bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Jeremiah 40
Jeremiah 40
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 39
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 41 →
1
রক্ষক-সেনাপতি নবূষরদন ইয়ারমিয়াকে রামা থেকে বিদায় দেবার পর তাঁর কাছে মাবুদের যে কালাম নাজেল হল, তার বৃত্তান্ত। নবূষরদন যখন তাঁকে গ্রহণ করলেন, তখন তিনি শিকলে বাঁধা অবস্থায় ছিলেন এবং জেরুশালেম ও এহুদার যে সমস্ত লোককে নির্বাসনের জন্য ব্যাবিলনে নেওয়া হচ্ছিল, তাদের মধ্যে উপস্থিত ছিলেন।
2
রক্ষক-সেনাপতি ইয়ারমিয়াকে গ্রহণ করে বললেন, তোমার আল্লাহ্ মাবুদ এই স্থানের বিষয়ে এই অমঙ্গলের কথা বলেছিলেন;
3
আর মাবুদ তা ঘটিয়েছেন, যেমন বলেছিলেন তেমনি করেছেন। তোমরা মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছ, তাঁর কথা মান্য কর নি, এজন্য তোমাদের প্রতি এই সব ঘটলো।
4
এখন দেখ, আজ আমি তোমার হাতের শিকল থেকে তোমাকে মুক্ত করলাম; তুমি যদি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে ইচ্ছা কর, তবে এসো, আমি তোমার প্রতি অনুগ্রহদৃষ্টি রাখবো; আর যদি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে তোমার ইচ্ছা না হয়, তবে ক্ষান্ত হও; দেখ, সমস্ত দেশ তোমার সম্মুখে আছে; যে স্থানে যাওয়া তোমার উত্তম ও ভাল মনে হয়, সেই স্থানে যাও।
5
ইয়ারমিয়া তখনও কিছু বলছেন না দেখে আবারও তিনি বললেন, ভাল, তুমি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে ফিরে যাও, ব্যাবিলনের বাদশাহ্ তাঁকেই এহুদার নগরগুলোর উপরে শাসনকর্তা নিযুক্ত করেছেন, তুমি লোকদের মধ্যে তাঁর সঙ্গে বাস কর; কিংবা যে কোন স্থানে যাওয়া তোমার ভাল মনে হয়, সেই স্থানে যাও।’ পরে রক্ষক-সেনাপতি তাঁকে পাথেয় ও উপঢৌকন দিয়ে বিদায় করলেন।
6
তাতে ইয়ারমিয়া মিস্পাতে অহীকামের পুত্র গদলিয়ের কাছে গিয়ে দেশে অবশিষ্ট লোকদের মধ্যে তাঁর সঙ্গে বাস করতে লাগলেন।
7
মাঠে অবস্থিত সৈন্যদের সমস্ত সেনাপতি ও তাঁদের লোকেরা যখন শুনতে পেল যে, ব্যাবিলনের বাদশাহ্ অহীকামের পুত্র গদলিয়কে দেশে শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং যারা বন্দীরূপে ব্যাবিলনে নীত হয় নি, সেসব পুরুষ, স্ত্রী, বালক-বালিকা ও জনপদস্থ দরিদ্র লোকদেরকে তাঁর হাতে দেওয়া হয়েছে, তখন তারা মিস্পাতে গদলিয়ের কাছে এল;
8
অর্থাৎ নথনিয়ের পুত্র ইসমাইল এবং যোহানন ও যোনাথন নামে কারেহের দুই পুত্র, তন্হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্ররা ও মাখাথীয়ের পুত্র যাসনিয়, এরা নিজ নিজ লোকদের সঙ্গে উপস্থিত হল।
9
আর শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয় তাদের কাছে ও তাদের লোকদের কাছে শপথ করে বললেন, তোমরা কল্দীয়দের গোলামদের ভয় করো না, দেশে বাস করে ব্যাবিলনের বাদশাহ্র গোলাম হও, তাতে তোমাদের মঙ্গল হবে।
10
আর আমি, দেখ, যে কল্দীয়েরা আমাদের এখানে আসবে, আমি তাদের সম্মুখে দণ্ডায়মান হবার জন্য এই মিস্পাতে বাস করবো; কিন্তু তোমরা আঙ্গুর-রস, গ্রীষ্মের ফল ও তেল সঞ্চয় করে নিজ নিজ পাত্রে রাখ এবং যেসব নগর তোমাদের হস্তগত হয়েছে, সেখানে বাস কর।
11
আর মোয়াবে, অম্মোনীয়দের মধ্যে ইদোমে ও অন্যান্য দেশে যেসব ইহুদী ছিল, তারা যখন শুনলো যে, ব্যাবিলনের বাদশাহ্ এহুদার একটি অংশ অবশিষ্ট রেখেছেন এবং শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়কে তাদের উপরে নিযুক্ত করেছেন,
12
তখন সেই ইহুদীরা সকলে যে সমস্ত স্থানে বিতাড়িত হয়েছিল, সেই সকল স্থান থেকে ফিরে এল, এহুদা দেশে মিস্পাতে গদলিয়ের কাছে উপস্থিত হল এবং প্রচুর আঙ্গুর-রস ও গ্রীষ্মের ফল সঞ্চয় করতে লাগল।
13
পরে কারেহের পুত্র যোহানন ও মাঠে অবস্থিত সৈন্যদের সমস্ত সেনাপতি মিস্পাতে গদলিয়ের কাছে এসে তাঁকে বললো,
14
আপনি কি জানেন, অম্মোনীয়দের বাদশাহ্ বালীস আপনার প্রাণনাশ করতে নথনিয়ের পুত্র ইসমাইলকে প্রেরণ করেছেন? কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাদের কথায় বিশ্বাস করলেন না।
15
পরে কারেহের পুত্র যোহানন মিস্পাতে গদলিয়কে গোপনে বললো, যদি আপনার অনুমতি হয়, তবে আমি গিয়ে নথনিয়ের পুত্র ইসমাইলকে হত্যা করি, কেউ তা জানতে পারবে না; সে কেন আপনার প্রাণ নষ্ট করবে? করলে আপনার কাছে সংগৃহীত সমস্ত ইহুদী ছিন্নভিন্ন হবে এবং এহুদার অবশিষ্টাংশ বিনষ্ট হবে।
16
কিন্তু অহীকামের পুত্র গদলিয় কারেহের পুত্র যোহাননকে বললেন, এই কাজ করো না; কেননা ইসমাইলের বিষয়ে তুমি যা বলছো, তা মিথ্যে।
← Chapter 39
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 41 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52