bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Joel 2
Joel 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
তোমরা সিয়োনে তূরী বাজাও, বাজাও বিপদ-সংকেত আমার পবিত্র পাহাড়ে। দেশে বাসকারী সবাই কাঁপুক, কারণ সদাপ্রভুর দিন আসছে; সেই দিন কাছে এসে গেছে।
2
তা অন্ধকার ও গাঢ় অন্ধকারের দিন, মেঘের ও ঘোর অন্ধকারের দিন। পাহাড়-পর্বতের উপরে যেমন ভোরের আলো ছড়িয়ে পড়ে তেমনি করে একটা বিরাট ও শক্তিশালী পংগপালের সৈন্যদল আসছে। এই রকম সৈন্যদল আগেকার কালে কখনও ছিল না, আর যে সব যুগ আসছে তখনও থাকবে না।
3
তাদের আগে আগে গ্রাস করছে আগুন এবং তাদের পিছনে জ্বলছে আগুনের শিখা। তাদের সামনে দেশটা যেন এদন বাগান, আর তাদের পিছনে ধ্বংস হয়ে যাওয়া মরু-এলাকা; কিছুই তা থেকে রক্ষা পাচ্ছে না।
4
তাদের আকার ঘোড়ার মত; ঘোড়ায় চড়া সৈন্যদের মত তারা ছুটে চলে।
5
রথের শব্দের মত, নাড়া পোড়ানো আগুনের শব্দের মত তারা পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে আসে। তারা যুদ্ধের জন্য সারি বাঁধা একদল শক্তিশালী সৈন্যের মত।
6
তাদের দেখে জাতিদের মনে দারুণ যন্ত্রণা হচ্ছে; সকলের মুখ ফ্যাকাশে হয়ে গেছে।
7
সেই সৈন্যেরা বীর যোদ্ধাদের মত দৌড়ায়, সৈন্যদের মত দেয়ালে ওঠে। তারা সবাই সারি বেঁধে এগিয়ে যায়, তাদের পথ থেকে তারা সরে যায় না।
8
তারা একে অন্যের উপর চাপাচাপি করে না; প্রত্যেকে সামনের দিকে এগিয়ে যায়। যে কোন বাধাই আসুক না কেন তারা সারি না ভেংগে এগিয়ে যেতে থাকে।
9
তারা শহরের উপরে ঝাঁপিয়ে পড়ে, দেয়ালের উপরে দৌড়ায়; তারা বাড়ী-ঘরে ওঠে, তারা চোরের মত জানলা দিয়ে ঢোকে।
10
তাদের সামনে পৃথিবী কাঁপে, আকাশ কাঁপতে থাকে, চাঁদ ও সূর্য অন্ধকার হয়ে যায় এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেয়।
11
সদাপ্রভু তাঁর সৈন্যদলের আগে আগে থেকে জোরে তাঁর গলার স্বর শোনান; তাঁর সৈন্যদলের সংখ্যা গোণা যায় না এবং যারা তাঁর আদেশ পালন করে তারা শক্তিশালী। সদাপ্রভুর দিন মহৎ ও ভয়ংকর; কে তা সহ্য করতে পারে?
12
সদাপ্রভু ঘোষণা করছেন, “কিন্তু এখন তোমরা উপবাস, কান্নাকাটি ও দুঃখ প্রকাশ করে সমস্ত অন্তরের সংগে আমার কাছে ফিরে এস।”
13
তোমাদের পোশাক না ছিঁড়ে অন্তর ছিঁড়ে ফেল। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এস, কারণ তিনি দয়াময় ও মমতায় পূর্ণ; তিনি সহজে অসন্তুষ্ট হন না, তাঁর অটল ভালবাসার সীমা নেই এবং তিনি মন পরিবর্তন করে আর শাস্তি দেন না।
14
কে জানে, হয়তো তিনি আবার মন পরিবর্তন করবেন এবং আশীর্বাদ রেখে যাবেন, যাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে শস্য ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করতে পার।
15
তোমরা সিয়োনে তূরী বাজাও, পবিত্র উপবাসের ব্যবস্থা কর, একটা বিশেষ সভা ডাক;
16
লোকদের জড়ো করে ঈশ্বরের উদ্দেশ্যে তাদের আলাদা কর; বৃদ্ধ নেতাদের এক জায়গায় ডাক, যারা বুকের দুধ খায় তাদের এবং ছেলেমেয়েদের জড়ো কর। বর ও কনে তাদের বাসর ঘর ছেড়ে আসুক।
17
