bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Lamentations 4
Lamentations 4
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
1
হায়! সোনা কেমন করে তার উজ্জ্বলতা হারিয়েছে, খাঁটি সোনা ্নান হয়ে গেছে। প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে ছড়িয়ে রয়েছে দামী দামী পাথরগুলো।
2
সিয়োনের ছেলেরা একদিন সোনার মত মূল্যবান ছিল; তাদের এখন মনে করা হয় কুমারের তৈরী মাটির পাত্রের মত।
3
শিয়ালেরা পর্যন্ত নিজের বাচ্চাদের বুকের দুধ খাওয়ায়, কিন্তু আমার লোকেরা মরু-এলাকার উট পাখীদের মত নিষ্ঠুর হয়ে গেছে।
4
পিপাসায় শিশুদের জিভ্ তালুতে লেগে যাচ্ছে; ছেলেমেয়েরা রুটি চাইছে, কিন্তু কেউ তা দিচ্ছে না।
5
যারা একদিন ভাল ভাল খাবার খেত তারা এখন অভাবের মধ্যে পথে পথে রয়েছে। যারা দামী বেগুনে কাপড় পরে মানুষ হয়েছে তারা এখন ছাইয়ের গাদায় শুয়ে আছে।
6
যে সদোমকে মুহূর্তের মধ্যে উল্টে ফেলা হয়েছিল, যার বিরুদ্ধে কোন মানুষের হাত ওঠে নি, সেই সদোমের পাপের চেয়েও আমার লোকদের অন্যায় বেশী।
7
তাদের বাছাই করা নেতারা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল, ছিল দুধের চেয়েও সাদা; তাদের দেহ প্রবাল পাথরের চেয়ে লাল ছিল আর চেহারা ছিল নীলকান্তমণির মত।
8
কিন্তু তারা এখন কালির চেয়েও কালো হয়েছে; রাস্তায় তাদের চেনা যায় না। তাদের চামড়া হাড়ের উপর কুঁচকে গেছে; তা কাঠের মত শুকিয়ে গেছে।
9
দুর্ভিক্ষে মরার চেয়ে বরং যুদ্ধে মরা ভাল; আমার লোকেরা ক্ষেতের শস্যের অভাবে খিদের যন্ত্রণায় ক্ষয় হয়ে যাচ্ছে।
10
স্নেহময়ী স্ত্রীলোকেরা নিজের হাতে তাদের সন্তানদের রান্না করেছে। আমার লোকদের ধ্বংসের সময় তাদের সন্তানেরাই তাদের খাবার হয়েছিল।
11
সদাপ্রভু তাঁর ভীষণ অসন্তোষকে পুরোপুরিই বের করেছেন; তাঁর জ্বলন্ত ক্রোধ তিনি ঢেলে দিয়েছেন। তিনি সিয়োনে আগুন জ্বেলেছেন; তা তার ভিত্তিগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে।
12
রাজারা কিম্বা জগতের কোন লোকই বিশ্বাস করত না যে, যিরূশালেমের ফটক দিয়ে কোন শত্রু বা বিপক্ষ ঢুকতে পারে।
13
এই ঘটনা ঘটেছিল তার নবীদের পাপের জন্য, তার পুরোহিতদের অন্যায়ের জন্য, কারণ সেখানেই তারা সৎ লোকদের রক্তপাত করত।
14
তাই তারা অন্ধদের মত রাস্তায় রাস্তায় হাঁত্ড়ে বেড়িয়েছে; তারা এমনভাবে রক্তে অশুচি হয়েছে যে, কেউ তাদের কাপড় ছুঁতে চাইত না।
15
লোকে চিৎকার করে তাদের বলেছে, “সরে যাও, তোমরা অশুচি। সরে যাও, সরে যাও, আমাদের ছুঁয়ো না।” তারা পালিয়ে গিয়ে ঘুরে বেড়িয়েছে; অন্যান্য জাতির লোকেরা বলেছে, “তারা এখানে আর থাকতে পারবে না।”
16
সদাপ্রভু নিজেই তাদের ছড়িয়ে দিয়েছেন; তিনি তাদের প্রতি আর মনোযোগ দেন না। লোকে পুরোহিতদের সম্মান দেখায় না, দয়া করে না বৃদ্ধ নেতাদের।
17
তবুও সাহায্যের জন্য মিথ্যাই তাকিয়ে থেকে থেকে আমাদের চোখ দুর্বল হয়ে পড়েছে; আমরা অনবরত এমন এক জাতির দিকে তাকিয়ে ছিলাম যে জাতি আমাদের রক্ষা করতে পারত না।
18
লোকে আমাদের জন্য ওৎ পেতে থাকত, তাই আমরা আমাদের খোলা জায়গাগুলোতে হাঁটতে পারতাম না। আমাদের শেষ কাল কাছে এসেছিল, আমাদের দিনগুলো ফুরিয়ে গিয়েছিল, কারণ আমাদের শেষ সময় উপস্থিত হয়েছিল।
19
আমাদের যারা তাড়া করত তারা আকাশের ঈগল পাখীর চেয়েও বেগে যেত; তারা পাহাড়ে পাহাড়ে আমাদের তাড়া করত আর মরু-এলাকায় ওৎ পেতে থাকত আমাদের জন্য।
20
যিনি সদাপ্রভুর অভিষিক্ত, যিনি আমাদের জীবন-বায়ু, তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন; কিন্তু আমরা ভেবেছিলাম তাঁর ছায়াতে জাতিদের মধ্যে আমরা বাস করব।
21
ঊষ দেশে বাসকারিণী হে ইদোম-কন্যা, তুমি আনন্দ কর, খুশী হও; কিন্তু তোমাকেও সেই পেয়ালা দেওয়া হবে; তুমি মাতাল ও উলংগ হবে।
22
হে সিয়োন-কন্যা, তোমার শাস্তি শেষ হবে; তিনি তোমাকে আর বন্দীদশায় ফেলে রাখবেন না; কিন্তু হে ইদোম-কন্যা, তিনি তোমার অন্যায়ের শাস্তি দেবেন এবং তোমার পাপ প্রকাশ করবেন।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5