bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Joshua 7
Joshua 7
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 8 →
1
যিরীহো শহরের ধ্বংসের অভিশাপের অধীনে থাকা জিনিসের ব্যাপারে ইস্রায়েলীয়েরা অবিশ্বস্ত হয়েছিল। যিহূদা-গোষ্ঠীর কর্মির ছেলে আখন ঐ সব জিনিস থেকে কয়েকটা নিজের জন্য নিয়েছিল। কর্মি ছিল সব্দির ছেলে আর সেরহের নাতি। আখনের এই কাজের জন্য ইস্রায়েলীয়দের উপর সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠেছিল।
2
যিহোশূয় যিরীহো থেকে অয় শহরে লোক পাঠালেন। সেই শহরটা ছিল বৈথেল শহরের পূর্ব দিকে বৈৎ-আবন শহরের কাছে। সেই লোকদের পাঠাবার সময় তিনি তাদের বলে দিলেন, “তোমরা গিয়ে দেশটা ভাল করে দেখে এস।” কাজেই লোকগুলো গিয়ে গোপনে অয় শহরের খোঁজ-খবর নিল।
3
পরে তারা যিহোশূয়ের কাছে ফিরে এসে বলল, “অয় শহরের বিরুদ্ধে সব লোকদের যাওয়ার দরকার নেই। ওটা দখল করবার জন্য দুই কিম্বা তিন হাজার লোক পাঠিয়ে দিন। এই নিয়ে সব লোকদের কষ্ট দেবেন না, কারণ সেখানকার লোকসংখ্যা খুব কম।”
4
সেইজন্য কমবেশি তিন হাজার লোক সেখানে গেল; কিন্তু তারা অয় শহরের লোকদের কাছে হেরে গিয়ে পালিয়ে আসতে বাধ্য হল।
5
শহরের ফটকের কাছ থেকে অয় শহরের লোকেরা ইস্রায়েলীয়দের তাড়া করে শবারীম পর্যন্ত নিয়ে গেল এবং শবারীমের ঢালু জায়গায় তাদের ছত্রিশজনকে মেরে ফেলল। এতে ইস্রায়েলীয়দের মনোবল একেবারে ভেংগে পড়ল।
6
তখন যিহোশূয় ও ইস্রায়েলীয়দের বৃদ্ধ নেতারা নিজেদের কাপড় ছিঁড়ে সদাপ্রভুর সিন্দুকের সামনে সন্ধ্যা পর্যন্ত মাটির উপর উবুড় হয়ে পড়ে রইলেন। তাঁরা নিজেদের মাথার উপর ধুলা ছিটিয়ে দিলেন।
7
যিহোশূয় বললেন, “হে প্রভু সদাপ্রভু, তুমি কেন আমাদের এই জাতিকে যর্দন পার করে এনে ধ্বংস করবার জন্য ইমোরীয়দের হাতে তুলে দিলে? হায়, আমরা যদি যর্দনের ওপারে থেকেই খুশী থাকতাম!
8
হে প্রভু, ইস্রায়েলীয়েরা শত্রুদের কাছে হার মেনে পালিয়ে আসবার পরে আমার আর বলবার কি থাকতে পারে?
9
কনানীয়েরা এবং এই দেশের অন্যান্য লোকেরা এই কথা শুনতে পাবে আর তারা আমাদের ঘেরাও করবে এবং দুনিয়ার বুক থেকে আমাদের নাম মুছে ফেলবে। এর পর তুমি কি করে তোমার সুনাম রক্ষা করবে?”
10
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “উঠে দাঁড়াও। কেন তুমি উবুড় হয়ে পড়ে আছ?
