bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
John 17
John 17
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 18 →
1
যীশু এই সব কথা বললেন; তারপর তিনি তাঁর চোখ স্বর্গের দিকে তুললেন এবং বললেন, “পিতা, সময় এসেছে; তোমার পুত্রকে মহিমান্বিত কর, যেন ছেলে তোমাকে মহিমান্বিত করে -
2
যেমন তুমি তাঁকে সব মানুষের উপরে অধিকার দিয়েছ যাদের তুমি তাঁকে দিয়েছ তিনি যেন তাঁদের অনন্ত জীবন দেন।
3
আর এটাই অনন্ত জীবন: যেন তারা তোমাকে জানতে পারে, একমাত্র সত্য ঈশ্বরকে এবং তুমি যাঁকে পাঠিয়েছ, যীশু খ্রীষ্টকে।
4
তুমি আমাকে যে কাজ করতে দিয়েছ তা শেষ করে, আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি।
5
এখন, পিতা, জগৎ সৃষ্টি হবার আগে তোমার কাছে একা আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত কর।
6
জগতের বাইরে থেকে তুমি যে লোকদের আমাকে দিয়েছ আমি তাদের কাছে তোমার নাম প্রকাশ করেছি। তারা তোমারই ছিল; এবং তাদের তুমি আমাকে দিয়েছ এবং তারা তোমার কথা রেখেছে।
7
এখন তারা জানে যে, তুমি আমাকে যা কিছু দিয়েছ সে সবই তোমার কাছ থেকে এসেছে,
8
তুমি আমাকে যে সব বাক্য দিয়েছ - আমি এই বাক্যগুলি তাদের দিয়েছি। তারা তাদের গ্রহণ করেছে এবং সত্যি জেনেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি এবং তারা বিশ্বাস করেছে যে তুমি আমাকে পাঠিয়েছো।
9
আমি তাদের জন্য প্রার্থনা করি। আমি জগতের জন্য প্রার্থনা করি না কিন্তু যাদের তুমি আমাকে দিয়েছ, তাদের জন্য তারা তোমারই।
10
সব জিনিষ যা আমার সবই তোমার এবং তোমার জিনিষই আমার; আমি তাদের মধ্যে মহিমান্বিত হয়েছি।
11
আমি আর বেশিক্ষণ জগতে নেই, কিন্তু এই লোকেরা জগতে আছে এবং আমি তোমাদের কাছে আসছি। পবিত্র পিতা, তোমার নামে তাদের রক্ষা কর যা তুমি আমাকে দিয়েছ যেন তারা এক হয়, যেমন আমরা এক।
12
যখন আমি তাদের সঙ্গে ছিলাম আমি তোমার নামে তাদের রক্ষা করেছি যা তুমি আমাকে দিয়েছ; আমি তাদের পাহারা দিয়েছি এবং যার বিনষ্ট হওয়ার কথা ছিল সে বিনষ্ট হয়েছে, যেন শাস্ত্রের কথা পূর্ণ হয়।
13
এখন আমি তোমার কাছে আসছি; কিন্তু আমি জগতে থাকতেই এই সব কথা বলেছি যেন তারা আমার আনন্দে নিজেদের পূর্ণ করে।
14
আমি তাদের তোমার বাক্য দিযেছি; জগৎ তাদের ঘৃণা করেছে, কারণ তারা জগতের নয়, যেমন আমি জগতের নই।
15
আমি প্রার্থনা করছি না যে তুমি তাদের জগৎ থেকে নিয়ে নাও, কিন্তু তাদের শয়তানের কাছ থেকে রক্ষা কর।
16
তারা জগতের নয়, যেমন আমিও জগতের নই।
17
তাদের সত্যে পবিত্র কর; তোমার বাক্য সত্য।
18
তুমি আমাকে জগতে পাঠিয়েছো এবং আমি তাদের জগতে পাঠিয়েছি।
19
তাদের জন্য আমি নিজেকে পবিত্র করেছি যেন তারা তাদেরকেও সত্যে পবিত্র করে।
20
আমি কেবলমাত্র এদের জন্য প্রার্থনা করি না, কিন্তু আরও তাদের জন্য যারা তাদের বাক্যের মধ্য দিয়ে আমাকে বিশ্বাস করবে
21
সুতরাং তারা সবাই এক হবে, যেমন তুমি, পিতা, আমার মধ্যে এবং আমি তোমার মধ্যে। আমি প্রার্থনা করি যে তারাও যেন আমাদের মধ্যে থাকে সুতরাং জগৎ বিশ্বাস করবে যে তুমি আমাকে পাঠিয়েছো।
22
যে মহিমা তুমি আমাকে দিয়েছ - তা আমি তাদের দিয়েছি, সুতরাং তারা এক হবে, যেমন আমরা এক-
23
আমি তাদের মধ্যে এবং তুমি আমার মধ্যে, যেন তারা সম্পূর্নভাবে এক হয়; যেন জগৎ জানতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছো এবং তাদের ভালোবেসছ, যেমন তুমি আমাকে ভালোবেসেছ।
24
পিতা, যাদের তুমি আমায় দিয়েছ -আমি আশা করি যে তারাও আমার সঙ্গে থাকে যেখানে আমি থাকি, তুমি আমায় যাদের দিয়েছো, তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে সুতরাং তারা যেন আমার মহিমা দেখে, যা তুমি আমাকে দিয়েছ: কারণ জগৎ সৃষ্টির আগে তুমি আমাকে ভালোবেসেছিলে।
25
ধর্মময় পিতা, জগৎ তোমাকে জানে নি, কিন্তু আমি তোমাকে জানি; এবং এরা জানে যে তুমি আমাকে পাঠিয়েছো।
26
আমি তাদের কাছে তোমার নাম জানিয়েছি এবং আমি ইহা জানাব যে তুমি যে প্রেমে আমাকে প্রেম করেছ, যা তাদের মধ্যে থাকে, আমি তাদের মধ্যে থাকি।”
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21