেন যে,
3
তিনি যোষেফের মনিবের, অর্থাৎ রক্ষীদল-প্রধানের বাড়ীর জেলের ভিতরে তাদের আটক করে রাখলেন। যোষেফও সেই একই জায়গায় বন্দী ছিলেন।
4
রক্ষীদল-প্রধান এই দু’জন কয়েদীর ভার যোষেফের হাতে দিলেন, আর যোষেফও তাদের দেখাশোনা করতে লাগলেন। অনেক দিন পরে বন্দী অবস্থায় মিসরের রাজার সেই দু’জন কর্মচারী একই রাতে একটা করে স্বপ্ন দেখল। তাদের প্রত্যেকের স্বপ্নেরই বিশেষ অর্থ ছিল।
6
সকালবেলা যোষেফ সেই দু’জনের কাছে গিয়ে দেখলেন তারা খুব মন-মরা হয়ে আছে।
7
তা দেখে যোষেফ তাদের জিজ্ঞাসা করলেন, “আপনাদের আজ এত মন-মরা দেখাচ্ছে কেন?”
8
উত্তরে তারা তাঁকে বলল, “আমরা দু’জনেই একটা করে স্বপ্ন দেখেছি, কিন্তু তার মানে বলে দেয় এমন কেউ এখানে নেই।” যোষেফ তাদের বললেন, “মানে বলে দেবার ক্ষমতা কি ঈশ্বরের হাতে নেই? আপনাদের স্বপ্নের কথা আমাকে বলুন।”
9
তখন সেই প্রধান পানীয় পরিবেশক যোষেফকে তার স্বপ্নের কথা বলল। সে বলল, “স্বপ্নে আমি আমার সামনে একটা আংগুর গাছ দেখলাম।
10
তার তিনটা ডাল। সেই ডালে কুঁড়ি ধরবার সংগে সংগে ফুল ফুটল আর থোকায় থোকায় আংগুর ধরে পেকে উঠল।
11
ফরৌণের আংগুর-রসের পেয়ালাটা তখন আমার হাতেই ছিল। আমি সেই আংগুরগুলো নিয়ে তাতে রস বের করে সেটা ফরৌণের হাতে দিলাম।”
12
যোষেফ তাকে বললেন, “এই হল আপনার স্বপ্নের মানে। তিনটা ডাল মানে তিন দিন।
13
এই তিন দিনের মধ্যে ফরৌণ আপনাকে এখান থেকে বের করে নিয়ে আগের কাজে বহাল করবেন। পানীয় পরিবেশক হিসাবে আপনি আগের মত করে আবার ফরৌণের হাতে পেয়ালা তুলে দেবেন।
14
তবে সুদিনে আমার কথা ভুলে যাবেন না। এর বদলে ফরৌণের কাছে আপনি আমার কথা বলবেন, যাতে আপনার সাহায্যে আমি এই কয়েদখানা থেকে বের হয়ে যেতে পারি।
15
সত্যি বলতে কি, ইব্রীয়দের দেশ থেকে আমাকে জোর করে ধরে আনা হয়েছে, আর এই দেশে এসেও আমি এমন কিছু করি নি যার জন্য আমাকে এই গর্তে আটক করে রাখা যায়।”
16
প্রধান রুটিকার যখন দেখল যে, পানীয় পরিবেশকের স্বপ্নের একটা ভাল অর্থ রয়েছে তখন সে যোষেফকে বলল, “আমিও একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার মাথার উপরে তিন টুকরি ময়দার রুটি রয়েছে।
17
উপরের টুকরিতে ছিল ফরৌণের জন্য অনেক রকমের রুটি আর পিঠা। কিন্তু পাখীরা এসে আমার মাথার উপরের সেই টুকরি থেকে খেতে লাগল।”
18
উত্তরে যোষেফ বললেন, “এই হল আপনার স্বপ্নের মানে। তিনটা টুকরি মানে তিন দিন।
19
এই তিন দিনের মধ্যে ফরৌণ আপনার মাথা কেটে নিয়ে দেহটা গাছে ঝুলিয়ে রাখবেন, আর পাখীরা এসে আপনার দেহ থেকে মাংস ঠুক্রে খাবে।”
20
এর তিন দিনের দিন ফরৌণ তাঁর অধীনে যে সব লোকেরা কাজ করত তাদের একটা ভোজ দিলেন। সেই দিন ছিল তাঁর জন্মদিন। ফরৌণ সেই দিন তাঁর প্রধান পানীয় পরিবেশক ও তাঁর প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকদের সামনে আনলেন।
21
তিনি তাঁর প্রধান পানীয় পরিবেশককে তার আগের কাজে বহাল করলেন, আর তারপর থেকে সে তাঁর হাতে পেয়ালা তুলে দিতে লাগল।
22
কিন্তু প্রধান রুটিকারের দেহটা তিনি গাছে ঝুলিয়ে রাখলেন। যোষেফ তাদের স্বপ্নের মানে যেমন বলেছিলেন তাদের প্রতি তেমনই ঘটল।
23
কিন্তু যোষেফের কথা সেই প্রধান পানীয় পরিবেশকের মনে রইল না; তাঁর কথা সে একেবারে ভুলে গেল।
← Chapter 39
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 41 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50