bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
John 15
John 15
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 16 →
1
আমি সত্যি আঙুরগাছ এবং আমার পিতা একজন আঙুর উত্পাদক।
2
তিনি আমার কাছ থেকে সেই সব ডাল কেটে ফেলেন যে সমস্ত ডালে ফল ধরে না এবং যে ডালে ফল ধরে সেই প্রতিটি ডাল তিনি পরিষ্কার করেন যেন আরো অনেক বেশি ফল দেয়।
3
আমি যে বার্তার কথা তোমাদের আগে বলেছি তার জন্য তোমরা আগে থেকেই পরিষ্কৃত হয়েছ।
4
আমাতে থাক এবং আমি তোমাদের মধ্যে। যেমন আঙুর গাছের থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো ডাল নিজের থেকে ফল দিতে পারে না, তেমনই তোমরা যদি আমার মধ্যে না থাক তবে তোমরাও পার না।
5
আমি আঙুর গাছ; তোমরা শাখাপ্রশাখা। যে কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে, সেই লোক অনেক ফলে ফলবান হবে, যে আমার থেকে দূরে থাকে সে কিছুই করতে পারে না।
6
যদি কেউ আমাতে না থাকে, তাকে ডালের মত ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং সে শুকিয়ে যায়; লোকেরা ডালগুলো জড়ো করে সেগুলোকে আগুনের মধ্যে ফেলে দেয় ও সেগুলো পুড়ে যায়।
7
যদি তোমরা আমার মধ্যে থাক এবং আমার কথাগুলো যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা চাও এবং আমি তোমাদের জন্য তাই করব।
8
এ তে আমার পিতা মহিমান্বিত হন, যদি তোমরা অনেক ফলে ফলবান হও তবে তোমরা আমার শিষ্য হবে।
9
পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমন তোমাদের ভালো বেসেছি; আমার ভালবাসার মধ্যে থাক।
10
তোমরা যদি আমার আদেশগুলি পালন কর, তোমরাও আমার ভালবাসার মধ্যে থাকবে যেমন আমি আমার পিতার আদেশগুলি পালন করেছি এবং তাঁর ভালবাসায় থাকি।
11
আমি তোমাদের এইসব বিষয় বলেছি, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ পূর্ণ হয়।
12
আমার আদেশ এই, যেন তোমরা একে অন্যকে ভালোবাসবে, যেমন আমি তোমাদের ভালোবেসেছি।
13
কারোর এর চেয়ে বেশি ভালোবাসা নেই, যে নিজের বন্ধুদের জন্য নিজের প্রাণ দেবে।
14
তোমরা আমার বন্ধু যদি তোমরা এই সব জিনিস কর যা আমি তোমাদের আদেশ করি।
15
বেশিদিন আর আমি তোমাদের দাস বলব না, কারণ, দাসেরা জানে না তাদের প্রভু কি করছে। আমি তোমাদের বন্ধু বলেছি, কারণ আমার পিতার কাছে যা শুনেছি, সবই তোমাদের জানিয়েছি।
16
তোমরা আমাকে নির্বাচন কর নি, কিন্তু আমিই তোমাদের নির্বাচন করেছি এবং তোমাদের যাওয়ার জন্য তোমাদের নিয়োগ করেছি এবং ফল বহন কর এবং তোমাদের ফল যেন থাকে। তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে, তিনি তোমাদের তাই দেবেন।
17
এই আদেশ আমি তোমাদের দিচ্ছি, যে তোমরা একে অন্যকে ভালোবাসো।
18
জগৎ যদি তোমাদের ঘৃণা করে, জেন যে এটা তোমাদের ঘৃণা করার আগে আমাকে ঘৃণা করেছে।
19
তোমরা যদি এই জগতের হতে, তবে জগৎ তোমাদের নিজের মত ভালোবাসত; কিন্তু কারণ তোমরা জগতের নও এবং কারণ আমি তোমাদের জগতের বাইরে থেকে নির্বাচন করেছি, এই জন্য জগৎ তোমাদের ঘৃণা করে।
20
মনে রেখো আমি তোমাদের যা বলেছি, ‘একজন দাস নিজের প্রভুর থেকে মহৎ হয় না।’ যদিও তারা আমাকে কষ্ট দিয়েছে, তারা তোমাদেরও কষ্ট দেবে; তারা যদি আমার কথা রাখত, তারা তোমাদের কথাও রাখত।
21
তারা আমার নামের জন্য তোমাদের উপর এই সব করবে, কারণ তারা জানে না কে আমাকে পাঠিয়েছেন।
22
আমি যদি না আসতাম এবং তাদের কাছে কথা না বলতাম, তবে তাদের পাপ হত না; কিন্তু এখন তাদের পাপ কেউ ক্ষমা করবে না।
23
যে আমাকে ঘৃণা করে, সে আমার পিতাকেও ঘৃণা করে।
24
যদি আমি তাদের মধ্যে কাজ না করতাম যা অন্য কেউ করেনি, তবে তারা পাপ করত না। কিন্তু এখন তারা আমাকে এবং আমার পিতাকে উভয়কে দেখেছে এবং ঘৃণা করেছে।
25
এটা ঘটেছে যে তাদের আইনে লেখা এই কথা পূর্ণ হয়েছে: “তারা কোনো কারণ ছাড়া আমাকে ঘৃণা করেছে।”
26
যখন সাহায্যকারী এসেছে, যাঁকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়েছি, তিনি হন, সত্যের আত্মা, যিনি পিতার কাছ থেকে এসেছেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন।
27
তোমরাও সাক্ষ্য বহন করবে কারণ তোমরা প্রথম থেকে আমার সঙ্গে আছ।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21