bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
1 Chronicles 13
1 Chronicles 13
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 14 →
1
পরে দাউদ সহস্রপতিদের ও শতপতিদের সঙ্গে ও সমস্ত নেতৃবর্গের সঙ্গে মন্ত্রণা করলেন।
2
আর দাউদ সমস্ত ইসরাইল-সমাজকে বললেন, যদি তোমাদের ভাল মনে হয় ও আমাদের আল্লাহ্ মাবুদ থেকে এই কাজ হয়ে থাকে, তবে এসো, আমরা ইসরাইলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভাইদের কাছে ও তাদের সঙ্গে যে সকল ইমাম ও লেবীয়েরা নিজ নিজ চারণ-ভূমি বিশিষ্ট নগরে বাস করে তাদের কাছে লোক পাঠাই, যেন তারা আমাদের কাছে ঁজমায়েত হয়।
3
আর এসো, আমাদের আল্লাহ্র সিন্দুক আমাদের কাছে ফিরিয়ে আনি, কেননা তালুতের সময়ে আমরা তার খোঁজ করি নি।
4
তখন সমস্ত সমাজ বললো, আমরা তা করবো; কেননা সব লোকের দৃষ্টিতে এই কথা ন্যায্য মনে হল।
5
পরে কিরিয়ৎ-যিয়ারীম থেকে আল্লাহ্র সিন্দুক আনবার জন্য দাউদ মিসরের সীহোর নদী থেকে হমাতের প্রবেশ স্থান পর্যন্ত সমস্ত ইসরাইলকে একত্র করলেন।
6
আর আল্লাহ্র সিন্দুক, কারুবীদ্বয়ে আসীন মাবুদের সিন্দুক, যার উপরে সেই নাম কীর্তিত, তা এহুদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম থেকে আনবার জন্য দাউদ ও সমস্ত ইসরাইল সেই স্থানে গেলেন।
7
পরে তাঁরা আল্লাহ্র সিন্দুক একটি নতুন ঘোড়ার গাড়িতে উঠিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন এবং উষঃ ও অহিয়ো ঐ ঘোড়ার গাড়ি চালনা করলো।
8
আর দাউদ ও সমস্ত ইসরাইল সমস্ত শক্তিতে আল্লাহ্র সম্মুখে গজল সহকারে বীণা, নেবল, তম্বুরা, করতাল ও তূরী বাজালেন।
9
পরে তাঁরা কীদোনের খামার পর্যন্ত গেলে উষঃ ঐ সিন্দুক ধরবার জন্য হাত বাড়ালো, কেননা বলদযুগল পিছলিয়ে পড়েছিল।
10
তখন উষের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল ও সিন্দুকের প্রতি তার হাত বাড়ানোর দরুন তিনি তাকে আঘাত করলেন; তাতে সে সেই স্থানে আল্লাহ্র সম্মুখে মৃত্যুবরণ করলো।
11
মাবুদ উষকে আক্রমণ করায় দাউদ অসন্তুষ্ট হলেন, আর সেই স্থানের নাম পেরস-উষঃ (উষঃ-আক্রমণ) রাখলেন; আজও সেই নাম প্রচলিত আছে।
12
আর দাউদ সেদিন আল্লাহ্কে ভয় পেয়ে বললেন; আল্লাহ্র সিন্দুক কিভাবে আমার কাছে আনবো?
13
তাই দাউদ সেই সিন্দুক দাউদ-নগরে নিজের কাছে না এনে পথের পাশে অবস্থিত গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে নিয়ে রাখলেন।
14
আর আল্লাহ্র সিন্দুক ওবেদ-ইদোমের বাড়িতে তার পরিবারের কাছে তিন মাস থাকলো; তাতে মাবুদ ওবেদ-ইদোমের বাড়ি ও তার সর্বস্বকে দোয়াযুক্ত করলেন।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29