যারা সদাপ্রভুর সামনে সেবা-কাজ করে সেই পুরোহিতেরা উপাসনা-ঘরের বারান্দা ও বেদীর মাঝখানে কাঁদুক। তারা বলুক, “হে সদাপ্রভু, তোমার লোকদের উপর তুমি দয়া কর। তোমার সম্পত্তিকে টিট্কারির পাত্র কোরো না, জাতিদের মধ্যে তাদের নামকে টিট্কারির কথা হতে দিয়ো না। অন্যান্য জাতির লোকেরা কেন বলবে, ‘তাদের ঈশ্বর কোথায়?’ ”
18
তখন সদাপ্রভু তাঁর দেশের জন্য আগ্রহী হবেন এবং তাঁর লোকদের প্রতি মমতা করবেন।
19
সদাপ্রভু তাদের কথার উত্তর দিয়ে বলবেন, “আমি তোমাদের কাছে শস্য, নতুন আংগুর-রস ও তেল পাঠাচ্ছি, তাতে তোমরা পরিপূর্ণভাবে তৃপ্ত হবে; অন্যান্য জাতির কাছে আর কখনও আমি তোমাদের টিট্কারির পাত্র করব না।
20
“আমি উত্তর দিক থেকে আসা সৈন্যদলকে তোমাদের কাছ থেকে দূর করে দেব; শুকনা ও ধ্বংস হয়ে যাওয়া মরু-এলাকায় তাদের তাড়িয়ে দেব। তাদের সামনের অংশ পূর্ব সমুদ্রে আর পিছনের অংশ পশ্চিম সমুদ্রে তাড়িয়ে দেব। তাদের দুর্গন্ধ উপরে উঠবে এবং তা থেকে পচা গন্ধ বের হবে, কারণ তাদের কাজ ছিল গর্বে ভরা।”
21
হে দেশ, ভয় কোরো না; তুমি খুশী হও, আনন্দ কর, কারণ সদাপ্রভু মহৎ মহৎ কাজ করেছেন।
22
ওহে মাঠের পশুরা, তোমরা ভয় কোরো না, কারণ চরে বেড়াবার মাঠ সবুজ হয়ে উঠেছে। গাছে গাছে ফল ধরেছে; ডুমুর গাছ ও আংগুর লতা প্রচুর ফল দিচ্ছে।
23
হে সিয়োনের লোকেরা, খুশী হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে নিয়ে আনন্দ কর, কারণ তাঁর সততার দরুন তিনি তোমাদের শরৎ কালের বৃষ্টি দিয়েছেন। তিনি তোমাদের প্রচুর বৃষ্টি পাঠিয়ে দিচ্ছেন, আগের মতই শরৎ ও বসন্তকালের বৃষ্টি দিচ্ছেন।
24
খামারগুলো শস্যে ভরে যাবে; পাত্র থেকে আংগুর-রস আর তেল উপ্চে পড়বে।
25
সদাপ্রভু বলছেন, “আমার বিরাট সৈন্যদল যা আমি তোমাদের মধ্যে পাঠিয়েছিলাম তারা, অর্থাৎ ঝাঁক-বাঁধা পংগপাল, ধ্বংসকারী পংগপাল, লাফিয়ে-চলা পংগপাল ও কামড়ানো পংগপাল যত বছর ধরে তোমাদের ফসল খেয়েছে তা আমি শোধ করে দেব।
26
তোমরা পেট ভরে খেয়ে তৃপ্ত হবে এবং তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করবে যিনি তোমাদের জন্য আশ্চর্য আশ্চর্য কাজ করেছেন; আমার লোকেরা আর কখনও লজ্জিত হবে না।
27
তখন তোমরা জানতে পারবে যে, আমি ইস্রায়েলীয়দের মধ্যে আছি এবং আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেউ নয়; আমার লোকেরা আর কখনও লজ্জিত হবে না।
28
“তার পরে আমি সমস্ত লোকের উপরে আমার আত্মা ঢেলে দেব। তাতে তোমাদের ছেলেরা ও মেয়েরা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবে, তোমাদের বুড়ো লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে।
29
এমন কি, সেই সময়ে আমার দাস ও দাসীদের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব।
30
আমি আকাশে ও পৃৃথিবীতে আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাব, অর্থাৎ রক্ত, আগুন ও প্রচুর ধূমা দেখাব।
31
সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিন আসবার আগে সূর্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মত হবে।
32
রক্ষা পাবার জন্য যে কেউ সদাপ্রভুকে ডাকবে সে রক্ষা পাবে, কারণ সদাপ্রভুর কথামত সিয়োন পাহাড়ে ও যিরূশালেমে কতগুলো লোক রক্ষা পাবে। ঈশ্বর যাদের বেছে নিয়েছেন তারা সেই রক্ষা পাওয়া লোকদের মধ্যে থাকবে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3