bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
1 Chronicles 6
1 Chronicles 6
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 7 →
1
লেবির সন্তান গের্শোন, কহাৎ ও মরারি।
2
কহাতের সন্তান, অম্রাম, যিষ্হর, হেবরন ও উষীয়েল।
3
ইমরানের সন্তান হারুন, মূসা এবং মরিয়ম; আর হারুনের সন্তান নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।
4
ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়,
5
অবিশূয়ের পুত্র বুক্কি, বুক্কির পুত্র উষি,
6
উষির পুত্র সরহিয়, সরহিয়ের পুত্র মরায়োৎ,
7
মরায়োতের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব,
8
অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র অহীমাস,
9
অহীমাসের পুত্র অসরিয়, অসরিয়ের পুত্র যোহানন,
10
যোহাননের পুত্র অসরিয়; ইনি জেরুশালেমে সোলায়মানের নির্মিত গৃহে ইমামের কাজ করতেন।
11
আর অসরিয়ের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব,
12
অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র শল্লুম,
13
শল্লুমের পুত্র হিল্কিয়, হিল্কিয়ের পুত্র অসরিয়,
14
অসরিয়ের পুত্র সরায় ও সরায়ের পুত্র যিহোষাদক।
15
যে সময়ে মাবুদ বখতে-নাসারের হাত দিয়ে এহুদা ও জেরুশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই সময় এই যিহোষাদকও গেলেন।
16
লেবির সন্তান গের্শোম, কহাৎ ও মরারি।
17
আর গের্শোমের সন্তানদের নাম এই: লিব্নি ও শিমিয়ি।
18
আর কহাতের সন্তান অম্রাম, যিষ্হর, হেবরন ও উষীয়েল।
19
মরারির সন্তান মহলি ও মূশি। নিজ নিজ পিতৃকুল অনুসারে এসব লেবীয়দের গোষ্ঠী।
20
গের্শোমের (সন্তান); তাঁর পুত্র লিব্নি,
21
তাঁর পুত্র যহৎ, তাঁর পুত্র সিম্ম, তাঁর পুত্র যোয়াহ, তাঁর পুত্র ইদ্দো, তাঁর পুত্র সেরহ, তাঁর পুত্র যিয়ত্রয়।
22
কহাতের সন্তান— তাঁর পুত্র অম্মীনাদব, তাঁর পুত্র কারুন, তাঁর পুত্র অসীর,
23
তাঁর পুত্র ইলকানা, তাঁর পুত্র ইবীয়াসফ, তাঁর পুত্র অসীর,
24
তাঁর পুত্র তহৎ, তাঁর পুত্র ঊরীয়েল, তাঁর পুত্র ঊষিয়, তাঁর পুত্র শৌল।
25
ইল্কানার সন্তান অমাসয় ও অহীমোৎ।
26
ইল্কানা; ইল্কানার সন্তান তাঁর পুত্র সোফী, তাঁর পুত্র নহৎ,
27
তাঁর পুত্র ইলীয়াব, তাঁর পুত্র যিরোহম, তাঁর পুত্র ইল্কানা।
28
শামুয়েলের সন্তান, তাঁর জ্যেষ্ঠ পুত্র (যোয়েল) ও দ্বিতীয় অবিয়।
29
মরারির সন্তান মহলি, তাঁর পুত্র লিব্নি, তাঁর পুত্র শিমিয়ি, তাঁর পুত্র উষঃ,
30
তাঁর পুত্র শিমিয়, তাঁর পুত্র হগিয়, তাঁর পুত্র অসায়।
31
শরীয়ত-সিন্দুক নির্দিষ্ট স্থানে স্থাপিত হওয়ার পর দাউদ কিছু লোককে মাবুদের গৃহে গজলের কাজে নিযুক্ত করলেন।
32
তারা সোলায়মান যে পর্যন্ত জেরুশালেমে মাবুদের গৃহ নির্মাণ না করেন, সে পর্যন্ত তাঁরা জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর সম্মুখে গজল পরিবেশন করে পরিচর্যা করতেন ও নিজ নিজ পালা অনুসারে নিজ নিজ কাজে নিযুক্ত থাকতেন।
