bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Malachi 1
Malachi 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
মালাখির মধ্য দিয়ে ইস্রায়েলের কাছে সদাপ্রভুর বাক্য।
2
সদাপ্রভু বলছেন, “আমি তোমাদের ভালবেসেছি,” কিন্তু তোমরা বলছ, “তুমি কেমন করে আমাদের ভালবেসেছ?” এর উত্তরে সদাপ্রভু বলছেন, “এষৌ কি যাকোবের ভাই ছিল না? তবুও তো আমি যাকোবকে ভালবেসেছি কিন্তু এষৌকে অগ্রাহ্য করেছি। আমি তার পাহাড়গুলো ধ্বংসস্থান করেছি ও তার জায়গা মরু-এলাকার শিয়ালগুলোকে দিয়েছি।”
4
ইদোম হয়তো বলবে, “আমাদের চুরমার করা হলেও আমরা ধ্বংসস্থানগুলো আবার গড়ে তুলব।” কিন্তু সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তারা গড়তে পারে কিন্তু আমি ভেংগে ফেলব। তাদের বলা হবে, ‘দুষ্ট দেশ’ এবং ‘যে জাতি সব সময় সদাপ্রভুর ক্রোধের তলায় রয়েছে।’
5
তোমরা তা নিজের চোখে দেখবে ও বলবে, ‘ইস্রায়েলের সীমানার বাইরেও সদাপ্রভু মহান।’ ”
6
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “ছেলে তার বাবাকে ও চাকর তার মনিবকে সম্মান করে। যদি আমি বাবা হয়ে থাকি তবে আমার পাওনা সম্মান কোথায়? যদি মনিব হয়ে থাকি তবে আমার পাওনা শ্রদ্ধা কোথায়? ওহে পুরোহিতেরা, তোমরাই আমাকে তুচ্ছ করছ। কিন্তু তোমরা বলছ, ‘আমরা কেমন করে তোমাকে তুচ্ছ করেছি?’
7
আমার বেদীর উপরে তোমরা অশুচি খাবার রেখে আমাকে তুচ্ছ করেছ। কিন্তু তোমরা বলছ, ‘তাতে কি তুমি অশুচি হয়েছ?’ তোমরা যখন বল, ‘সদাপ্রভুর টেবিল ঘৃণার যোগ্য,’ তখন তো তোমরা আমাকেই অশুচি বলছ।
8
পশু-উৎসর্গের অনুষ্ঠানের জন্য যখন তোমরা অন্ধ পশু নিয়ে আস তখন তা কি অন্যায় নয়? যখন তোমরা খোঁড়া ও অসুস্থ পশু দিয়ে উৎসর্গের অনুষ্ঠান কর, তখন কি তা অন্যায় নয়? তোমাদের শাসনকর্তার কাছে সেগুলো উৎসর্গ করলে সে কি তোমাদের উপর সন্তুষ্ট হবে? সে কি তোমাদের গ্রাহ্য করবে? আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তোমাদের জিজ্ঞাসা করছি।”
9
এখন ঈশ্বরের কাছে দয়া চাইলে কি লাভ? তোমাদের হাত দিয়ে যখন এই রকম উৎসর্গ করা হয়েছে, তখন তিনি কি আমাদের গ্রাহ্য করবেন? শোন, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু কি বলছেন,
10
“হায়! যদি তোমাদের মধ্যে একজনও উপাসনা-ঘরের দরজাগুলো বন্ধ করত আর তোমরা আমার বেদীর উপরে অনর্থক আগুন না জ্বালাতে তবে আমি খুশী হতাম। আমি তোমাদের উপর সন্তুষ্ট নই এবং কোন উৎসর্গের জিনিস আমি তোমাদের হাত থেকে গ্রহণ করব না।
11
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জাতির মধ্যে আমার নাম হবে মহৎ। সব জায়গাতেই আমার উদ্দেশে ধূপ জ্বালানো হবে এবং উৎসর্গ করবার জন্য শুচি জিনিস আনা হবে, কারণ সব জাতির মধ্যে আমার নাম মহৎ হবে।
12
কিন্তু তোমরা আমার নাম অসম্মানিত করছ, কারণ তোমরা বলছ, ‘সদাপ্রভুর টেবিল অশুচি এবং তার উপরকার খাবার জঘন্য।’
13
তোমরা তুচ্ছ করবার মনোভাব নিয়ে এ-ও বলে থাক, ‘এ কি জ্বালা!’ তোমরা তো লুট করা, খোঁড়া কিম্বা অসুস্থ পশু নিয়ে এসে উৎসর্গের অনুষ্ঠানের জন্য দাও, কিন্তু তা কি আমি তোমাদের হাত থেকে নিতে পারি? আমি সদাপ্রভু এই কথা বলছি।
14
যার পশুপালের মধ্যে রয়েছে উপযুক্ত পুরুষ পশু এবং সে সেটা দেবার জন্য মানতও করেছে কিন্তু তারপর একটা খুঁতযুক্ত পশু সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করেছে, সে তো ঠগ। তার উপর অভিশাপ পড়ুক। আমিই মহান রাজা এবং সমস্ত জাতি আমাকেই ভয় করে। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।”
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4