11
ইস্রায়েলীয়েরা পাপ করেছে; আমি তাদের আমার যে ব্যবস্থা পালন করতে বলেছিলাম তা তারা পালন করে নি। যে সব জিনিস ধ্বংসের অভিশাপের অধীন তার কতগুলো তারা নিয়েছে; তারা চুরি করেছে, মিথ্যা কথা বলেছে আর সেই সব জিনিস নিয়ে তারা তাদের নিজেদের জিনিসের সংগে রেখেছে।
12
সেইজন্যই ইস্রায়েলীয়েরা তাদের শত্রুদের সামনে দাঁড়াতে পারছে না; তারা পিছন ফিরে পালাচ্ছে, কারণ তারা ধ্বংসের অভিশাপের অধীন হয়ে পড়েছে। ধ্বংসের অভিশাপের অধীন কতগুলো জিনিস তোমাদের কাছে আছে। যদি তোমরা সেগুলো ধ্বংস করে না ফেল তবে আমি আর তোমাদের সংগে থাকব না।
13
“তুমি গিয়ে লোকদের আমার উদ্দেশ্যে আলাদা করে নাও। তাদের বল যেন তারা কালকের জন্য নিজেদের শুচি করে। ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘হে ইস্রায়েল, তোমাদের মধ্যে এমন কতগুলো জিনিস রয়েছে যা ধ্বংসের অভিশাপের অধীন। সেগুলো তোমাদের মধ্য থেকে দূর করে না ফেলা পর্যন্ত তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।
14
কাজেই, সকালবেলা তোমরা গোষ্ঠী অনুসারে আমার সামনে এসে দাঁড়াবে। যে গোষ্ঠী আমার হাতে ধরা পড়বে সেই গোষ্ঠী বংশ অনুসারে এগিয়ে আসবে; তার মধ্যে যে বংশ আমার হাতে ধরা পড়বে সেই বংশের লোকেরা পরিবার অনুসারে এগিয়ে আসবে; তার মধ্যে যে পরিবার আমার হাতে ধরা পড়বে সেই পরিবারের লোকেরা এক একজন করে এগিয়ে আসবে।
15
যা ধ্বংসের অভিশাপের অধীন তা যে লোকটির কাছে আছে বলে ধরা পড়বে তাকে তার সব কিছু সুদ্ধ আগুনে পুড়িয়ে ফেলতে হবে। সে সদাপ্রভুর ব্যবস্থা অমান্য করেছে এবং এমন একটা কাজ করেছে যা ইস্রায়েলীয়দের পক্ষে একটা লজ্জার ব্যাপার।’ ”
16
পরের দিন খুব ভোরে যিহোশূয় গোষ্ঠী অনুসারে ইস্রায়েলীয়দের সদাপ্রভুর সামনে আনলেন, তাতে যিহূদা-গোষ্ঠী ধরা পড়ল।
17
তারপর যিহূদা-গোষ্ঠীর বংশগুলো এগিয়ে আসলে পর সেরহীয় বংশ ধরা পড়ল। তারপর সেরহীয় বংশের নেতারা এক এক করে এগিয়ে আসলে পর সব্দি ধরা পড়ল।
18
পরে সব্দির পরিবারের লোকেরা এক এক করে সামনে আসলে পর যিহূদা-গোষ্ঠীর কর্মির ছেলে আখন ধরা পড়ল। কর্মি ছিল সব্দির ছেলে আর সেরহের নাতি।
19
যিহোশূয় তখন আখনকে বললেন, “বাবা, সত্যি কথা বলে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর, তাঁর প্রশংসা কর; তুমি যা করেছ তা আমাকে বল, গোপন কোরো না।”
20
উত্তরে আখন বলল, “এই কথা সত্যি যে, আমি ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। আমি যে কাজ করেছি তা এই:
21
আমি লুটের মালের মধ্যে শিনিয়র দেশের সুন্দর একটা কাপড়, প্রায় আড়াই কেজি রূপা আর ছ’শো গ্রাম ওজনের একটা সোনার খণ্ড দেখে লোভ সামলাতে না পেরে তা নিয়েছি। ওগুলো আমার তাম্বুর ভিতরে মাটির নীচে লুকানো আছে আর সবগুলোর নীচে আছে রূপা।”
22
এই কথা শুনে যিহোশূয় লোক পাঠিয়ে দিলেন। তারা দৌড়ে সেই তাম্বুর মধ্যে গিয়ে দেখল সেখানে জিনিসগুলো লুকানো রয়েছে, আর সব কিছুর নীচে রয়েছে রূপা।
23
তারা সেগুলো তাম্বু থেকে বের করে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েলীয়দের কাছে নিয়ে আসল এবং সদাপ্রভুর সামনে সেগুলো বিছিয়ে রাখল।
24
পরে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েলীয়েরা সেরহের বংশধর আখনকে নিয়ে আখোর উপত্যকায় গেল। তারা সংগে নিল সেই রূপা, কাপড়, সোনার খণ্ড, আখনের ছেলেমেয়ে, তার গরু-গাধা-ভেড়া, তার তাম্বু আর তার যা কিছু ছিল সব।
25
তারপর যিহোশূয় বললেন, “কেন তুমি আমাদের উপর এই বিপদ ডেকে আনলে? আজ সদাপ্রভুও তোমার উপর বিপদ আনবেন।” তখন সমস্ত ইস্রায়েলীয়েরা প্রথমে আখনকে ও পরে তার পরিবারের সবাইকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তারপর সব কিছু সুদ্ধ তাদের পুড়িয়ে ফেলল।
26
আখনের দেহের উপরে তারা অনেক পাথর জড়ো করে একটা স্তূপ করে রাখল। সেটা আজও রয়েছে। এর পর সদাপ্রভু তাঁর ক্রোধ থেকে ফিরলেন। এইজন্যই ঐ জায়গাটাকে এর পর থেকে আখোর উপত্যকা বলা হয়ে থাকে।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24