33
সেই নিযুক্ত লোকেরা ও তাঁদের সন্তানরা এই— কহাতীয়দের সন্তানদের মধ্যে হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;
34
ইনি শামুয়েলের পুত্র, ইনি ইল্কানার পুত্র; ইনি যিরোহমের পুত্র, ইনি ইলীয়েলের পুত্র, ইনি তোহের পুত্র,
35
ইনি সূফের পুত্র, ইনি ইল্কানার পুত্র, ইনি মাহতের পুত্র, ইনি অমাসয়ের পুত্র,
36
ইনি ইল্কানার পুত্র, ইনি যোয়েলের পুত্র, ইনি অসরিয়ের পুত্র, ইনি সফনিয়ের পুত্র,
37
ইনি তহতের পুত্র, ইনি অসীরের পুত্র, ইনি ইবীয়াসফের পুত্র, ইনি কারুনের পুত্র,
38
ইনি যিষহরের পুত্র, ইনি কহাতের পুত্র, ইনি লেবির পুত্র, ইনি ইসরাইলের পুত্র।
39
হেমনের ভাই আসফ, তিনি তাঁর ডান দিকে দাঁড়াতেন; সেই আসফ বেরিখিয়ের পুত্র, ইনি শিমিয়ের পুত্র,
40
ইনি মিকাইলের পুত্র, ইনি বাসেয়ের পুত্র, ইনি মল্কিয়ের পুত্র,
41
ইনি ইৎনির পুত্র, ইনি সেরহের পুত্র, ইনি অদায়ার পুত্র,
42
ইনি এথনের পুত্র, ইনি সিম্মের পুত্র, ইনি শিমিয়ির পুত্র,
43
ইনি যহতের পুত্র, ইনি গের্শোমের পুত্র, ইনি লেবির পুত্র।
44
এঁদের ভাইয়েরা মরারি-সন্তানেরা এঁদের বাম দিকে দাঁড়াতেন; এথন কীশির পুত্র, ইনি অব্দির পুত্র, ইনি মল্লুকের পুত্র,
45
ইনি হশবিয়ের পুত্র, ইনি, অমৎসিয়ের পুত্র, ইনি হিল্কিয়ের পুত্র,
46
ইনি অম্সির পুত্র, ইনি বানির পুত্র, ইনি শেমরের পুত্র,
47
ইনি মহলির পুত্র, ইনি মূশির পুত্র, ইনি মরারির পুত্র, ইনি লেবির পুত্র।
48
তাঁদের ভাই অন্যান্য লেবীয়দেরকে আল্লাহ্র গৃহরূপ শরীয়ত-তাঁবুর সমস্ত সেবাকর্মের জন্য দেওয়া হয়েছিল।
49
কিন্তু হারুন ও তাঁর পুত্ররা পোড়ানো-কোরবানী কোরবানগাহ্র ও ধূপগাহের উপরে উপহার পোড়াতেন, আল্লাহ্র গোলাম মূসার সমস্ত হুকুম অনুসারে মহা পবিত্র স্থানের সমস্ত কাজ এবং ইসরাইলের জন্য কাফ্ফারা করতেন।
50
হারুনের সন্তানেরা হলেন: তাঁর পুত্র ইলিয়াসর, তাঁর পুত্র পীনহস, তাঁর পুত্র অবীশয়,
51
তাঁর পুত্র বুক্কি, তাঁর পুত্র উষি, তাঁর পুত্র সরাহিয়,
52
তাঁর পুত্র মরায়োৎ, তাঁর পুত্র অমরিয়, তাঁর পুত্র অহীটূব,
53
তাঁর পুত্র সাদোক, তাঁর পুত্র অহীমাস।
54
আর তাঁদের সীমার মধ্যে শিবিরের সন্নিবেশ অনুসারে এসব তাঁদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারুন-সন্তানদের অধিকার এই, বাস্তবিক তাঁদের জন্য (প্রথম) গুলিবাঁট হল।
55
ফলত তাঁদেরকে এহুদা-দেশস্থ হেবরন ও তার চারদিকের চারণ-ভূমি দেওয়া গেল।
56
কিন্তু সেই নগরের ক্ষেত ও সমস্ত গ্রাম যিফুন্নির পুত্র কালুতকে দেওয়া গেল।
57
আর হারুন-সন্তানদেরকে আশ্রয়-নগর হেবরন, আর চারণ-ভূমির সঙ্গে লিব্না এবং যত্তীর ও চারণ-ভূমির সঙ্গে ইষ্টিমোয়,
58
চারণ-ভূমির সঙ্গে হিলেন, চারণ-ভূমির সঙ্গে দবীর,
59
চারণ-ভূমির সঙ্গে আশন, চারণ-ভূমির সঙ্গে বৈৎশেমশ;
60
