bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Philippians 1
Philippians 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
তীমথিয় আর আমি পৌল-আমরা খ্রীষ্ট যীশুর দাস। খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত ঈশ্বরের যে সব লোক ফিলিপী শহরে আছে আমরা তাদের কাছে এবং তাদের পরিচালকদের ও পরিচারকদের কাছে লিখছি।
2
আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের দয়া করুন ও শান্তি দান করুন।
3
আমি যতবার তোমাদের কথা মনে করি ততবারই আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই।
4
তোমাদের জন্য প্রার্থনার সময়ে আমি সব সময় আনন্দের সংগে প্রার্থনা করে থাকি,
5
কারণ যীশু খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচারের কাজে তোমরা প্রথম দিন থেকে এই পর্যন্ত আমাকে সাহায্য করে আসছ।
6
আমার এই বিশ্বাস আছে, তোমাদের অন্তরে যিনি ভাল কাজ করতে আরম্ভ করেছেন তিনি খ্রীষ্ট যীশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন।
7
তোমাদের সকলের সম্বন্ধে আমার মনের ভাব এই রকম হওয়াই উচিত, কারণ তোমরা আমার প্রিয়। আমি জেলে থাকি বা সুখবরের পক্ষে দাঁড়িয়ে তার সত্যতা প্রমাণ করি, তাতে তোমরা সবাই আমার সংগে ঈশ্বরের দয়ার ভাগী।
8
খ্রীষ্ট যীশুর ভালবাসা অন্তরে রেখে আমি যে তোমাদের কত ভালবাসি তার সাক্ষী ঈশ্বর।
9
আমি প্রার্থনা করি তোমাদের ভালবাসা যেন জ্ঞান ও বিচারবুদ্ধির সংগে মিলিত হয়ে বেড়েই চলে।
10
তাহলে যা সত্যিসত্যিই সবচেয়ে ভাল তা তোমরা বুঝে বেছে নিতে পারবে। এতে তোমরা যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে সৎ জীবনের ফল দ্বারা পরিপূর্ণ হয়ে খ্রীষ্টের আসবার দিন পর্যন্ত খাঁটি ও নিখুঁত থাকতে পারবে, আর এতে ঈশ্বরের গৌরব ও প্রশংসা হবে।
12
ভাইয়েরা, আমি চাই যেন তোমরা জানতে পার যে, আমার উপর যা ঘটেছে তার ফলে সুখবর প্রচারের কাজ আরও এগিয়ে গেছে।
13
আর তাতে এখানকার রাজবাড়ীর সৈন্যদল ও অন্য সকলে জানতে পেরেছে যে, খ্রীষ্টের জন্যই আমি বন্দী অবস্থায় আছি।
14
এছাড়া আমার এই বন্দী অবস্থায় থাকবার দরুন বেশীর ভাগ ভাইয়েরা প্রভুর উপর আরও বেশী করে নির্ভর করতে শিখেছে এবং সেইজন্যই তারা নির্ভয়ে ঈশ্বরের বাক্য প্রচার করতে আরও সাহসী হয়েছে।
15
তাদের মধ্যে কেউ কেউ অবশ্য হিংসা ও দলাদলির মনোভাব নিয়ে খ্রীষ্টের বিষয় প্রচার করে, আবার অন্যেরা ভাল উদ্দেশ্য নিয়েই তা করে।
16
এই লোকদের মনে ভালবাসা আছে বলেই তারা খ্রীষ্টের বিষয় প্রচার করে, কারণ এরা জানে যে, সুখবরের পক্ষে দাঁড়িয়ে কথা বলবার জন্যই আমি নিযুক্ত।
17
কিন্তু ঐ প্রথম দলের লোকেরা নিজেদের স্বার্থের জন্য খ্রীষ্টের বিষয় প্রচার করে থাকে, কোন ভাল উদ্দেশ্য নিয়ে তা করে না। ওরা মনে করে, এতে আমার বন্দী অবস্থায় ওরা আমাকে কষ্ট দিতে পারবে।
18
কিন্তু তাতে কি এসে যায়? আসল কথা হল, এতে যেভাবেই হোক খ্রীষ্টের বিষয় প্রচারিত হচ্ছে-তা ছলনার উদ্দেশ্যেই হোক আর সৎ উদ্দেশ্যেই হোক; আর তাতেই আমার আনন্দ। আমার এই আনন্দ কখনও শেষ হবে না,
19
কারণ আমি জানি, আমার উপর যা ঘটেছে তার শেষ ফল হবে আমার মুক্তি; আর তা তোমাদের প্রার্থনার দ্বারা ও যীশু খ্রীষ্টের আত্মার সাহায্যেই হবে।
20
আমার স্থির বিশ্বাস আছে যে, আমি কোন কিছুতেই লজ্জা পাব না বরং আমার যথেষ্ট সাহস থাকবে, যাতে আগে যেমন আমার মধ্য দিয়ে খ্রীষ্টের গৌরব প্রকাশ হত তেমনি এখনও হবে-তা আমি বাঁচি বা মরি;
21
কারণ আমার পক্ষে জীবন হল খ্রীষ্ট এবং মরণ হল লাভ।
22
কিন্তু যদি আমি বেঁচেই থাকি তবে সেটা আমাকে এমন একটা কাজের সুযোগ দেবে যাতে যথেষ্ট ফল হয়। কোন্টা আমি বেছে নেব তা জানি না।
23
দু’দিকই আমাকে টানছে। আমি মরে গিয়ে খ্রীষ্টের সংগে থাকতে চাই, কারণ সেটা অনেক ভাল।
24
তবুও তোমাদের জন্য আমার বেঁচে থাকবার দরকার আরও বেশী।
25
আমি নিশ্চয় করে জানি আমি বেঁচে থাকব এবং তোমাদের সকলের সংগেই থাকব, যেন তোমাদের বিশ্বাস বেড়ে যায় এবং তাতে তোমরা আনন্দিত হও।
26
ফলে তোমাদের মধ্যে আমার আবার আসবার দরুন তোমরা খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে আমাকে নিয়ে আনন্দে উপ্চে পড়বে।
27
সবচেয়ে বড় কথা হল, তোমরা এমনভাবে তোমাদের জীবন কাটাও যা খ্রীষ্টের বিষয়ে সুখবরের উপযুক্ত। তাহলে আমি নিজে এসে তোমাদের দেখি বা দূর থেকে তোমাদের কথা শুনি, আমি জানব যে, তোমরা মনে-প্রাণে এক হয়ে স্থির ভাবে দাঁড়িয়ে আছ এবং যে বিশ্বাস সুখবরের মধ্য দিয়ে আসে তার জন্য একসংগে পরিশ্রম করছ।
28
যারা তোমাদের বিরুদ্ধে আছে তাদের দিক থেকে কোন কিছুতে তোমরা ভয় পেয়ো না। এতেই প্রমাণ হবে যে, তারা ধ্বংস হতে যাচ্ছে আর তোমরা উদ্ধার পেতে যাচ্ছ; আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে।
29
তোমাদের দয়া করা হয়েছে যেন তোমরা যে কেবল খ্রীষ্টের উপর বিশ্বাস করতে পার এমন নয়, তাঁর জন্য কষ্টভোগও করতে পার।
30
তোমরা আগে আমাকে যেভাবে কষ্ট স্বীকার করতে দেখেছ এবং এখনও সেই সম্বন্ধে যা শুনছ, তোমরাও সেই একই রকম কষ্টের মধ্যে জড়িয়ে পড়েছ।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4