bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Philippians 4
Philippians 4
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
1
আমার ভাইয়েরা, আমি তোমাদের ভালবাসি আর তোমাদের দেখতে চাই। তোমরাই আমার আনন্দ, আমার জয়ের মালা। তোমরা প্রভুর সংগে যুক্ত হয়ে স্থির থাক।
2
উবদিয়া ও সুন্তখী, আমি তোমাদের বিশেষভাবে এই অনুরোধ করছি-প্রভুর সংগে যুক্ত হয়েছ বলে তোমাদের মন যেন এক হয়।
3
আর আমার আসল সহকর্মী, আমি তোমাকেও অনুরোধ করছি-তুমি এই স্ত্রীলোকদের সাহায্য কর। তাঁরা খ্রীষ্টের বিষয়ে সুখবরের জন্য আমার সংগে এবং ক্লীমেন্ত ও আমার অন্যান্য সহকর্মীদের সংগে কষ্ট স্বীকার করেছিলেন। এঁদের নাম জীবন-বইয়ে লেখা আছে।
4
প্রভুর সংগে যুক্ত হয়েছ বলে তোমরা সব সময় আনন্দিত থাক। আমি আবার বলি, তোমরা আনন্দিত থাক।
5
তোমাদের নরম স্বভাব যেন সকলে দেখতে পায়। প্রভু শীঘ্রই আসছেন।
6
কোন বিষয় নিয়ে উতলা হোয়ো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সংগে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও।
7
তার ফলে, ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে।
8
শেষে বলি, ভাইয়েরা, যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভাল এবং প্রশংসার যোগ্য, সেই দিকে তোমরা মন দাও।
9
তোমরা আমার কাছে যা শিখেছ ও ভাল বলে গ্রহণ করেছ এবং আমার মধ্যে যা দেখেছ ও আমার মুখে যা শুনেছ, তা-ই নিয়ে নিজেদের ব্যস্ত রাখ। তাতে শান্তিদাতা ঈশ্বর তোমাদের সংগে সংগে থাকবেন।
10
প্রভু আমাকে খুব আনন্দ দান করেছেন, কারণ অনেক দিন পরে তোমরা আবার আমার জন্য চিন্তা করছ। অবশ্য আমার জন্য সব সময়ই তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা তোমরা দেখাবার সুযোগ পাও নি।
11
আমার কোন অভাবের জন্য যে আমি এই কথা বলছি তা নয়, কারণ যে কোন অবস্থায় আমি সন্তুষ্ট থাকতে শিখেছি।
12
অভাবের মধ্যে এবং প্রচুর থাকবার মধ্যে আমি সন্তুষ্ট থাকতে জানি। ভরা পেটে হোক বা খালি পেটে হোক, প্রচুর থাকবার মধ্যে হোক বা অভাবের মধ্যে হোক-সব অবস্থাতেই কিভাবে সন্তুষ্ট থাকা যায় আমি তা শিখেছি।
13
যিনি আমাকে শক্তি দান করেন তাঁর মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি।
14
তবুও তোমরা আমার কষ্টের ভাগী হয়ে ভালই করেছ।
15
ফিলিপীয় মণ্ডলীর লোকেরা, তোমরা তো নিজেরাই জান যে, তোমরা প্রথমে সুখবর শুনবার পরে যখন আমি ম্যাসিডোনিয়া ছেড়ে চলে গিয়েছিলাম, তখন তোমরা ছাড়া আর কোন মণ্ডলীই আমার সংগে দেওয়া-নেওয়ার ব্যাপারে যোগ দেয় নি।
16
যখন আমি থিষলনীকীতে ছিলাম তখনও তোমরা কয়েক বার সাহায্য পাঠিয়ে আমার অভাব পূরণ করেছিলে।
17
কোন উপহার যে আমি চাইছি তা নয়, কিন্তু আমি এমন ফলের আশা করছি যা তোমাদের নামে জমা হতে থাকবে।
18
আমার সব পাওনাই আমি পেয়েছি। আসলে আমার যা দরকার তার চেয়েও বেশী আমার আছে। ইপাফ্রদীতের হাতে তোমাদের পাঠানো উপহার পেয়ে এখন আমার যথেষ্ট হয়েছে। এই উপহারগুলো সুগন্ধযুক্ত ও গ্রহণযোগ্য উৎসর্গ,
19
আর এতে ঈশ্বর খুশী হন। আমার ঈশ্বর তাঁর গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন।
20
যুগ যুগ ধরে চিরকাল আমাদের পিতা ঈশ্বরের গৌরব হোক। আমেন।
21
খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত ঈশ্বরের প্রত্যেক লোককে আমার শুভেচ্ছা জানায়ো। আমার সংগে যে ভাইয়েরা আছেন তাঁরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
22
ঈশ্বরের সব লোকেরা যাঁরা এখানে আছেন, বিশেষভাবে সম্রাট কৈসরের বাড়ীর লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
23
প্রভু যীশু খ্রীষ্টের দয়া তোমাদের অন্তরে থাকুক।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
All chapters:
1
2
3
4