bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Joshua 21
Joshua 21
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 22 →
1
লেবি-গোষ্ঠীর বংশকর্তারা পুরোহিত ইলিয়াসর, নূনের ছেলে যিহোশূয় এবং ইস্রায়েলীয়দের অন্যান্য গোষ্ঠীর বংশ-কর্তাদের কাছে গেলেন।
2
তাঁরা কনান দেশের শীলোতে তাঁদের বললেন, “আমাদের বাস করবার জন্য গ্রাম এবং আমাদের পশুপাল চরাবার জন্য গ্রামের আশেপাশের মাঠ দেবার কথা সদাপ্রভু মোশির মধ্য দিয়ে আপনাদের আদেশ দিয়েছিলেন।”
3
কাজেই সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েলীয়েরা তাদের নিজেদের সম্পত্তি থেকে কতগুলো গ্রাম ও পশু চরাবার মাঠ লেবীয়দের দিল।
4
গুলিবাঁট করলে পর প্রথমে কহাতীয় বংশের নাম উঠল। এই লেবীয়দের মধ্যে যারা পুরোহিত হারোণের বংশধর তারা যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তেরটা গ্রাম ও শহর পেল।
5
কহাতের বংশের বাকী লোকদের ইফ্রয়িম-গোষ্ঠীর পরিবারগুলোর জায়গা থেকে ও দান-গোষ্ঠীর এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে দশটা গ্রাম ও শহর দেওয়া হল।
6
গুলিবাঁট করে ইষাখর-গোষ্ঠীর পরিবার-গুলোর জায়গা থেকে, আশের ও নপ্তালি-গোষ্ঠীর জায়গা থেকে এবং বাশন দেশের বাসিন্দা মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে গের্শোনের বংশধরদের তেরটা গ্রাম ও শহর দেওয়া হল।
7
রূবেণ, গাদ ও সবূলূন-গোষ্ঠীর জায়গা থেকে মরারির বংশধরদের বিভিন্ন পরিবার বারোটা গ্রাম ও শহর পেল।
8
মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েলীয়েরা গুলিবাঁট করে এই সব গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরবার মাঠ লেবীয়দের দিল।
9
লেবীয়দের কহাতীয় পরিবারগুলোর মধ্যে গুলিবাঁট করলে পর হারোণের বংশধরদের নাম উঠল। এতে যিহূদা এবং শিমিয়োন-গোষ্ঠীর জায়গা থেকে কতগুলো গ্রাম ও শহর তাদের দেওয়া হল।
11
যিহূদা-গোষ্ঠীর পাহাড়ী এলাকার কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ হিব্রোণ ও তার চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল। অর্ব ছিল অনাকীয়দের পূর্বপুরুষ।
12
তবে হিব্রোণের চারপাশের জায়গা ও গ্রামগুলো আগেই যিফুন্নির ছেলে কালেবকে সম্পত্তি হিসাবে দেওয়া হয়েছিল।
13
কাজেই হিব্রোণ, লিব্না, যত্তীয়, ইষ্টমোয়, হোলোন, দবীর, ঐন, যুটা ও বৈৎ-শেমশ এবং সেগুলো সংগেকার পশু চরবার মাঠ পুরোহিত হারোণের বংশধরদের দেওয়া হল। এর মধ্যে হিব্রোণ ছিল খুনের আসামীর আশ্রয়-শহর। এই দুই গোষ্ঠীর জায়গা থেকে এই নয়টা গ্রাম ও শহর তাদের দেওয়া হল।
17
এছাড়া বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকেও গিবিয়োন, গেবা, অনাথোৎ ও অল্মোন নামে চারটা গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল।
19
পুরোহিতেরা, অর্থাৎ হারোণের বংশধরেরা মোট তেরটা গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ পেল।
20
লেবীয়দের কহাতীয় বংশের বাকী পরিবারগুলোকে ইফ্রয়িম-গোষ্ঠীর জায়গা থেকে কতগুলো গ্রাম ও শহর দেওয়া হল।
21
ইফ্রয়িম-গোষ্ঠীর পাহাড়ী এলাকার মধ্যেকার শিখিম, গেষর, কিবসয়িম ও বৈৎ-হোরোণ নামে চারটা গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরবার মাঠ তাদের দেওয়া হল। এর মধ্যে শিখিম ছিল খুনের আসামীর আশ্রয়-শহর।
