bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Malachi 2
Malachi 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
1
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “হে পুরোহিতেরা, এখন তোমাদের কাছে আমি এই সতর্কবাণী পাঠাচ্ছি। তোমরা যদি আমার কথা না শোন এবং আমার সম্মানের দিকে মনোযোগ না দাও তবে আমি তোমাদের উপর একটা অভিশাপ পাঠাব এবং তোমাদের সব আশীর্বাদকে অভিশাপে বদলে দেব। হ্যাঁ, আমি আগেই তা করেছি, কারণ আমার সম্মানের দিকে তোমরা মনোযোগ দাও নি।
3
তোমাদের দরুনই আমি তোমাদের বংশধরদের শাস্তি দেব; তোমাদের পর্বের উৎসর্গের পশুর ময়লা আমি তোমাদের মুখে মাখিয়ে দেব এবং সেই ময়লা সুদ্ধই তোমাদের দূর করে দেওয়া হবে।”
4
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আরও বলছেন, “তোমরা জেনো যে, আমি তোমাদের কাছে এই সতর্কবাণী পাঠিয়েছি যাতে লেবির বংশের জন্য স্থাপন করা আমার ব্যবস্থা চালু থাকে।
5
তাদের জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা হল জীবন ও মংগলের ব্যবস্থা। এই ব্যবস্থা আমি তাদের দিয়েছিলাম। এছাড়া এটা ভয়ের ব্যবস্থাও বটে, যেন তারা আমাকে ভক্তিপূর্ণ ভয় করে; সত্যিই তারা আমাকে ভক্তিপূর্ণ ভয় করত।
6
তাদের মুখে সত্যিকারের শিক্ষা ছিল এবং তাতে কোন মিথ্যা থাকত না। শান্তিতে ও সততায় তারা আমার সংগে চলাফেরা করত এবং অনেককে পাপ থেকে ফিরাত।
7
আসলে ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে শিক্ষা দেওয়া পুরোহিতদের উচিত যাতে সেই শিক্ষা হারিয়ে না যায়। এছাড়া ঈশ্বরের বাক্য জানবার জন্য পুরোহিতদের কাছেই লোকদের যাওয়া উচিত, কারণ তারাই সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর সংবাদদাতা।
8
কিন্তু তোমরা ঠিক পথ থেকে সরে গেছ এবং তোমাদের শিক্ষার দ্বারা অনেককে উছোট খাইয়েছ। এইভাবে লেবির বংশের জন্য স্থাপন করা ব্যবস্থা তোমরা বাদ দিয়েছ। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি।
9
তোমরা আমার পথে চল নি বরং আইন-কানুনের ব্যাপারে লোকদের সংগে তোমরা একচোখামি করেছ। সেইজন্য সমস্ত লোকদের সামনে আমি তোমাদের তুচ্ছের ও অসম্মানের পাত্র করেছি।”
10
আমাদের সকলের পিতা কি একজন নন? একজন ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেন নি? তাহলে আমরা কেন একে অন্যের সংগে বিশ্বাসঘাতকতা করে আমাদের পূর্বপুরুষদের জন্য স্থাপন করা ব্যবস্থা অসম্মানিত করি?
11
যিহূদা বিশ্বাসঘাতকতা করেছে। ইস্রায়েলে ও যিরূশালেমে জঘন্য কাজ করা হয়েছে। যিহূদার লোকেরা দেবতা পূজাকারী মেয়েদের বিয়ে করে সদাপ্রভু যাদের ভালবাসেন তাদের অশুচি করেছে।
12
যারা এই রকম কাজ করে তারা যদিও বা সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গের জিনিস নিয়ে আসে তবুও সদাপ্রভু যাকোবের বংশের মধ্য থেকে তাদের সবাইকে শেষ করে দেবেন।
13
আর একটা খারাপ কাজ তোমরা করে থাক; সেটা হল, চোখের জলে তোমরা সদাপ্রভুর বেদী ভাসাও। তোমরা কান্নাকাটি ও বিলাপ কর, কারণ তোমরা যা দাও তার প্রতি তিনি আর মনোযোগ দেন না কিম্বা খুশী মনে তোমাদের হাত থেকে তা গ্রহণও করেন না।
14
তোমরা বলছ, “কেন করেন না?” এর কারণ হল, সদাপ্রভু তোমাদের প্রত্যেক লোকের ও তার যৌবনকালের স্ত্রীর বিয়ের সাক্ষী হয়েছিলেন; কিন্তু যদিও সেই স্ত্রী তার সংগী, তার বিয়ের চুক্তি করা স্ত্রী, তবুও সে তার সংগে বিশ্বাসঘাতকতা করেছে।
15
সদাপ্রভু কি স্বামী ও স্ত্রীকে এক করেন নি? দেহে ও আত্মায় তারা তাঁরই। তারা কেন এক? কারণ তিনি তাদের মধ্য দিয়ে একটা ঈশ্বরভক্ত বংশ রক্ষা করতে চেয়েছিলেন। কাজেই তোমরা তোমাদের অন্তরের বিষয়ে সাবধান হও; যৌবনকালের স্ত্রীর সংগে তোমরা বিশ্বাসঘাতকতা কোরো না।
16
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন, “আমি স্ত্রীকে ত্যাগ করা ঘৃণা করি।” এছাড়া সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “যে লোক কাপড় পরবার মত করে নিজেকে অত্যাচার দিয়ে সাজায় তার সেই কাজ আমি ঘৃণা করি। কাজেই তোমরা তোমাদের অন্তরের বিষয়ে সাবধান হও, বিশ্বাসঘাতকতা কোরো না।”
17
তোমরা নিজেদের কথার দ্বারা সদাপ্রভুকে ক্লান্ত করে তুলেছ। তবুও তোমরা বলছ, “কেমন করে আমরা তাঁকে ক্লান্ত করেছি?” তোমরা এইভাবে করেছ- তোমরা বলেছ, “যারা অন্যায় করে তারা সবাই সদাপ্রভুর চোখে ভাল এবং তিনি তাদের উপর সন্তুষ্ট,” কিম্বা বলেছ, “কোথায় সেই ঈশ্বর যিনি ন্যায়বিচার করেন?”
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
All chapters:
1
2
3
4