bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Micah 2
Micah 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 3 →
1
ধিক্ তাদের, যারা অন্যায়ের পরিকল্পনা করে, যারা নিজেদের বিছানায় মন্দের ফন্দি আঁটে। সকাল হলেই তারা সেইমত কাজ করে, কারণ তা করবার ক্ষমতা তাদের হাতে আছে।
2
তারা ক্ষেত-খামার আর ঘর-বাড়ীর প্রতি লোভ করে তা কেড়ে নেয়। তারা মানুষকে ঠকিয়ে তার ঘর-বাড়ী ও তার জায়গা-জমি নিয়ে নেয়।
3
সেইজন্য সদাপ্রভু বলছেন, “তোমাদের বিরুদ্ধে আমি অমংগলের পরিকল্পনা করছি যা থেকে তোমরা নিজেদের রক্ষা করতে পারবে না। তোমরা আর গর্ব করে চলবে না, কারণ সময়টা হবে বিপদের।
4
সেই দিন ভীষণ বিলাপ হবে এবং এই দুঃখের গান গাওয়া হবে: আমরা একেবারে ধ্বংস হয়ে গেছি; আমাদের জাতির সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে। সদাপ্রভু তা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। আমাদের ক্ষেত-খামার তিনি বিশ্বাসঘাতকদের দিয়ে দিয়েছেন।”
5
কাজেই তোমাদের মধ্যে কেউই সদাপ্রভুর লোকদের সংগে জমির ভাগ পাবে না।
6
তোমাদের নবীরা আমাদের বলে, “এই সব কথা বোলো না, এই সব বিষয়ে কোন কথা বোলো না, কারণ আমাদের উপরে অসম্মান আসবে না।”
7
হে যাকোবের বংশ, তোমাদের এই কথা বলা উচিত নয়, “সদাপ্রভুর আত্মা অধৈর্য হন নি; তিনি এই সব কাজ করেন না।” সদাপ্রভু বলছেন, “যারা ন্যায় পথে চলে কেবল তাদেরই উপর আমার বাক্য মংগল আনে।
8
আজকাল আমার লোকেরা শত্রুর মত হয়ে উঠেছে। যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মত যারা নিশ্চিন্তে পথ চলছে তাদের গা থেকে তোমরা কাপড় খুলে নিচ্ছ।
9
আমার লোকদের স্ত্রীদের তোমরা তাদের প্রিয় বাড়ী-ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। আমার আশীর্বাদ থেকে তাদের ছেলেমেয়েদের তোমরা চিরকালের জন্য বঞ্চিত করছ।
10
তোমরা ওঠো, চলে যাও, এটা তো তোমাদের বিশ্রামের স্থান নয়; কারণ তোমরা দেশটাকে অশুচি করেছ, সেইজন্যই তা ভীষণভাবে ধ্বংস হয়ে যাবে।
11
যদি কোন মিথ্যাবাদী ও ঠগ এসে বলে, ‘আমি বলছি যে, তোমাদের প্রচুর মদ ও আংগুর-রস হবে,’ তবে সে-ই হবে এই জাতির জন্য উপযুক্ত নবী!”
12
সদাপ্রভু বলছেন, “হে যাকোব, আমি নিশ্চয়ই তোমাদের সবাইকে জড়ো করব; আমি অবশ্যই ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের একত্র করব। বস্রার ভেড়াগুলোর মত করে, খোঁয়াড়ে থাকা ভেড়ার পালের মত করে আমি তাদের একত্র করব; দেশটা আবার লোকে ভরে যাবে।”
13
বন্দীদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন; তারা ফটক ভেংগে বের হয়ে আসবে। সদাপ্রভু, যিনি তাদের রাজা, তিনি তাদের আগে আগে যাবেন।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7