bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Micah 6
Micah 6
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 7 →
1
হে ইস্রায়েল, সদাপ্রভুর কথা শোন। তিনি বলছেন, “হে মীখা, তুমি উঠে দাঁড়িয়ে পাহাড়-পর্বতের সামনে তোমার মামলা উপস্থিত কর; তোমার যা বলবার আছে তা পাহাড়গুলো শুনুক।”
2
হে পাহাড়-পর্বত, তোমরা সদাপ্রভুর অভিযোগ শোন; হে পৃথিবীর চিরস্থায়ী ভিত্তিগুলো, তোমরাও শোন। এর কারণ তাঁর লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর কিছু বলবার আছে; তিনি ইস্রায়েলের বিরুদ্ধে একটা মামলা রুজু করেছেন।
3
সদাপ্রভু বলছেন, “হে আমার লোকেরা, আমি তোমাদের কি করেছি? কিভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি? আমাকে উত্তর দাও।
4
আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি, দাসের অবস্থা থেকে তোমাদের মুক্ত করেছি। তোমাদের সাহায্যের জন্য মোশি, হারোণ ও মরিয়মকে পাঠিয়েছি।
5
হে আমার লোকেরা, মোয়াবের রাজা বালাক যে পরিকল্পনা করেছিল এবং বিয়োরের ছেলে বিলিয়ম কি উত্তর দিয়েছিল তা মনে করে দেখ। শিটীম থেকে গিল্গল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে কর যাতে তোমরা আমার করা উদ্ধারের কাজগুলো জানতে পার।”
6
আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব? আমি কি পোড়ানো-উৎসর্গের জন্য এক বছর বয়সের কতগুলো বাছুর নিয়ে তাঁর সামনে যাব?
7
সদাপ্রভু কি হাজার হাজার ভেড়া কিম্বা দশ হাজার নদী-ভরা জলপাই তেলে খুশী হবেন? আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান, আমার পাপের জন্য আমার শরীরের ফল উৎসর্গ করব?
8
ওহে মানুষ, যা ভাল তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। ন্যায় কাজ করা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে ভালবাসা আর তোমার ঈশ্বরের সংগে নম্রভাবে যোগাযোগ-সম্বন্ধ রক্ষা করা ছাড়া সদাপ্রভু তোমার কাছে আর কিছু চান না।
9
জ্ঞানী লোকেরা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে। ঐ শোন, সদাপ্রভু শহরের লোকদের ডাকছেন। তিনি বলছেন, “তোমরা শাস্তির লাঠির দিকে ও যিনি সেটাকে নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও।
10
দুষ্ট লোকদের ঘরে অসৎ উপায়ে পাওয়া ধন-সম্পদ ও ঠকাবার মাপের টুকরি আছে যা আমি ঘৃণা করি।
11
যে লোকের কাছে ঠকাবার দাঁড়িপাল্লা ও ওজনে কম বাট্খারা আছে তাকে কি আমি নির্দোষ বলে মনে করব?
12
তোমাদের ধনী লোকেরা অত্যাচারী, তোমরা মিথ্যাবাদী এবং তোমাদের মুখ ছলনার কথা বলে।
13
কাজেই আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব।
14
তোমরা খেয়ে তৃপ্ত হবে না; তোমাদের পেটে খিদে থেকে যাবে। তোমরা জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে কিন্তু কিছুই রক্ষা করতে পারবে না, কারণ তোমরা যদি বা কিছু রক্ষা কর তবে তা আমি যুদ্ধ এনে ধ্বংস করব।
15
তোমরা বীজ বুনবে কিন্তু ফসল কাটতে পারবে না; তোমরা জলপাই মাড়াই করবে কিন্তু নিজে তার তেল ব্যবহার করতে পারবে না; তোমরা আংগুর মাড়াই করেও তার রস খেতে পারবে না।
16
তোমরা অম্রির নিয়ম-কানুুন পালন করেছ ও আহাব-বংশের সব অভ্যাসমত চলেছ। তোমরা তাদের পরামর্শ অনুসারে চলেছ। সেইজন্য আমি ধ্বংসের হাতে ও ঠাট্টা-বিদ্রূপের হাতে তোমাদের তুলে দেব; আমার লোক হিসাবে তোমাদের অসম্মান ভোগ করতে হবে।”
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7