bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
1 Chronicles 9
1 Chronicles 9
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 10 →
1
এভাবে সমস্ত ইসরাইলের খান্দাননামা লেখা হল, আর দেখ, তা ইসরাইলের বাদশাহ্দের পুস্তকে লেখা রয়েছে। পরে এহুদার লোকেরা তাদের সত্য লঙ্ঘনের দরুন বন্দী হয়ে ব্যাবিলনে নীত হল।
2
যার যার নগরে যারা প্রথমে নিজ নিজ অধিকারে বসতি করলো, তারা এই— ইসরাইল, ইমামেরা, লেবীয়রা ও নথীনীয়েরা।
3
আর এহুদা-বংশের, বিন্ইয়ামীন-বংশের এবং আফরাহীম ও মানাশা-বংশের লোকদের মধ্যে এই লোকেরা জেরুশালেমে বাস করতে লাগল।
4
উথয়, তিনি অম্মীহূদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি এহুদার পুত্র পেরসের সন্তানদের মধ্যে এক জন।
5
শীলোনীয়দের মধ্যে জ্যেষ্ঠ অসায় ও তার সন্তানেরা।
6
সেরহের সন্তানদের মধ্যে যুয়েল ও তাদের ভাইয়েরা, এরা ছয় শত নব্বই জন।
7
বিন্ইয়ামীন-বংশের লোকদের মধ্যে মশুল্লমের পুত্র সল্লু, মশুল্লম হোদবিয়ের পুত্র, ইনি হস্নূয়ের পুত্র।
8
আর যিরোহমের পুত্র যিব্নিয় ও মিখ্রির পৌত্র উষির পুত্র এলা এবং যিব্নিয়ের প্রপৌত্র উষির পুত্র এলা এবং যিব্নিয়ের প্রপৌত্র রূয়েলের পৌত্র শফটিয়ের পুত্র মশুল্লম;
9
ওরা ও এদের ভাইয়েরা নিজ নিজ বংশ অনুসারে নয় শত ছাপ্পান্ন জন। এরা সকলে নিজ নিজ পিতৃকুলের মধ্যে কুলপতি ছিল।
10
ইমামদের মধ্যে ষিদয়িয়, ষিহোয়ারীব ও যাখীন;
11
আর আল্লাহ্র গৃহের নেতা যে অহীটূব, তাঁর অতিবৃদ্ধ প্রপৌত্র মরায়োতের বৃদ্ধপ্রপৌত্র সাদোকের প্রপৌত্র মশুল্লমের পৌত্র হিল্কিয়ের পুত্র অসরিয়;
12
আর মল্কিয়ের প্রপৌত্র পশ্হূরের পৌত্র যিরোহমের পুত্র অদায়া; এবং ইম্মেরের অতিবৃদ্ধ প্রপৌত্র মশিল্লমীতের বৃদ্ধপ্রপৌত্র মশুল্লমের প্রপৌত্র যহসেরার পৌত্র অদীয়েলের পুত্র মাসয়;
13
এরা ও এদের ভাইয়েরা এক হাজার সাত শত ষাট জন, এরা যার যার পিতৃকুলের পতি এবং আল্লাহ্র গৃহের সেবাকর্ম সম্পাদনে অতি দক্ষ লোক।
14
আর লেবীয়দের মধ্যে মরারি বংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শমরিয়;
15
আর বকবকর, হেরশ ও গালল এবং আসফের প্রপৌত্র সিখ্রির পৌত্র মিকাহ্র পুত্র মত্তনিয়;
16
আর যিদূথূনের প্রপৌত্র গাললের পৌত্র শময়িয়ের পুত্র ওবদিয়; আর নটোফাতীয়দের গ্রামে বাসকারী ইল্কানার পৌত্র আসার পুত্র বেরিখিয়।
17
আর দ্বারপাল শল্লুম, অক্কুর, টল্মোন, অহীমান এবং তাদের ভাইয়েরা, এদের মধ্যে শল্লুম প্রধান।
18
এরা এ যাবৎ পূর্ব দিকে অবস্থিত রাজদ্বারে থাকতো, এরাই লেবি-বংশের শিবিরের দ্বারপাল।
19
আর শল্লুম কারুনের প্রপৌত্র ইবীয়াসফের পৌত্র কোরির পুত্র; সে ও তার পিতৃকুলজাত কারুনীয় ভাইয়েরা সেবাকর্ম সম্পাদনে নিযুক্ত হয়ে, তাঁবুর দরজাগুলোর রক্ষক হল। আর তাদেরে পূর্বপুরুষেরা মাবুদের শিবিরে নিযুক্ত হয়ে প্রবেশস্থানের রক্ষক হল;
20
পুরাকালে ইলিয়াসরের পুত্র পীনহস তাদের নেতা ছিলেন এবং মাবুদের তাঁর সহবর্তী ছিলেন।
21
