bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Joel 3
Joel 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
1
“শোন, সেই দিনে ও সেই সময়ে যখন আমি যিহূদা ও যিরূশালেমের অবস্থা ফিরাব,
2
তখন আমি সব জাতিদের জড়ো করব এবং যিহোশাফটের উপত্যকায় তাদের নামিয়ে আনব। সেখানে আমার সম্পত্তি, অর্থাৎ আমার লোক ইস্রায়েলীয়দের বিষয় নিয়ে আমি তাদের বিরুদ্ধে বিচার করব, কারণ তারা জাতিদের মধ্যে আমার লোকদের ছড়িয়ে দিয়েছিল এবং আমার দেশ ভাগ করেছিল।
3
তারা আমার লোকদের ভাগ করে নেবার জন্য গুলিবাঁট করেছিল এবং বেশ্যা পাবার জন্য তারা ইস্রায়েলীয় ছেলেদের বিক্রি করেছিল; আংগুর-রসের জন্য তারা ইস্রায়েলীয় মেয়েদের বিক্রি করেছিল যাতে তারা আংগুর-রস খেতে পারে।
4
“এখন হে সোর, সীদোন ও পলেষ্টীয়ার সমস্ত এলাকা, আমার সংগে তোমাদের সম্বন্ধ কি? তোমরা কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? যদি তোমরা আমার উপর প্রতিশোধ নাও তবে তোমরা যা করবে তা-ই আমি সংগে সংগে খুব তাড়াতাড়ি তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব।
5
এর কারণ হল, তোমরা আমার সোনা ও রূপা নিয়ে নিয়েছ এবং আমার সবচেয়ে মূল্যবান জিনিসপত্র তোমাদের মন্দিরগুলোতে নিয়ে গেছ।
6
তোমরা যিহূদা ও যিরূশালেমের লোকদের তাদের দেশ থেকে দূরে সরিয়ে দেবার জন্য গ্রীকদের কাছে বিক্রি করেছ।
7
“শোন, যে সব জায়গায় তোমরা তাদের বিক্রি করেছ সেখান থেকে আমি তাদের ডেকে আনব এবং তোমরা যা করেছ তা-ই তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব।
8
তোমাদের ছেলেমেয়েদের আমি যিহূদার লোকদের কাছে বিক্রি করে দেব এবং তারা দূরের শিবায়ীয় জাতির কাছে তাদের বিক্রি করবে।” এই কথা সদাপ্রভু বলেছেন।
9
তোমরা জাতিদের মধ্যে এই কথা ঘোষণা কর: “তোমরা পবিত্র যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত কর, বলবান লোকদের ডেকে আন। সব যোদ্ধারা কাছে গিয়ে আক্রমণ করুক।
10
তোমাদের লাংগলের ফলা পিটিয়ে তলোয়ার আর কাস্তে দিয়ে বড়শা তৈরী কর। দুর্বল লোক বলুক, ‘আমি বলবান।’
11
হে চারদিকের সমস্ত জাতি, তোমরা তাড়াতাড়ি এসে জড়ো হও।” হে সদাপ্রভু, তোমার বলবান লোকদের তুমি পাঠিয়ে দাও।
12
সদাপ্রভু বলছেন, “জাতিদের ডেকে আনা হোক; তারা যিহোশাফটের উপত্যকায় এগিয়ে যাক, কারণ সেখানে আমি চারদিকের সব জাতিদের বিচার করতে বসব।
13
তাদের দুষ্টতা অনেক, সেইজন্য তোমরা কাস্তে লাগাও, কারণ ফসল পেকেছে। তোমরা এসে আংগুর মাড়াও, কারণ আংগুর মাড়াইয়ের গর্ত পূর্ণ হয়েছে। আংগুর-রসের পাত্র থেকে রস উপ্চে পড়ছে।”
14
শাস্তির উপত্যকায় অনেক লোকের ভিড়, অনেক লোকের ভিড়, কারণ শাস্তির উপত্যকায় সদাপ্রভুর দিন কাছে এসে গেছে।
15
সূর্য ও চাঁদ অন্ধকার হবে এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেবে।
16
সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন, যিরূশালেম থেকে জোরে কথা বলবেন; পৃথিবী ও আকাশ কাঁপতে থাকবে। কিন্তু সদাপ্রভুই হবেন তাঁর লোকদের জন্য আশ্রয়স্থান, ইস্রায়েলের লোকদের জন্য একটা দুর্গ।
17
সদাপ্রভু বলছেন, “তখন তোমরা জানবে যে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমি সিয়োনে, আমার পবিত্র পাহাড়ে বাস করি। যিরূশালেম পবিত্র হবে; বিদেশীরা আর কখনও সেখানে যাবে না।
18
“সেই দিন বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আংগুর-রস পাওয়া যাবে আর ছোট ছোট পাহাড়গুলো থেকে প্রচুর দুধ পাওয়া যাবে। যিহূদার সব জলের খাদগুলো দিয়ে জল বয়ে যাবে। সদাপ্রভুর ঘর থেকে একটা ফোয়ারা উঠে শিটীমের উপত্যকাকে জল দান করবে।
19
কিন্তু মিসর ধ্বংসস্থান হবে আর ইদোম ধ্বংস হয়ে যাওয়া মরু-এলাকা হবে, কারণ যিহূদার লোকদের উপর অত্যাচার করা হয়েছে আর তাদের দেশে নির্দোষের রক্তপাতও করা হয়েছে।
20
আগে এদের আমি দোষী বলে ধরেছিলাম, কিন্তু এখন তাদের দোষ আমি ক্ষমা করব। লোকেরা যিহূদায় চিরকাল বাস করবে ও যিরূশালেমে বাস করবে বংশের পর বংশ ধরে, আর আমি সদাপ্রভু সিয়োনে বাস করব।”
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
All chapters:
1
2
3