23
এছাড়া দান-গোষ্ঠীর জায়গা থেকে ইল্তকী, গিব্বথোন, অয়ালোন ও গাৎ-রিম্মোণ নামে চারটা গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল।
25
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে তানক ও গাৎ-রিম্মোণ নামে দু’টা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরবার মাঠ তাদের দেওয়া হল।
26
পশু চরাবার মাঠ সুদ্ধ এই দশটা গ্রাম ও শহর কহাতীয় বংশের বাকী পরিবারগুলোকে দেওয়া হল।
27
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে বাশন দেশের গোলন ও বীষ্টরা নামে দু’টা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ লেবি-গোষ্ঠীর গের্শোনীয়দের দেওয়া হল। এর মধ্যে গোলন ছিল খুনের আসামীর আশ্রয়-শহর।
28
এছাড়া ইষাখর-গোষ্ঠীর জায়গা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ কিশিয়োন, দাবরৎ, যর্মূৎ ও ঐন্-গন্নীম নামে চারটা গ্রামও গের্শোনীয়দের দেওয়া হল।
30
আশের-গোষ্ঠীর জায়গা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ তাদের দেওয়া হল মিশাল, অব্দোন, হিল্কৎ ও রহোব নামে চারটা গ্রাম।
32
নপ্তালি-গোষ্ঠীর জায়গা থেকে তাদের দেওয়া হল গালীলের কেদশ, হম্মোৎ-দোর ও কর্তন নামে তিনটা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ। এর মধ্যে কেদশ ছিল খুনের আসামীর আশ্রয়-শহর।
33
পশু চরাবার মাঠ সুদ্ধ এই তেরটা গ্রাম ও শহর গের্শোনীয়দের বিভিন্ন পরিবারকে দেওয়া হল।
34
লেবীয়দের বাকী বংশটিকে, অর্থাৎ মরারীয়দের দেওয়া হল সবূলূন-গোষ্ঠীর জায়গা থেকে যকিয়াম, কার্তা, দিম্না ও নহলোল নামে চারটা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ।
36
এছাড়া রূবেণ-গোষ্ঠীর জায়গা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ তাদের দেওয়া হল বেৎসর, যহস, কদেমোৎ ও মেফাৎ নামে চারটা গ্রাম।
38
গাদ-গোষ্ঠীর জায়গা থেকে তাদের দেওয়া হল গিলিয়দের রামোৎ, মহনয়িম, হিষ্বোন ও যাসের নামে চারটা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ। এর মধ্যে রামোৎ ছিল খুনের আসামীর আশ্রয়-শহর।
40
মোট বারোটা গ্রাম লেবীয়দের বাকী বংশটিকে, অর্থাৎ মরারীয়দের বিভিন্ন পরিবারকে দেওয়া হল।
41
ইস্রায়েলীয়দের অধিকার করা জায়গার মধ্যে পশু চরাবার মাঠ সুদ্ধ মোট আটচল্লিশটা গ্রাম ও শহর ছিল লেবীয়দের।
42
এগুলোর প্রত্যেকটার চারপাশে পশু চরাবার মাঠ ছিল।
43
সদাপ্রভু ইস্রায়েলীয়দের পূর্বপুরুষদের কাছে যে সব জায়গা দেবার শপথ করেছিলেন তার সবগুলোই তিনি তাদের দিয়েছিলেন। ইস্রায়েলীয়েরা সেই সব দেশ দখল করে নিয়ে সেখানে বাস করতে লাগল।
44
তাদের পূর্বপুরুষদের কাছে সদাপ্রভুর শপথ অনুসারে তিনি চারদিকের সব যুদ্ধ থেকে তাদের বিশ্রাম দিলেন। কোন শত্রুই তাদের সামনে দাঁড়াতে পারে নি। সদাপ্রভু তাদের সমস্ত শত্রুদের তাদের হাতে তুলে দিয়েছিলেন।
45
সদাপ্রভু ইস্রায়েলীয়দের মংগল করবার যে সব প্রতিজ্ঞা করেছিলেন তার একটাও অপূর্ণ থাকে নি, সবগুলোই পূর্ণ হয়েছিল।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24