মশেলেমিয়ের পুত্র জাকারিয়া জমায়েত-তাঁবুর দ্বাররক্ষক ছিল।
22
সবসুদ্ধ দ্বারপালের কাজের জন্য মনোনীত এই লোকেরা দুই শত বারো জন, তাদের গ্রামগুলোতে তাদের খান্দাননামা লেখা হয়েছিল। দাউদ ও শামুয়েল দর্শক তাদেরকে তাদের নিরূপিত কাজে নিযুক্ত করেছিলেন।
23
অতএব তারা ও তাদের সন্তানেরা মাবুদের গৃহের অর্থাৎ তাঁবুগৃহের দ্বারপালের কাজে প্রহরে প্রহরে নিযুক্ত হত।
24
এই দ্বারপালেরা পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ চারদিকে থাকতো।
25
আর তাদের গামস্থ ভাইদেরকে সময়ে সময়ে সপ্তাহের জন্য এসে তাদের সঙ্গে থাকতে হত।
26
কেননা ঐ চার জন প্রধান দ্বারপাল লেবীয়, তারা নিরূপিত কাজে নিযুক্ত; এবং আল্লাহ্র গৃহের কুঠরী ও ভাণ্ডারগুলোর নেতা ছিল।
27
আর তারা আল্লাহ্র গৃহের চতুর্দিকে রাত যাপন করতো; কেননা তাদের প্রতি রক্ষার ভার ছিল; এবং তাদেরকেই প্রতিদিন প্রাতে দরজা খুলতে হত।
28
আর তাদের কতগুলো লোক সেবাকর্মের সমস্ত পাত্র রক্ষার কাজে নিযুক্ত ছিল, আর সেসব সংখ্যা অনুসারে ভিতরে নিয়ে যাওয়া ও সংখ্যা অনুসারে বাইরে আনা হত।
29
আর তাদের কতগুলো লোক সমস্ত পাত্র, পবিত্র স্থানের সমস্ত পাত্র এবং সুজি, আঙ্গুর-রস, তেল, কুন্দুরু ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল।
30
ইমাম-সন্তানদের মধ্যে কয়েকজন সুগন্ধি দ্রব্যের মিষ্টান্ন প্রস্তুত করতো।
31
লেবীয়দের মধ্যে কারুনীয় শল্লুমের জ্যেষ্ঠ পুত্র মত্তিথিয় শস্য-কোরবানীর জিনিস সেঁকে আনবার কাজে নিযুক্ত ছিল।
32
আর তাদের জ্ঞাতি কহাতীয়দের সন্তানদের মধ্যে কিছু লোক প্রতি বিশ্রামবারে দর্শন-রুটি প্রস্তুত করতে নিযুক্ত ছিল।
33
কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়করা, তাঁরা কুঠরীতে (থাকতেন এবং অন্য কাজ থেকে) মুক্ত ছিলেন, কেননা তাঁরা দিন রাত তাদের কাজে নিযুক্ত থাকতেন।
34
এঁরা নিজ নিজ বংশানুসারে লেবীয়দের পিতৃকুলপতি, প্রধান লোক; এঁরা জেরুশালেমে বাস করতেন।
35
আর গিবিয়োনের পিতা যিয়ীয়েল গিবিয়োনে বাস করতেন, তাঁর স্ত্রীর নাম মাখা।
36
তাঁর জ্যেষ্ঠ পুত্র অব্দোন, পরে সূর, কীশ, বাল, নের, নাদব,
37
গাদোর, অহিয়ো, জাকারিয়া ও মিক্লোৎ।
38
মিক্লোতের পুত্র শিমিয়াম; এঁরাও নিজেদের ভাইদের সম্মুখে জেরুশালেমে নিজেদের ভাইদের কাছে বাস করতেন।
39
আর নেরের পুত্র কীশ, কীশের পুত্র তালুত, তালুতের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
40
যোনাথনের পুত্র মরীব্-বাল, মরীব্-বালের পুত্র মীখা।
41
মিকাহ্র সন্তান পিথোন, মেলক, তহরেয় (ও আহস)।
42
আহসের পুত্র যারঃ, যারের পুত্র আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি এবং সিম্রির পুত্র মোৎসা,
43
মোৎসার পুত্র বিনিয়া, তার পুত্র রফায়, তার পুত্র ইলীয়াসা, তার পুত্র আৎসেল।
44
আৎসেলের ছয় পুত্র, তাদের নাম এই— অস্রীকাম, বোখরূ, ইসমাইল, শিয়রিয়, ওবদিয় ও হানান; এরা আৎসেলের সন্তান।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29