এবং বিন্ইয়ামীন-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে সেবা, চারণ-ভূমির সঙ্গে আলেমৎ ও চারণ-ভূমির সঙ্গে অনাথোৎ দেওয়া গেল, সবসুদ্ধ তাঁদের গোষ্ঠী অনুসারে তাঁদের তেরটি নগর হল।
61
আর কহাতের অবশিষ্ট সন্তানদেরকে বংশের গোষ্ঠী থেকে, অর্ধবংশ অর্থাৎ মানশার অর্ধেক থেকে, গুলিবাঁট দ্বারা দশটি নগর দেওয়া হল।
62
গের্শোমীয়দেরকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশ, আশের-বংশ, নপ্তলিবংশ ও বাশনস্থ মানশা-বংশ থেকে তেরটি নগর দেওয়া হল।
63
মরারিয়দেরকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে রূবেণ-বংশ, গাদ-বংশ ও সবূলূন-বংশ থেকে গুলিবাঁট দ্বারা বারোটি নগর দেওয়া হল।
64
বনি-ইসরাইল লেবীয়দেরকে এসব নগর ও তাদের চারণ-ভূমি দিল।
65
তারা গুলিবাঁট দ্বারা এহুদা-বংশের লোকদের বংশ ও শিমিয়োন সন্তানদের বংশ ও বিন্ইয়ামীন সন্তানদের বংশ থেকে স্ব স্ব নামে উল্লিখিত এসব নগর তাদেরকে দিল।
66
কহাতীয়দের কোন কোন গোষ্ঠী আফরাহীম বংশ থেকে যার যার অধিকার হিসেবে নগর পেল।
67
তারা তাদেরকে পর্বতময় আফরাহীম প্রদেশস্থ আশ্রয়-নগর শিখিম ও তার চারণ-ভূমি, আর চারণ-ভূমির সঙ্গে গেষর,
68
চারণ-ভূমির সঙ্গে যক্মিয়াম, চারণ-ভূমির সঙ্গে বৈৎ-হোরণ,
69
চারণ-ভূমির সঙ্গে অয়ালোন ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ;
70
এবং মানশার অর্ধেক বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে আনের, চারণ-ভূমির সঙ্গে বিল্য়ম, কহাতের অবশিষ্ট সন্তানদের গোষ্ঠীর জন্য দিল।
71
আর গের্শোমীয়দেরকে মানশার অর্ধবংশের গোষ্ঠী থেকে চারণ-ভূমির সঙ্গে বাশনস্থ গোলান ও চারণ-ভূমির সঙ্গে অষ্টারোৎ;
72
এবং ইষাখরবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে কেদশ, চারণ-ভূমির সঙ্গে দাবরৎ,
73
চারণ-ভূমির সঙ্গে রামোৎ ও চারণ-ভূমির সঙ্গে আনেম;
74
এবং আশের-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে মশাল, চারণ-ভূমির সঙ্গে আব্দোন,
75
চারণ-ভূমির সঙ্গে হূকোক ও চারণ-ভূমির সঙ্গে রহোব;
76
এবং নপ্তালিবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে গালীলস্থ কেদশ, চারণ-ভূমির সঙ্গে হম্মোন ও চারণ-ভূমির সঙ্গে কিরিয়াথয়িম দেওয়া হল।
77
অবশিষ্ট (লেবীয়দেরকে), মরারির সন্তানদেরকে, সবূলূন-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে রিম্মোণো ও চারণ-ভূমির সঙ্গে তাবোর;
78
এবং জেরিকোর কাছে জর্ডানের ওপারে, অর্থাৎ জর্ডানের পূর্বপারে রূবেণ-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে মরুভূমিস্থ্থ বেৎসর,
79
চারণ-ভূমির সঙ্গে যাহসা, চারণ-ভূমির সঙ্গে কদেমোৎ ও চারণ-ভূমির সঙ্গে মেফাৎ;
80
এবং গাদবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে গিলিয়দস্থ রামোৎ, চারণ-ভূমির সঙ্গে মহনয়িম,
81
চারণ-ভূমির সঙ্গে হিষ্বোণ ও চারণ-ভূমির সঙ্গে যাসের দেওয়া হল।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29